১২:৩৮ পি.এম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নাগরিকদের জন্য একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সরকার তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক নির্মিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে। সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।"
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী মেয়র মহোদয়ের উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।"
এসময় মঞ্চে উপস্থিত তিন সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, "মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন আপনারাও আপনাদের এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করুন। মানুষকে ঘর থেকে বাইরে এনে শরীর চর্চার সুযোগ করে দিন।"
সাইকেল ট্র্যাক উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে তিন সংসদ সদস্য ছাড়াও নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং চসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন