ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ঝিনাইদহে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা


ঝিনাইদহে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের এক ব্যক্তি মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, মুকুল শিখাকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। শিখা সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের কন্যা।

অভিযোগ রয়েছে, কোরাপাড়া গ্রামের হাকিম মেম্বরের ছেলে গ্রীল মিস্ত্রি মুকুল একজন নারী লোভী ব্যক্তি। বিভিন্ন স্থান থেকে সে নারীদের নিজ বাড়িতে এনে ফুর্তি করতো বলে জানা গেছে। রোববার (৪ অক্টোবর) রাতে শিখাকে নিজের বাড়িতে নিয়ে আসে মুকুল। পরে সে বাসর ঘর সাজায়। দুই দিন পর শিখার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, শিখা মামা পরিচয় দিয়ে মুকুলের বাসায় ওঠে। কিন্তু মুকুলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঢাকা থেকে বাসে আসার সময় তাদের পরিচয় হয়। এ সময় মুকুল শিখাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে এসে বিয়ে নিয়ে আলোচনা শুরু হলে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেশীরা অভিযোগ করেন।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

শিখার পিতা শহিদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে তার যোগাযোগ নেই। মাঝে মাঝে মোবাইলে কথা হয়। প্রথমে মেয়েকে বিয়ে দেওয়া হয়। প্রথম স্বামীর ঘর করেনি। তারপর প্রবাসি ছেলের সঙ্গে সম্পর্ক করে। এসব কারণে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেননি। তিনি মনে করেন, শিখাকে হত্যা করা হতে পারে।

শিখার মামা তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর মুকুল বলেছে শিখাকে সে চেনে না। অথচ তার ঘর থেকেই লাশ উদ্ধার হয়েছে। এ সময় শিখার শরীরে থাকা জামা কাপড় ছেঁড়া ছিল। তাই ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাছাড়া লাশ উদ্ধারের সময় মুকুল পুলিশ দেখে পালিয়ে যায়। তাই তাদের সন্দেহ, শিখাকে হত্যা করা হয়েছে।

তরিকুল আরও জানান, ঢাকা থেকে আসার পর মুকুল শিখাকে ফোন করে বাসায় ডেকে নেয়। দু’জনার মোবাইলে কললিষ্ট চেক করলে হত্যার মোটিভ জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান জানান, ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে, পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানিয়েছেন যে, মাদক মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন-পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫) এবং ছিট মানিক গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আব্দুর রশিদ ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাবিরুল ইসলাম এ বিষয়ে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


ধামইরহাটে আদালতের রায় অমান্য করে হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে আদালতের রায় থাকা সত্ত্বেও বসতবাড়িতে জবরদখলের চেষ্টা, ভাঙচুর, গাছপালা কর্তন ও দই কারখানায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর চকযদু গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ভুক্তভোগী তোজাম্মেল হক। ৫ অক্টোবর (সোমবার) রাত ৯ টায় ধামইরহাট পূর্ব বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোজাম্মেল হক বলেন, গত বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষ সোলাইমান আলী তার ভাড়াটে ৪০/৫০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার বসতবাড়িতে জবরদখলের উদ্দেশ্যে হামলা চালায়। আমি ফজরের নামাজের পর লোকমুখে ঘটনা শুনে জমিতে গিয়ে দেখি আমার বাড়ীঘর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা হয়েছে এবং আমার দই তৈরির কারখানা ভাঙচুর করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এতে আমার সর্বমোট প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তোজাম্মেল হক জানান, এ সময় ঘটনার খবর শুনে মেহবুব, হামিদ ও ইব্রাহিম নামে ৩ ব্যক্তি তার খোঁজখবর নিতে আসলে প্রাণভয়ে তারাও ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী মোজাম্মেল হক আরও বলেন, আমাইতারা মৌজার জে.এল নং- ১০৬, খতিয়ান নং- ১১৩, দাগ নং- ১৭১ এর মোট ১ একর ৩০ শতকের মধ্যে ৪৭ শতক জমি তিনি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির খাজনা-খারিজের সকল কাগজপত্র তার নামে হালনাগাদ রয়েছে। প্রতিপক্ষ ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২৬/০১/২৫ তারিখে ৪৩/২০ নং মামলার রায় বিজ্ঞ আদালত তোজাম্মেল হকের পক্ষে প্রদান করেন। পরবর্তীতে আমার প্রতিপক্ষ ৫১/২৫ নং সত্ব আপিল মামলা দায়ের করলে আদালত ১৭/০৮/২৫ তারিখে আপিল মাামলা না মঞ্জুর করে।

সম্মেলনে তিনি অভিযোগ করেন, আদালতের রায়কে উপেক্ষা করে প্রতিপক্ষ তাকে হয়রানি করতে গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে। এমনকি একজন সাবেক অতিরিক্ত সচিবকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। “আমি কোনো হামলার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে খাসজমির বসতবাড়ি থেকে ভূমিহীন নারী রমিজা খাতুনকে উচ্ছেদের অপচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


চাটমোহরে খাসজমির বসতবাড়ি থেকে ভূমিহীন নারী রমিজা খাতুনকে উচ্ছেদের অপচেষ্টা

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে সরকারি খাসজমিতে বসবাসরত এক ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকার প্রভাবশালী রুহুল-আলামিন গং ওই খাসজমি দখল করার চেষ্টা চালাচ্ছেন। অসহায় ওই ভূমিহীন নারী হলেন রমিজা খাতুন (৬০)। তার স্বামী আনার আলী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। ভুক্তভোগী নারী গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্বামী পরিত্যক্তা রমিজা খাতুন প্রায় ২২ বছর আগে মস্তালীপুর গ্রামে সরকারি রাস্তার পাশে খাসজমিতে কুড়ে ঘর তুলে বসবাস শুরু করেন। দীর্ঘ ২২ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন। এ অবস্থায়, ওই ভূমিহীন নারীর বসতবাড়ির পাশের প্রভাবশালী নুর মোহাম্মদের ছেলে আলামিন ও রুহুল আমিন গং খাসজমি জবরদখলের জন্য রমিজা খাতুন ও তার ছেলে রবিউলকে উচ্ছেদের অপচেষ্টা করছেন। গত সোমবার আলামিন গং রমিজা ও তার ছেলে রবিউলকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রাণভয়ে রমিজার ছেলে রবিউল পাশের চড়ইকোল গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের রেখেছেন। বর্তমানে স্বামী পরিত্যক্তা রমিজা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যে কোন মুহূর্তে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে সরকারি খাসজমি দখল করে নিতে পারে আলামিন গং।

ভুক্তভোগী রমিজা খাতুন বলেন, ‘প্রতিদিনই আমাকে মেরে ফেলার ও বাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি আজ (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। এছাড়া এই খাসজমি বন্দোবস্তের জন্য এসিল্যান্ডের কাছে বারবার আবেদন করেছি। ইউনিয়ন ভূমি অফিসেও আবেদন করেছি। কিন্তু আমাকে খাসজমি দেওয়া হচ্ছেনা। আমি এখন অসহায়। আমাকে এখান থেকে উচ্ছেদ করা হলে, আমি কোথাও যাবো, থাকবো কোথায়।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, ‘খাসজমি ভূমিহীনই পাবেন। কেউ এটা দখল করতে পারবেনা। কারা এটা করছে, আমি অবশ্যই বিষয়টি দেখবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঁথিয়ায় মাদক নির্মূলের জন্য ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


সাঁথিয়ায় মাদক নির্মূলের জন্য ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন

পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন ও কিট বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্টের জন্য কিট সরবরাহ করা হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সেক্রেটারী সিরাজুল ইসলাম মল্লিক সিরাজ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান, সাঁথিয়া প্রেস ক্লাবের সেক্রেটারী ফারুক হোসেন, ছাত্রদল নেতা জীবন আহম্মেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩শতাধিক ডোপ টেস্ট কিট সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%