০৫:৩৩ পি.এম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষের প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বক্তব্য রাখেন।
রবিবার সকালে মসলা জাতীয় ফসলের উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা।
আরও পড়ুন: মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল
বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপসহকারী সোহেল আরমান, আরিফুল ইসলাম, আব্দুল আলীম এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাগণ বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং এ পদ্ধতির অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাদের বক্তব্য ছিল, সীমিত জমিতে অধিক উৎপাদনের জন্য বস্তায় আদা চাষ একটি সম্ভাবনাময় প্রযুক্তি, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং বাণিজ্যিকভাবে আদা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন