ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সীতার কাস্টিংয়ে সাই পল্লবীকে ‘সম্পূর্ণ বেমানান’ বললেন তানিশা মুখার্জি


সীতার কাস্টিংয়ে সাই পল্লবীকে ‘সম্পূর্ণ বেমানান’ বললেন তানিশা মুখার্জি

পরিচালক নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় দেবী সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখে হতাশা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। সিনেমাটি দেখার পর তিনি সাই পল্লবীকে দেবী সীতার চরিত্রে ‘সম্পূর্ণ বেমানান’ (completely miscast) বলে উল্লেখ করেছেন।

‘রামায়ণ: পার্ট ১’ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সিনেমাটির রিভিউ প্রকাশ করেন কাজল মুখার্জির বোন তানিশা। তিনি জানান, দেবী সীতার চরিত্রে সাই পল্লবীকে তিনি একেবারেই মানতে পারেননি।

এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে তানিশা পৌরাণিক সিনেমা এবং সাই পল্লবীর উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, "সাই পল্লবী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী কিন্তু সীতার চরিত্রে তাকে একেবারেই মানায়নি।"

আরও পড়ুন: জন-নোরা ৬ বছর পর ফের একসঙ্গে ‘ফোর্স ৩’-তে

তানিশা আরও বলেন,

পর্দায় সাই পল্লবীকে দেখলে সিনেমার দৃশ্যপট, চরিত্র এবং এর অনুভূতির সঙ্গে নিজের অনুভূতি মেলানো কঠিন হয়ে পড়ে। তিনি জানান, "আমি কোনোভাবেই মেলাতে পারেননি।"

তানিশার এই মন্তব্যের পর সাই পল্লবীর ভক্ত ও সমালোচকদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রীর অনুরাগীরা তার অভিনয়ের প্রশংসা করছেন। অন্যদিকে, সমালোচকরা বলছেন, মহর্ষি বাল্মীকির সীতার রূপের বর্ণনার সঙ্গে সাই পল্লবীর রূপের কোনো মিল নেই। এই ব্যবধানের কারণে মূল রামায়ণের দৃশ্যপট এবং সিনেমার দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে।

প্রসঙ্গত, নেটদুনিয়ায় সাই পল্লবীকে সীতা হিসেবে ঘোষণা করার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আপত্তি শুরু হয়। সিনেমায় তার উপস্থিতি নিয়ে সিনেপ্রেমীদের সমালোচনার ঝড় ওঠে। সনাতন ধর্মের অনুসারীরা পর্দায় সাই পল্লবীকে দেবী সীতা রূপে দেখার পর তীব্র আপত্তি জানান। এ আপত্তি যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে অভিনেত্রী তানিশা মুখার্জির এক্স পোস্ট।

আরও পড়ুন: মেয়ের সাহসে মুগ্ধ প্রিয়াঙ্কা, অ্যানাকোন্ডার সামনে নির্ভীক মালতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

সাতক্ষীরা, ২৫ নভেম্বর ২০২৬ : সদর উপজেলার সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের সময় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে।

আজ বুধবার সদর উপজেলার ভোমরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার পিচ মাঠ নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত এসব মোবাইল ফোনের ডিসপ্লের মোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্দার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


গাইবান্দার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাইবান্ধা, ২৫ নভেম্বর, ২০২৬ : সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন অবৈধ স্থাপনা, যা প্রায় ১০ বছর ধরে দখল করা ছিল, উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার দুপুরে এই অভিযানটি পরিচালিত হয়।

বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকা দখলমুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হলো।

জেলার রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন বাসসকে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে রেলওয়ের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট এবং স্থাপনা গড়ে উঠেছিল। এই অভিযানের ফলে রেলের জায়গায় গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের আলোচনা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এই সাক্ষাৎটি বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।

সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

এ সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। তারা একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ উলফাত কবীর প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ উলফাত কবীর প্রত্যয়

ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এটি সম্পূর্ণ সত্য। চোখের আলো নেই, কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রবল প্রত্যয় ছিল। সেই প্রত্যয় এবং অধ্যবসায়ের জোরে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী উলফাত কবীর প্রত্যয় এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০০ পরীক্ষার্থীর মধ্যে তিনিই একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তার এই সাফল্য সকলকে বিস্মিত করেছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া প্রত্যয়ের এই অসাধারণ অর্জনে তাকে এবং তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) তিনি প্রত্যয় এবং তার পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা প্রশাসক শুধু প্রত্যয়কে নয়, তার এই সাফল্যের পেছনে থাকা মা-বাবা এবং শিক্ষকদেরও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%