ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিপিএলে শানাকার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড


সিপিএলে শানাকার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে তিনি মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড নিজের নামে করেছেন।

সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং শুরু করেই যেন ঝড় তুলতে শুরু করেন শানাকা। ইনিংসের শুরুতে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করলেও, ৩০ রান অতিক্রম করার পর তিনি সম্পূর্ণরূপে আক্রমণাত্মক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ১২১ রানে অপরাজিত থাকেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার এবং ১২টি ছক্কা।

শানাকার ব্যাটিংয়ের সবচেয়ে বড় চমক আসে ৩৯তম বলে। ওই বলেই তিন অঙ্কে পৌঁছে যান এবং আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন। এতদিন ৪০ বলে সেঞ্চুরি করে যৌথভাবে রেকর্ডটি ধরে রেখেছিলেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার এবং টিম সাইফার্ট। রাসেল ২০১৮ সালে এই রেকর্ডটি গড়েছিলেন। পরে গত বছর একই দিনে ৪০ বলে শতক করে সেই রেকর্ডে ভাগ বসান হেটমায়ার এবং সাইফার্ট।

আরও পড়ুন: বায়ার্ন বেঞ্চে ফিরছেন কোম্পানি, জানান ‘আমি পুরোপুরি সুস্থ’

শানাকার বিধ্বংসী ইনিংসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে প্যাট্রিয়টস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে। এর জবাবে সেন্ট লুসিয়া কিংসের ইনিংস মাত্র ৯৮ রানে থেমে যায়। ফলে ১৩৭ রানের বিশাল জয় পায় প্যাট্রিয়টস।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে শানাকা জানান, শুরুতে তিনি বলের গুণাগুণ বুঝে খেলছিলেন। মাঠের ফিল্ডিং বিন্যাস এবং বোলারদের পরিকল্পনাও পর্যবেক্ষণ করছিলেন। ৩০ রান করার পর পিচ ব্যাটিংয়ের জন্য উপযুক্ত মনে করে, নিজের শক্তির জায়গায় বল পেলেই আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ভাগ্যও তার পক্ষে ছিল।

শানাকাকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শেষে শানাকার প্রশংসা করে তিনি জানান, দাসুন দুর্দান্ত ফর্মে আছেন, তাই তার সামর্থ্যকে যতটা সম্ভব কাজে লাগাতে চেয়েছে দল।

সিপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শানাকা ছাড়াও আছেন আন্দ্রে রাসেল (৪০ বল), টিম সাইফার্ট (৪০ বল), শিমরন হেটমায়ার (৪০ বল)।

আরও পড়ুন: জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তিনজন ইরানি পাইলট নিহত হয়েছেন। তবে হামলার স্থানের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানায়।

নিহত পাইলটদের মধ্যে মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান অন্তর্ভুক্ত। প্রথম দুইজন নৌবাহিনীর পাইলট ছিলেন, যেখানে তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তেহরান উল্লেখ করেনি যে, তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান পরিচালনা করছিলেন কি না, কিংবা কোনো হামলায় অংশগ্রহণ করছিলেন কি না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণের ফলে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন।

গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর ফলে প্রায় এক মাস ধরে চলা আপেক্ষিক শান্তি ভেঙে পড়েছে।

উক্ত হামলার পর যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের অভ্যন্তরীণ একাধিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে। এর প্রতিক্রিয়ায়, তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। বিশেষ করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান এই সংঘাত আরও বাড়িয়ে তুলেছে, যা পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের ঝুঁকিতে ফেলেছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটকয়েন নিয়ে সন্তুষ্ট আইএমএফ, এল সালভাদরকে ১৪ কোটি ডলার দেওয়ার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


বিটকয়েন নিয়ে সন্তুষ্ট আইএমএফ, এল সালভাদরকে ১৪ কোটি ডলার দেওয়ার অনুমোদন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এল সালভাদরের ব্যয়সংকোচনমূলক সংস্কার কর্মসূচির আওতায় দেশটিকে নতুন করে প্রায় ১৪ কোটি ডলার অর্থায়নের জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার আইএমএফ জানায়, এল সালভাদর সরকারের কাছ থেকে তারা নিশ্চিত হয়েছে যে, সাম্প্রতিক বিটকয়েন কেনার জন্য ব্যবহৃত অর্থ সরকারি তহবিল থেকে আসেনি, বরং এটি ব্যক্তিগত অনুদান থেকে এসেছে। এই তথ্য পাওয়ার পর নতুন অর্থ ছাড়ের বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা সম্পন্ন হয়।

এই চুক্তির আওতায় ৪০ মাস মেয়াদি ঋণ কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় পর্যালোচনা একসঙ্গে সম্পন্ন করা হবে। তবে অর্থ ছাড়ের আগে আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন এবং কিছু পূর্বশর্ত পূরণ করা প্রয়োজন। প্রেসিডেন্ট নাইব বুকেলে ১৪০ কোটি ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর বিটকয়েনের বিষয়টি এই চুক্তির অন্যতম আলোচিত দিক হয়ে উঠেছে।

আইএমএফের কর্মসূচিতে এল সালভাদরকে বিটকয়েন নিয়ে তার পরীক্ষামূলক কার্যক্রম সীমিত করার শর্ত দেওয়া হয়েছিল। এই উদ্যোগের ফলে দেশটি ক্রিপ্টোকারেন্সি খাতের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে এবং এটি বিশ্ব অর্থনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আইএমএফ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘এখন থেকে নথিভুক্ত অনুদানের বাইরে আর কোনো অতিরিক্ত বিটকয়েন কেনার প্রত্যাশা করা হচ্ছে না।’

এছাড়া, বিটকয়েনের বিষয়টি ছাড়াও এল সালভাদরের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আইএমএফ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। কয়েক বছর ধরে ধীরগতির অর্থনীতির পর বর্তমানে দেশটির অর্থনীতি ভালো করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইএমএফ বলেছে, ‘এল সালভাদরের অর্থনীতি শক্তিশালীভাবে এগিয়ে চলেছে।’ গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে বেশি ছিল এবং ২০২৬ সালে প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিনিয়োগ, ভোক্তাদের ব্যয়, প্রবাসী আয়, পর্যটন এবং দেশে পুঁজি প্রবাহের ওপর ভিত্তি করে এই প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে আইএমএফ। উন্নত নিরাপত্তাব্যবস্থা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্যও সরকারের প্রশংসা করেছে আইএমএফ। সংস্থাটি বলেছে, এই কর্মসূচির কারণে দেশটিতে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমছে।

এল সালভাদরের প্রায় ৩০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে। মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে ধীর। তবে আইএমএফের কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যয়সংকোচন নীতির ফলে সরকারি কর্মীদের ওপর বড় চাপ পড়েছে।

অর্থনীতিবিদদের ধারণা, ৬০ লাখ জনসংখ্যার দেশটিতে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সরকারি কর্মী চাকরি হারিয়েছেন। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, ২০১৯ সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে ক্ষমতায় আসার পর থেকে সরকারি চাকরি হারানো মানুষের সংখ্যা ৪৭ হাজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে পূজা-অর্চনা, মহাপ্রসাদ বিতরণ, গীতা পাঠ ও প্রতিযোগিতা, লীলামৃত পাঠ ও প্রতিযোগিতা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালন প্রতিযোগিতা, ধর্মীয় সংগীতানুষ্ঠান এবং শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দের মধ্য দিয়ে এবারের আয়োজন সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

এ সময় উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার কুণ্ডু, প্রভাষক দুলাল কুমার বিশ্বাসসহ বিপুলসংখ্যক ধর্মীয় ভক্ত উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পূজা-অর্চনা, আনন্দ শোভাযাত্রা, ধর্মীয় পাঠ, প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে আলফাডাঙ্গায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা বাড়িতে সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


সিলেটের দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা বাড়িতে সন্ত্রাসী হামলা

সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া-দেউয়াছর এলাকায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মৃত মইনুদ্দিনের ছেলে ও যুবদল নেতা জসিমের বাড়িতে একদল দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, রাতের নীরবতার মধ্যে হঠাৎ করে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলায় যুবদল নেতা জসীম উদ্দীন আহত হয়েছেন বলে জানা গেছে এবং বাসার গেইট ও দরজা সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় যুবদল নেতা জসিম উদ্দিন ৯৯৯ কল দিলে, শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে অনেক সময় পরে উপস্থিত হন।  হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%