০৭:৪৯ পি.এম
নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ২০২৬ ফিফা বিশ্বকাপের কারণে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে। আয়োজকদের ধারণা অনুযায়ী, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো উপলক্ষে বিশ্বের নানান দেশ থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী এই অঞ্চলে আসবেন।
এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে হোটেল, পরিবহন ও বিনোদন খাতের পাশাপাশি এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সেবাদাতাদের মতে, বিশ্বকাপ শুরুর আগেই বুকিং ও গ্রাহক অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় কয়েকজন এসকর্ট কর্মী জানিয়েছেন, বিদেশি পর্যটকদের কাছ থেকে আগের তুলনায় অনেক বেশি যোগাযোগ পাচ্ছেন তারা। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দর্শকদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে
ব্রুকলিনভিত্তিক এক সেবাদাতা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বিশ্বকাপ উপলক্ষে নতুন গ্রাহকের অনুরোধে তিনি প্রায় অভিভূত। তাঁর দাবি, গত মে মাসে তার অনলাইন প্রোফাইলে যোগাযোগ ও আগ্রহের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। একই সঙ্গে, দম্পতিদের কাছ থেকেও আগের তুলনায় বেশি অনুরোধ আসছে বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে, নিউ জার্সিভিত্তিক আরেক সেবাদাতা এই বিশ্বকাপ উপলক্ষে শহরে আসতে যাওয়া কয়েকজন গ্রাহক ইতোমধ্যে অগ্রিম অর্থ জমা দিয়ে সময় নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, জুন মাসের সময়সূচি দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।
তবে বিশ্বকাপকে ঘিরে শুধু ব্যবসায়িক তৎপরতাই বাড়ছে না, নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মানবপাচারের ঝুঁকি নিয়ে সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউ জার্সি স্টেট অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের সভাপতি অ্যান্ড্রু ক্যাজিয়ানো বলেছেন, বড় আন্তর্জাতিক আয়োজনগুলোতে মানবপাচারকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে। ফলে বিশ্বকাপ চলাকালে এ ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন।
আরও পড়ুন: কঠোর বিধির পরও আমিরাতে আফ্রিকান স্বর্ণের চোরাচালান অব্যাহত: সুইসএইড
এ লক্ষ্যে নিউ জার্সি স্টেট পুলিশে প্রায় ১,২০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। তারা বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অনুষ্ঠানের স্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া, ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) সতর্কবার্তায় জানিয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে যৌন ও শ্রম পাচারের ঘটনা বাড়তে পারে।
নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন