ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের কথাই রইল, কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়ীমা


ট্রাম্পের কথাই রইল, কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়ীমা

আমেরিকার অনুরোধে, দক্ষিণ কোরিয়ার সাথে নির্ধারিত বার্ষিক যৌথ সামরিক মহড়ার সময়সীমা এবং পরিধি ছাঁটাই করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মার্কিন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি ‘উলচি ফ্রিডম শিল্ড ২০২৬’ যৌথ সামরিক অনুশীলনের মেয়াদ ছয় দিন কমানো হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী মহড়াটি শেষ হওয়ার কথা ছিল ২৭ আগস্ট, কিন্তু পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী এটি আগামী ২১ আগস্টের মধ্যে সমাপ্ত করার ঘোষণা দিয়েছে সিউল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক অনুশীলন কমিয়ে আনার এই আকস্মিক নির্দেশনা দেন। ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো এবং এই ধরনের বড় ধরনের মহড়া পিয়ংইয়ংয়ের জন্য ভুল এবং শত্রুতাপূর্ণ বার্তা পাঠায়। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট সামরিক ব্যয়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে জানান, এই ব্যয়বহুল মহড়ার বেশিরভাগ অর্থই ওয়াশিংটনকে বহন করতে হয়।

শুধু সামরিক ব্যয় বা কূটনীতিই নয়, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিছুটা ক্ষোভ প্রকাশ করেও এই সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, দক্ষিণ কোরিয়াকে সুরক্ষিত রাখতে প্রায় ৩৯ হাজার মার্কিন সেনা মোতায়েন রাখতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইরান বিষয়ে মার্কিন কূটনৈতিক বা সামরিক অভিযানে সহায়তার প্রস্তাবে দক্ষিণ কোরিয়া সরাসরি অপারগতা প্রকাশ করেছে। সিউলের ‘না’ সূচক জবাবকেই মহড়ার পরিধি কমানোর অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করেছেন তিনি।

আরও পড়ুন: তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ

এদিকে সিউলে এক সংসদীয় শুনানিতে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন স্বীকার করেছেন, ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসার আগে দক্ষিণ কোরিয়া বা আমেরিকার সামরিক কর্মকর্তাদের কারো কাছেই মহড়া কাটছাঁটের এই সিদ্ধান্তের বিষয়ে কোনও আগাম পূর্বাভাস ছিল না। সামরিক মহড়া সংক্ষিপ্ত করার পাশাপাশি, দুই দেশের যৌথ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের ক্ষেত্র ও মাত্রা আংশিকভাবে কমিয়ে আনারও পরিকল্পনা করা হয়েছে, যার বিশদ বিবরণ বর্তমানে দুই দেশের সামরিক সমন্বয়কারীদের মধ্যে আলোচনা চলছে।

হোয়াইট হাউস সূত্রে আরও জানা গেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও মুখোমুখি বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলন উপলক্ষে এশিয়ায় তাঁর আসন্ন সফরের সময় পিয়ংইয়ংয়ের সাথে পুনরায় কূটনৈতিক সংযোগ গড়ে তোলার বিষয়ে তিনি নিজস্ব কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন।

যদিও এই মহড়ার শুরুতে, ওয়াশিংটন ও সিউলের সেনা কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে মাথায় রেখেই প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা নিয়ে এই অনুশীলনের ছক কষা হয়েছিল। তবে ট্রাম্পের আকস্মিক এই পদক্ষেপে সিউল ও ওয়াশিংটনের কয়েক দশকের ঐতিহাসিক সামরিক সুরক্ষার প্রতিরক্ষা কৌশল নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: ইশরাকের মাদকবিরোধী অভিযানে ইসলামী আন্দোলনের নেতার ক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের ‘হামলার’ দাবি ভিত্তিহীন বলল ইরান, স্থগিত বাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


আমিরাতের ‘হামলার’ দাবি ভিত্তিহীন বলল ইরান, স্থগিত বাণিজ্য

উপসাগরে বাণিজ্যিক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, যা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের হামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ মতো উল্লেখ করেছে তেহরান। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযোগ দুই দেশের প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করে।

এর আগে মঙ্গলবার, সংযুক্ত আরব আমিরাত অভিযোগ তোলে যে, তাদের জলসীমায় চলাচলকারী জাহাজের লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বরাতে জানানো হয় যে, একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমার বাইরে এবং আরেকটি ভেতরে সাগরে পড়েছে।

এই ঘটনার পরপরই আমিরাত সরকার ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা করেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়।

আমিরাতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমনিতেই বেশ জটিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপতৎপরতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এমন সময়ে তেহরানের ওপর মিথ্যা দোষারোপ থেকে প্রতিবেশী দেশগুলোকে বিরত থাকা উচিত।

তবে হামলার অভিযোগ অস্বীকার করলেও ইরান একটি বড় হুঁশিয়ারি প্রদর্শন করেছে। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তিতে না পৌঁছানো পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, আমিরাতের বন্দরগুলো থেকে পণ্যবাহী জাহাজ বের হওয়ার একমাত্র পথ হলো এই হরমুজ প্রণালি। সাম্প্রতিক সময়ে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘অ্যাডনক’-এর কয়েকটি ট্যাংকার বাধার মুখে পড়েছে। ফলে, এই জলপথ বন্ধ থাকলে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ এম


মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পুলিশ ১ কেজি গাঁজা ও ৭৮ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে এ অভিযানটি পরিচালিত হয়। আটককৃতদের নাম হলো–জাহাঙ্গীর (৩০), রিপন (২২) ও ফারুক (২৪)। এদের মধ্যে ফারুকের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা জব্দ করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে আরও ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ এম


ডিএমপির অভিযানে আরও ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ৫৯টি মামলা করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাউল, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি প্রাইভেটকারের রিমোর্ট চাবি এবং ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে যেভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ এম


হরমুজ প্রণালীতে যেভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান

ইরান যুদ্ধের জন্য অন্যতম উত্তপ্ত রণক্ষেত্র, যেটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে, সেটি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি দাবির শেষ নেই।

তবে দুই দেশের বাগাড়ম্বরের বাইরের একটি চিত্র আমাদের সামনে এসেছে। শিপিং ডেটা বা জাহাজ চলাচলের আসল চিত্র অন্য এক বাস্তবতার নির্দেশ করছে।

আন্তর্জাতিক শিপিং ট্র্যাকিং সংস্থা কেপলার-এর তথ্য উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রম করা ৮০ শতাংশের বেশি জাহাজ ওঙ্কার উপকূলীয় ওমানি রুট ব্যবহার করেছে। যদিও জাতিসংঘের অনুমোদিত, এই রুটটিতে জাহাজ চলাচলে শুরু থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছিল ইরান। ওমানের এই রুটে চলাচল বাড়ার অর্থ হলো—প্রণালীতে জাহাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরান যে একচ্ছত্র প্রভাব পূর্বে বিস্তার করত, তা অনেকটাই কমে এসেছে।

কেপলারের ক্রুড অয়েল অ্যানালিসিস বিভাগের প্রধান হুমায়ুন ফালাকশাহী সিএনএনকে বলেছেন, ‘ক্রমেই বিষয়টি স্পষ্ট হচ্ছে যে ইরান অন্তত আংশিকভাবে হলেও হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে।’

কেপলারের তথ্য অনুসারে, মাত্র এক মাস আগে অবস্থা ভিন্ন ছিল, ওমানি রুটে বলতে গেলে কোনো বাণিজ্যিক জাহাজই চলাচল করত না। শুরু থেকেই ইরান এই প্রণালী দিয়ে নৌ চলাচলের নিয়ন্ত্রণ নিজেদের দাবি করে এবং ওমানের উত্তর উপকূলের রুট ব্যবহারকারী জাহাজগুলোর ওপর হামলা চালায়। কিন্তু বর্তমানে হামলা ও ঝুঁকির তোয়াক্কা না করে, জাহাজগুলো মার্কিন নৌবাহিনীর সুরক্ষার ওপর ভরসা রেখে ওমানি রুট ব্যবহার করছে।

নৌপথের এই পরিবর্তনের কারণে জাহাজের ওপর অতিরিক্ত ট্যাক্স বা ‘টোল’ আদায়ের যে পরিকল্পনা তেহরান করেছিল, তা থমকে গেছে। অধিকাংশ জাহাজ ইরানের পছন্দনীয় রুট এড়িয়ে চলায় তাদের কাছ থেকে ফি আদায় করা অসম্ভব হয়ে পড়েছে। ‘পিকারিং এনার্জি পার্টনার্স’-এর প্রতিষ্ঠাতা ড্যান পিকারিং জানিয়েছেন, ইরানের এই টোল আদায়ের দাবি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বাণিজ্যিক অংশীদার মেনে নেয়নি।

এদিকে, ইরানের হামলার ঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদক দেশগুলো নতুন কৌশল নেয়ার চেষ্টা করছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বড় বড় তেলবাহী জাহাজ দিয়ে হরমুজ প্রণালী পার করে ওমান উপসাগরে বিপদসীমার বাইরে অপেক্ষারত অন্য ট্যাঙ্কারে তেল স্থানান্তরিত করছে।

এমনকি আক্রান্ত হওয়া থেকে বাঁচতে অধিকাংশ তেলবাহী জাহাজ তাদের ট্র্যাকিং ব্যবস্থা (ট্রান্সপন্ডার) সপ্তাহের পর সপ্তাহ বন্ধ রেখে চলেছে। এর ফলে সমুদ্রসীমায় এক ধরনের ‘ডার্ক ট্রাফিক’ বা অদৃশ্য জাহাজ চলাচলের সৃষ্টি হয়েছে, যা তেল পরিবহনের সঠিক পরিমাণ নির্ণয় করা কঠিন করে তুলেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি মঙ্গলবার এটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ বলেও ঘোষণা দেন তিনি। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, বর্তমানে হরমুজ দিয়ে দৈনিক প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল পরিবাহিত হচ্ছে, যা যুদ্ধপূর্ব সময়ের ২০ মিলিয়ন ব্যারেলের কাছে।

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবিও শতভাগ সঠিক নয়। ইরান এখনও এই সমুদ্রপথে হামলা চালাতে সক্ষম এবং তেল পরিবহনের পরিমাণ যুদ্ধপূর্ব অবস্থার চেয়ে কম রয়েছে। অর্থাৎ, শক্তি প্রদর্শন করে বাণিজ্য বাধাগ্রস্ত করার ক্ষমতা এখনও ইরানের রয়েছে, তবে জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহারে বাধা দেওয়ার ক্ষমতা তাদের কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%