১২:০৪ পি.এম
আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালিকে নিয়ে আলোচনা করার লক্ষ্যে ইরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। মঙ্গলবার তার তেহরান সফর শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সফরে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে আলবুসাইদি বৈঠক করবেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বাঘাই বলেন, ইরান ও ওমানের মধ্যে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হওয়ার কারণে দুই দেশের মধ্যে এ বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার গুরুত্বও রয়েছে।
আরও পড়ুন: হুথিদের সাথে সংঘর্ষে ৮ ইয়েমেনি সেনা নিহত
তিনি আরো বলেন, ইরান-ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করাসহ দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখা এই সফরের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতেও এ ধরনের যোগাযোগের ভূমিকা থাকবে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালী বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ ধরেই পরিবাহিত হয়, ফলে অঞ্চলটিতে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: উইচিটা শহরে খেলার মাঠে ট্রাক তুলে দিলেন নারী, অতঃপর নিহত ৬ বছরের শিশু ও ৩৫ বছরের ব্যক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন