ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার


বাংলাদেশ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার

সরকার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে।

বদলির মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলরক্ষকের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ কোর্তোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


গোলরক্ষকের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ কোর্তোয়ার

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া বিশ্বাস করেন, ভবিষ্যতে কোনো গোলরক্ষকের জন্য ব্যালন ডি’অর জয় করা আবারও কঠিন হয়ে উঠবে।

৭০ বছরের ইতিহাসে একমাত্র গোলরক্ষক হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেভ ইয়াসিন এই পুরস্কারটি অর্জন করেছেন। ১৯৬৩ সালে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রথম স্থানে থেকে পুরস্কারটি জিতেছিলেন।

বেলজিয়ামের কোর্তোয়া তাঁর প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত হলেও, ব্যক্তিগতভাবে এই পুরস্কার জয়ের জন্য তিনি খুব কাছাকাছি পৌঁছাতে পারেননি।

সংবাদ সম্মেলনে কোর্তোয়া মন্তব্য করেন, “জার্মানির ম্যানুয়েল নয়্যার ২০১৪ সালে খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

“২০২২ সালে আমি আরও ভালো অবস্থানে থাকার আশা করেছিলাম। করিম বেনজেমা পুরস্কারটি পাওয়ার জন্য যোগ্য ছিলেন। তবে আমার মনে হয়েছিল, আমার অবস্থান আরও উপরে থাকা উচিত ছিল।”

২০২২ সালে সেরা গোলরক্ষক হিসেবে লেভ ইয়াসিন পুরস্কারটি কোর্তোয়া জিতেছিলেন। তবে ওই বছর ব্যালন ডি’অর ভোটাভুটিতে তাঁর সপ্তম স্থান অর্জনই এখন পর্যন্ত সর্বোচ্চ।

ইয়াসিনের পর ব্যালন ডি’অর ভোটাভুটিতে মাত্র পাঁচজন গোলরক্ষক সেরা তিনে স্থান পেয়েছেন।

তাঁদের মধ্যে সর্বশেষ ছিলেন নয়্যার, ২০১৪ সালে। এর আগে সেরা তিনে জায়গা পেয়েছিলেন ইতালির জিয়ানলুইজি বুফন ও দিনো জফ, চেক প্রজাতন্ত্রের ইভো ভিক্টর এবং জার্মানির অলিভার কান, যিনি দুবার সেরা তিনে ছিলেন।

কোর্তোয়া আরও বলেন, “সাংবাদিকদের বলতে শোনা যায়, গোলরক্ষকদের জন্য তো ইয়াসিন পুরস্কার রয়েছে।

“আমি বিষয়টি বুঝি। এটা কঠিন। আমরা হয়তো দুর্দান্ত পারফরম্যান্স দেখাই, কিন্তু শেষ মুহূর্তে এমবাপ্পে গোল করে বসেন। তখন মানুষের মনে সেটাই থেকে যায়।”

কোর্তোয়া উল্লেখ করেন, ক্লাবগুলোতে গোলরক্ষকরাও প্রায়ই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের মধ্যে থাকেন। এটি ফুটবলে এই পজিশনের গুরুত্বকে নির্দেশ করে।

তিনি বলেন, “একজন গোলরক্ষক ব্যালন ডি’অর জিততে পারেন, তবে কী ধরনের মৌসুম কাটাতে হবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। সবকিছুই জিততে হবে, অথচ তখনও পাঁচ-ছয়জন খেলোয়াড় থাকবেন, যাঁরা দারুণ খেলছেন।

“যখন আমি ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে, আরদা গুলার, ইয়ান দিয়োমান্দের মতো খেলোয়াড়দের সঙ্গে একই দলে থাকি, তখন ভোটাররা আমাকে কীভাবে বেছে নেবেন?”

২০০৬ সালে ইতালির ডিফেন্ডার ফাবিও কানাভারো ব্যালন ডি’অর জেতার পর থেকে ১৯টি ব্যালন ডি’অরের মধ্যে ১৭টি পেয়েছেন আক্রমণভাগের খেলোয়াড়েরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি,খুলনা

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


খুলনায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ!

মোটরসাইকেলে এসে মুখে মাস্ক, মাথায় হেলমেট পরা দুর্বৃত্তদের গুলি; প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন দোকানে থাকা লোকজন

খুলনার আড়ংঘাটা থানা এলাকায় যেন থামছেই না গুলির ঘটনা। ঘের ব্যবসায়ীসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহের মাথায় এবার শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। প্রাণভয়ে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তাদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তারা পানুর চায়ের দোকান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দোকানে থাকা লোকজন আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। স্থানীয়দের দাবি, সুইস গেট পার হয়ে দুর্বৃত্তরা আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে আরও একটি গুলির সন্ধান পাওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

আড়ংঘাটা থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শলুয়া অবদার মাথায় সুইস গেটের পাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি করে। গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।

একই এলাকায় সপ্তাহের ব্যবধানে ফের গুলি

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে আড়ংঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান (৫৫) ও ভ্যানচালক আব্দুল খালেক (৬৫) গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের ছোড়া গুলি সোলেমানের গলার পাশ দিয়ে এবং আব্দুল খালেকের হাতে লাগে। পরে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একই থানা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া ও গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতার পরিকল্পনা করছে: আলী নেওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


আ. লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতার পরিকল্পনা করছে: আলী নেওয়াজ

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্তব্য করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হরণ করে ১৭ বছর ধরে ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক অবস্থাকে ভঙ্গুর করে ফেলেছে। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে ভারতে বসে তারা নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির নীলনকশা করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট বটতলায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।

এ সময় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্যসচিব মনজুরুল আলম দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


যুক্তরাজ্যে ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার: গবেষণা

যুক্তরাজ্যে গত বছর প্রায় ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন। এদের মধ্যে প্রায় ১০ লাখ শিশু রয়েছে। চরম দারিদ্র্যের এই সংখ্যা দেশটিতে নতুন একটি রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এই তথ্য একটি গবেষণায় উঠে এসেছে।

গবেষণাটি জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) অর্থায়নে হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এবং সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ভেরিয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। গবেষণায় দেখা গেছে, লাখ লাখ মানুষ মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, পর্যাপ্ত পোশাক, ঘর গরম রাখার ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার সামগ্রী মেটাতে হিমশিম খাচ্ছেন।

গবেষণায় বলা হয়েছে, চরম দারিদ্র্যের হার এখনও ২০২২ সালের পর্যায়েই রয়েছে। ২০১৭ সালের তুলনায় ওই বছর দেশটিতে চরম দারিদ্র্যের হার প্রায় আড়াই গুণ বেড়েছিল।

চরম দারিদ্র্য বলতে বোঝায়, যখন কোনো ব্যক্তি বা পরিবার খাবার, উষ্ণ ও শুষ্ক পরিবেশে থাকা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো মৌলিক প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য হারায়।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে লন্ডনে চরম দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। গবেষণার আওতাভুক্ত সময়ে শহরটির প্রায় ২ শতাংশ পরিবার চরম দারিদ্র্যের শিকার হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের চেয়ে এ হার প্রায় দ্বিগুণ।

লন্ডনের বরোগুলোর মধ্যে জাতীয়ভাবে সবচেয়ে বেশি চরম দারিদ্র্যের হার নিউহ্যামে। সেখানে ৩ শতাংশের বেশি পরিবারকে চরম দারিদ্র্যসীমার নিচে চিহ্নিত করা হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত তিন অঞ্চল স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে চরম দারিদ্র্যের হার ইংল্যান্ড এবং সামগ্রিক যুক্তরাজ্যের তুলনায় কম।

স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে ওয়েলসে এ হার সবচেয়ে কম। এরপর রয়েছে স্কটল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ডে চরম দারিদ্র্যের হার তুলনামূলক কিছুটা বেশি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%