০৮:২১ পি.এম
জুলাই মাসের অভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগের ১০ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রবিবার (৭ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ প্রদান করেছেন।
এর আগে গত ১১ মে এসব মামলায় শাকিল ও রূপাকে জামিন প্রদান করেছিলেন বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এবং তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান হিসেবে শাকিল আহমেদের পরিচিতি রয়েছে। এবং ফারজানা রুপা ছিলেন ওই টেলিভিশনের প্রধান প্রতিবেদক। চব্বিশের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর দুইজনকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশনের কর্তৃপক্ষ। পরবর্তীতে, ওই বছরের ২১ আগস্ট দেশ ত্যাগের সময় পুলিশ তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে।
এর পর থেকে তারা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করছে সন্ত্রাসী গোষ্ঠী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন