ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী


ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি। মঙ্গলবার বিকেলে তিনি উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির ও ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি দুর্গামন্দির পরিদর্শন করেন। একই দিনে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজও ঘুরে দেখেন তিনি।

মন্দির পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথ, ভাস্কর সাহা ও উপদেষ্টা দীপঙ্কর দাসসহ অন্য নেতারা। পরে বলবাড়ি দুর্গামন্দিরে গেলে সেখানকার কমিটির পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাত) জোমাদ্দার, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সমাজসেবক মো. জুলফিকার আলী হায়দার হাওলাদার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ঈশ্বরদীতে আমির হামজার তাফসির মাহফিল সম্পন্ন, রাজনৈতিক উত্তেজনা উপেক্ষা

এদিকে, মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

 

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

 রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুকুরের পানিতে মরদেহটি ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রাফসান মহানগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটির পরনে একটি হাফপ্যান্ট ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি।
উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফিরে আসেননি। তিনি নিয়মিত খেলাধুলা করতেন এবং সাঁতার জানতেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বড় কালীবাড়িতে শতবর্ষ পূর্তি উপলক্ষে দুর্গোৎসব উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মো একদিল হোসেন

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বড় কালীবাড়িতে শতবর্ষ পূর্তি উপলক্ষে দুর্গোৎসব উদযাপন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বড় কালীবাড়িতে শতবর্ষ পূর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়। তিনি বলেন, বিগত ১৭ বছর পর এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এমন আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পেরে তাঁরা আনন্দিত। প্রতিটি পূজামণ্ডপে একটি করে সিসি ক্যামেরার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উদযাপনে আর্থিকভাবেও সহযোগিতা করা হয়েছে। এ জন্য টাঙ্গাইলের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীশ্রী কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ চৌধুরী, উপদেষ্টা মনীন্দ্র মোহন ঘোষ, শ্রীশ্রী ছোট কালীবাড়ির সহসভাপতি পুলক দত্ত, শ্রীশ্রী কালীবাড়ির সহসভাপতি দুলাল সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার এবং শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রিপন সরকার।

বক্তারা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরেন এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বড় কালীবাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই দুর্গোৎসব ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে উপচেপড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে উপচেপড়া ভিড়

সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে চট্টগ্রামের দিকে যাত্রা করছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণের মধ্যেই সামরিক বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সফরের শুরুতেই নগরীর রহমতগঞ্জে অবস্থিত জেএমসেন হলে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর তিনি নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে যাবেন। সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকশ নেতা তার সাথে মতবিনিময় সভায় অংশ নিতে অপেক্ষা করছেন। এই সভায় মাঠপর্যায়ের নেতারা দলীয় চেয়ারম্যানকে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরবেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সেখানে আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সাংগঠনিক বিষয় এবং নির্বাচন সংক্রান্ত দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশা করছেন দলের নেতারা। মতবিনিময় সভা শেষে রাতেই প্রধানমন্ত্রী ঢাকা ফেরার জন্য বিমানে উঠবেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে জেএমসেন হল ও রেডিসন ব্লু এলাকায় দলের নেতাকর্মীসহ শত শত মানুষ অপেক্ষা করছেন। এই দুটি ভেন্যুতে বর্তমানে জনস্রোত দেখা যাচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে ভিড় করছেন। উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে সফর করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসের সর্বোচ্চে, তেলের বাজারে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসের সর্বোচ্চে, তেলের বাজারে অস্থিরতা

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক সংঘাত এবং সরবরাহ শৃঙ্খলে মারাত্মক ব্যাঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিএনবিসি-র প্রতিবেদনে দেখা যায়, বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ১১১ ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই (WTI - West Texas Intermediate) ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলার হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয়, তাহলে বিশ্বজুড়ে উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতির নতুন চাপ সৃষ্টি হতে পারে। অর্থনীতিবিদরা এই কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%