০৪:১১ পি.এম
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ঢাকার তুরাগের নদের যে স্থান থেকে বুধবার বিকেলে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, তার ৫০ গজ দূরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।
আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত
পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, তাহসিফ মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করেছিলেন।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে তাহসিফ এই মোটরসাইকেলটি কিনেছিলেন এবং সেটির এখনো কোনো নিবন্ধন হয়নি। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে যে বন্ধুস্থানীয় ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন, সেই আহমেদ শাহরিয়ার রেজা দীপের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছিল।
তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় করা হত্যা মামলায় দীপ বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। মামলাটির তদন্ত করছে নৌপুলিশ।
আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা ছিনতাই, দুই ব্যক্তি আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন