০৮:৪২ এম
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ শুরু হয়।
ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপার হাত দিয়েও তা ঠেকাতে পারেনি। এর মধ্য দিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন এই তারকা ফুটবলার। এতদিন এই রেকর্ড শুধুমাত্র পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো।
আরও পড়ুন: স্বপ্ননিবাসের ৩০০ পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে
এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি।
এছাড়া এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
একইসঙ্গে ১০ নম্বর জার্সি গায়ে পাঁচ বিশ্বকাপ খেলে ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি।
আরও পড়ুন: ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘আক্ষেপ’ গার্দিওলার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন