ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরের রশিদপুরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় তিন আসামির বিরুদ্ধে অপহরণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডও প্রদান করা হয়েছে।

আদালত তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করেছেন।

সোমবার (৩১ আগস্ট) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম রায়টি ঘোষণা করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. ছাত্তার আলী, আব্দুল মালেক এবং মো. আনোয়ার, যারা জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের বাসিন্দা।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ভুক্তভোগী নারী জামালপুরে রশীদপুরে সন্তানসহ নিজ বাড়িতে থাকছিলেন, কারণ তার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করছিলেন। একা থাকার সুযোগে প্রতিবেশী ছাত্তার আলী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১১টার দিকে ছাত্তার আলী ও তার সহযোগীরা ভুক্তভোগীকে তার নিজ ঘর থেকে তুলে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নারী জামালপুর থানায় আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করেন।

পুলিশ পরে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধ চায় না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ইরান যুদ্ধ চায় না: পেজেশকিয়ান

ইরান যুদ্ধ চায় না, তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে, তারা কোনো আগ্রাসনের মুখে নিষ্ক্রিয় থাকবে না। তিনি উল্লেখ করেছেন, ইরান আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

সোমবার সকালে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরান ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন।

পেজেশকিয়ান ইরানের অবস্থান স্পষ্ট করে বলেন, "আমরা যুদ্ধ চাই না। এটি একটি স্পষ্ট বার্তা, যা আমরা এখন পর্যন্ত বিশ্বকে জানিয়েছি।" তিনি আরও যোগ করেন, "কিন্তু যেকোনো আগ্রাসনের মুখে আমরা কখনোই নিষ্ক্রিয় থাকব না এবং আগ্রাসনকারীদের চূড়ান্ত জবাব দেব।"

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, "এ অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে না। বরং তা সবার জন্যই নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে।" তিনি উল্লেখ করেন, "তাই এ অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" সূত্র: তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ভিডিও দিয়ে খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


এআই ভিডিও দিয়ে খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, যা বলল ইরান

রবিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তবে রয়টার্সের যাচাইয়ে দেখা গেছে, ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। ট্রাম্পের পোস্ট করার কয়েক ঘণ্টা পরেও খার্গ দ্বীপে মার্কিন হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইরানের সরকারি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দ ট্রাম্পের পোস্টকে হাস্যকর বলে অভিহিত করেছেন। তিনি জানান, খার্গ দ্বীপের পরিস্থিতি বর্তমানে শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তেল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পূর্বের ক্ষয়ক্ষতি মেরামত ও স্থাপনা আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।

যুদ্ধের পূর্বে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি খার্গ দ্বীপের মাধ্যমে পরিচালিত হত। তাই যদি দ্বীপটিতে হামলা হয়, তাহলে ইরানের জ্বালানি বাণিজ্যে তা বিশাল প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের খার্গ দ্বীপ সংক্রান্ত পোস্টের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের বাহিনীর বিরুদ্ধে এই হামলা পরিচালিত হয়। জুলাইয়ের পর এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত সামরিক হামলা।

এর প্রতিক্রিয়ায় ইরান জর্ডানে দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। জর্ডানের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে হামলার দাবি করা হয়েছে, তবে সংযুক্ত আরব আমিরাত এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ডস পারস্য উপসাগরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। হরমুজ প্রণালীতে দুটি নৌমাইনের আঘাতে একটি সুপারট্যাংকারে আগুন ধরে সেটি অচল হয়ে পড়েছে বলেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

সূত্র:

রয়টার্স

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত নির্বাচনে ডিসি ইউএনও-ওসিকে ঘুষ দেওয়া হতো, এবার দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


বিগত নির্বাচনে ডিসি ইউএনও-ওসিকে ঘুষ দেওয়া হতো, এবার দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, বিগত নির্বাচনের সময় ইউএনও, ওসি এবং ডিসিকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করা হতো, কিন্তু এবারের নির্বাচনে কাউকেই ১০ টাকাও দেওয়া হয়নি।

মন্ত্রী সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, "বিগত আমলে নির্বাচন হয়েছে, আমি ফ্র্যাংকলি একটা বলি, নির্বাচন আসলে ইউএনও সাহেব পেতেন ১ কোটি মিনিমাম ৫০ লাখ টাকা থানার পরিধি বেধে। ওসি সাহেব পেতেন ১ কোটি, ডিসি সাহেব পাইতেন। সব ছিল ঘুষের দুর্নীতির মহাঅরণ্য। এবারে একটা ইলেকশন হয়েছে, ১০ টাকা কেউ পেয়েছে? আমি দেই নাই কাউকে ১০ টাকা, চায়ও নাই।"

তিনি আরও বলেন, "কাজ করেছে আগের চেয়ে বেশি, কি কাজ নেই কাজ! জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে কোন ফিনান্সিয়াল বেনিফিট ছাড়া। অনৈতিক সুবিধা তাদেরকে জোর করে দেওয়া হয়েছে একদিকে চাকরি হারানোর ভয় আরেকদিকে খুশি রাখতে হবে, নিতে হবে নেন, চুরি করতে হবে নেন। সেই দিনগুলো চলে গিয়েছে, এখন আমরা সবাই বুঝেছি আমাদের কিছু করতে হবে ঈমানের সঙ্গে পবিত্রতার সঙ্গে।"

স্বাস্থ্যমন্ত্রী জানান, "আগে কন্ট্রাকটারা টুটু করে ঘুরতে মন্ত্রীর রুমে পিওনদেরকে টাকা দিয়ে রুমে যেতো, একটা সাইন করেন তো নার্সের ট্রান্সফার ও ডাক্তারের ট্রান্সফার ৩ লাখ, ৫ লাখ ডাইরেক্টর হলে, দুই কোটি এরকম ঘুষ খেয়েছে। টোটাল সিনারি ওয়াজ ফুল অফ করাপশন, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা বেরিয়ে আসছি ইনশাআল্লাহ। কাজেই এই কাজটা কিন্তু একার না, সমন্বিত।"

এছাড়াও, স্বাস্থ্যমন্ত্রী মাদক, জুয়া, স্বাস্থ্য খাত ও অনিয়ম-দুর্নীতি নিয়ে কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালনের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজ খান রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, সহ জেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপন

আধুনিক মালয়েশিয়ার ৬৯তম ‘হারি মেরদেকা’ বা স্বাধীনতা ও জাতীয় দিবসটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে।

সোমবার সকাল থেকে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার ‘দাতারান পুত্রজায়া’ প্রাঙ্গণে মানুষের বিশাল সমাগম ঘটে। স্থানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশি নাগরিকও এই আয়োজনে অংশগ্রহণ করেন। স্থানীয় সময় সকাল ৮টায় মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম এবং রানি রাজা জারিথ সোফিয়া। রাজপরিবার দাতারান পুত্রজায়ায় পৌঁছালে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এ সময় যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিলও উপস্থিত ছিলেন।

রাজা ও রানির উপস্থিতিতে জাতীয় দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। দাতারান পুত্রজায়াজুড়ে তূর্যের গম্ভীর ধ্বনি ভেসে ওঠে। এরপর মূল সম্মান রক্ষী বাহিনীর ব্যান্ডদল জাতীয় সংগীত ‘নেগারাকু’ পরিবেশন করে।

রাজা ও রানি রাজকীয় মঞ্চে আসন গ্রহণ করার পর আকাশে পতাকা প্রদর্শনী শুরু হয়। এ সময় মালয়েশিয়ার জাতীয় পতাকার পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর তিন শাখা— সেনা, রাজকীয় নৌ ও রাজকীয় বিমানবাহিনীর পতাকা বহন করে পাঁচটি হেলিকপ্টার।

পরে রাজা সুলতান ইব্রাহিম কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মূল সম্মান রক্ষী বাহিনীর কাছ থেকে রাজকীয় অভিবাদন গ্রহণ করেন। সুঙ্গাই বুলোহ ক্যাম্প থেকে আসা রাজকীয় গোলন্দাজ রেজিমেন্টের ৪১তম ব্যাটারি এই অভিবাদন জানায়।

এই বর্ণাঢ্য কুচকাওয়াজে ৭৬টি দলের হয়ে মোট ১০ হাজার ৮১৯ জন সদস্য অংশগ্রহণ করেন। সঙ্গে ছিল ২২টি ব্রাস ব্যান্ড। আয়োজক কমিটির তথ্যমতে, জাতীয় দিবসের এই আয়োজনে ৮০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে।

১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে। সেই সময় থেকে প্রতিবছর ৩১ আগস্ট দিনটি ‘হারি মেরদেকা’ বা স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতীয় ইতিহাসে দিনটি দেশের গৌরব, আত্মপরিচয় ও দেশপ্রেমের প্রতীক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%