১১:৫১ এম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
মাদারীপুর-৩ আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে আনিসুর রহমান তালুকদার খোকন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টায় আটক আরো ৪৮৬ জন
এ সময় মাদারীপুর-৩ আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকেও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন