০৭:১৭ পি.এম
মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি উল্লেখ করেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের জন্য কোনো স্থান নেই। অপরাধ করে কেউ রেহাই পাবে না। কঠোর আইনে তাদের বিচার হবে। আইন সবার জন্য সমান। বিগত ১৭ বছরে যে উন্নয়ন হয়নি, তা প্রায় ৮ মাসে হচ্ছে। ইতিহাসে বিরল দক্ষিণ গফরগাঁও উপজেলা নামে নতুন একটি উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যেই উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ বেলাল আহমেদ। সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম সুমন ফরাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহŸায়ক ফজলুল হক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিনসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বিএনপি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।" এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আর দেখতে চান না তিনি। যদি দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। যারা বেহেশতের টিকেট বিক্রি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। দুস্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না, তাদের প্রত্যাখ্যান করতে হবে। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার
তিনি আরও বলেন, গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলাকে আলোকিত বিনির্মাণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এ সংসদীয় আসনে উন্নয়নমূলক কাজের জন্য প্রায় সাড়ে তিন শত কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এখানে একটি স্টেডিয়াম নির্মাণ হবে, ইতোমধ্যে রাস্তা ও ব্রিজ নির্মাণ শুরু হয়েছে। এই অবহেলিত জনপদ চরআলগীর উন্নয়নের দায়িত্ব তিনি নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন