০২:৩২ পি.এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ট্যাব ও ডিজিটাল ডিভাইস দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে।
মঙ্গলবর (২১ জুলাই) গুলশানের একটি হোটেলে বাংলাদেশের কিশোরী ও তরুণীদের নিরাপদ, অর্থবহ ও সমতাভিত্তিক ডিজিটাল সম্পৃক্ততা নিশ্চিত করার উদ্দেশ্যে বিবিসি ও জাগো ফাউন্ডেশনের আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যমের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে দ্বিতীয় পার্লামেন্টে এরই মধ্যে নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল মিডিয়ার নামে অনিবন্ধিত অনেকেই সামাজিক মাধ্যমে ভুল তথ্য পোস্ট করছেন এবং এগুলো কন্ট্রোল করার প্রয়োজন আছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হল ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম একনেক বৈঠক
এ নিয়ে নতুন এবং শক্তিশালী আইনের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে নারী নেতৃত্বের গুরুত্ব প্রদান করা হবে। এর সাথে, প্রাথমিক মিড ডে মিল প্রকল্পের আওতায় কমিউনিটি এঙ্গেজমেন্টে মায়েদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন