১১:৪৭ পি.এম
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ এবং ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার করা হয়েছে। ১১ নভেম্বর (২০২৬) তারিখে উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরস্থ আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নান্নু শেখ (৪০) গ্রেফতার হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাদশারটেক মসজিদের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রামাইল ইউনিয়নের চেয়ারম্যান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো. শাহাদাত খান (৬৪) গ্রেফতার হন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে গত ২৯ অক্টোবর ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও শ্রমিকদের অবস্থান, কারখানায় ছুটি
এর আগে, বিকেল ৩টা ০৫ মিনিটে ১২ নম্বর সেক্টরস্থ ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরাকে (২৭) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, তার নামে পটুয়াখালী সদর থানায় পূর্বে দুটি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন