হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি
০৩:৩৯ পি.এম
কিশোরগঞ্জের হোসেনপুরে গীতা স্কুলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোগ নিবেদন ও ভোগ আরতি, মহা প্রসাদ বিতরণ গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পরে ২০০ কন্ঠে পবিত্র শ্রীমদ্ভাগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ জুন) দুপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটি।
শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও গীতা স্কুলের পরিচালক রাজীব চন্দ্র সাহার সঞ্চাচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন- শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক, কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মোদক, অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকারসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বিভিন্ন মন্দিরের কার্যনিবাহী পরিষদ, গীতা স্কুলের পরিচালক তপন মোদক,সজীব মোদক ও সৌরভ মোদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।
এই হামলায় রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে একটি তেল শোধনাগারও রয়েছে বলে জানা গেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর এটিকে অন্যতম বড় ইউক্রেনীয় হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এই হামলার আগে ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক আক্রমণে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যায়।
জাতিসংঘ জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রুশ হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১০ জন নিহত হন।
দেশটির ছয়টি অঞ্চলে একদিনেই এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এদিকে রাশিয়া রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক মঠ কমপ্লেক্সেও হামলা চালিয়েছে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনাটি ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন।
রুশ হামলার জবাবে বৃহস্পতিবার মস্কোকে লক্ষ্য করে বড় আকারের ড্রোন হামলা চালায় ইউক্রেন।
হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি তেল শোধনাগারও ছিল।
ইউক্রেনের দাবি, এসব স্থাপনা রাশিয়ার যুদ্ধ পরিচালনার সঙ্গে যুক্ত।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসার সময় প্রায় ১৮০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে কিছু ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, 'ইউক্রেনের মানুষ এই যুদ্ধ চায় না। তারা কখনোই তা চায়নি।
কিন্তু যদি ইউক্রেন পুড়ে যায়, তাহলে তোমাদের মস্কোও পুড়বে।'
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ওপর রাশিয়া যে ধারাবাহিক হামলা চালাচ্ছে, তার জবাব হিসেবে ইউক্রেন মস্কোতে ড্রোন হামলা করেছে।
তার মতে, এটি প্রতিশোধমূলক বা অযৌক্তিক কোনো পদক্ষেপ নয়; বরং রাশিয়ার হামলারই পাল্টা প্রতিক্রিয়া।
একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেন শুধু সাধারণ লক্ষ্যবস্তু নয়, বরং রাশিয়াকে যুদ্ধ পরিচালনায় সহায়তাকারী গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোকেও লক্ষ্য করছে।
মস্কোর তেল শোধনাগারের মতো স্থাপনায় হামলাকে তিনি ইউক্রেনীয় বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তুলে ধরেছেন।
ইউক্রেন শুধু নিজেদের রক্ষাই করছে না, বরং রাশিয়ার যুদ্ধ সক্ষমতাকেও দুর্বল করার চেষ্টা করছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় ১৬ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
তবে যুদ্ধে দুই পক্ষের কত সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করে না।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চললেও এখনো সংঘাতের স্থায়ী সমাধানের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।
ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) চলতি সপ্তাহের শুরুতে জানায়, এই বছরের মে মাস গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী ছিল।
ওই মাসে রুশ হামলায় ২৭৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরো এক হাজার ৭৬৩ জন।
এদিকে রাশিয়ার ভেতরেও ইউক্রেনীয় হামলার ঘটনা ঘটছে।
চলতি সপ্তাহে রুশ গণমাধ্যম জানায়, বেলারুশের একটি কিশোর ফুটবল দলকে বহনকারী একটি বাসে ইউক্রেনের হামলায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া নিয়মিতভাবে বড় আকারের সম্মিলিত হামলা চালাবে।
এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ ধরনের কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানান, ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করতে অতিরিক্ত ১০ কোটি ডলার সহায়তা দেওয়া হবে।
এর ফলে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনের জন্য অস্ট্রেলিয়ার মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১৮০ কোটি ডলারে।
মার্লেস বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা জোরদার করতে ইউক্রেনের যে ধরনের সহায়তা প্রয়োজন, অস্ট্রেলিয়া সেই সহায়তা অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহে, ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ মো. বাবুল শেখ (৪০) নামের একজন কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শুক্রবার (১৯ জুন) মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার মাসজিদ মার্কেট থেকে মো. বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর পশ্চিমপাড়ার মুনসুর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলার হাজির বাজার মসজিদ মার্কেটে মাদক বিক্রির খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অভিযানে নামে এবং স্থানীয়দের সহায়তা নিয়ে মাদককারবারি মো. বাবুল শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এছাড়া, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর নামের অপর এক কারবারি পালিয়ে যান।
ভালুকা মডেল থানার এসআই মোশারফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে পরিচিত ব্রাজিল দীর্ঘ দুটি যুগ ধরে বিশ্বকাপের সোনালী ট্রফিটি স্পর্শ করতে পারেনি। তবে সেই খরা কাটিয়ে অবশেষে হেক্সা (ষষ্ঠ) শিরোপা জয় করার লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপে তারা নিজেদের অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছে।
বিশেষ করে, ডাগআউটে অভিজ্ঞ ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির রণকৌশলের মাধ্যমে এবার বিশ্বজয়ের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে সেলেসাওরা।
তবে মাঠের লড়াইয়ের শুরুটা তাদের চেনা ছন্দে হয়নি। নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর রক্ষণভাগের শক্ত দেয়াল ভাঙতে না পেরে আনچেলত্তির শিষ্যদের গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে। মরক্কোর সঙ্গে ১-১ গোলের সেই হতাশাজনক ড্রয়ের পর, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কঠোর পণ নিয়ে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা।
তাদের প্রতিপক্ষ হবে ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি।
কাগজে-কলমে এবং মাঠের শক্তিমত্তায় হাইতির বিরুদ্ধে ব্রাজিলের অতীত রেকর্ড এককথায় অবিশ্বাস্য। এর আগে ফুটবলের যেকোনো মঞ্চে হাইতির বিরুদ্ধে ব্রাজিল তিনবার মুখোমুখি হয়ে তিনবারই দাপুটে জয় তুলে এনেছে।
ব্রাজিল এবং হাইতির প্রথম দেখা হয়েছিল ১৯৭৪ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেবারে ব্রাজিল হাইতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। দলের অন্যতম সেরা তারকা রিভেলিনো সেই ম্যাচে জাল কাঁপিয়েছিলেন।
এরপর ২০০৪ সালে দ্বিতীয়বার হাইতি ব্রাজিলের মুখোমুখি হয়। এবারও প্রীতি ম্যাচ ছিল, তবে ব্যবধান আরও বড় ছিল। সেলেসাওদের জাদুকর রোনালদিনহোর নান্দনিক হ্যাটট্রিকে হাইতিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল তখনকার শক্তিশালী ব্রাজিল।
সবশেষ ২০১৬ সালের শতবর্ষী কোপা আমেরিকায় হাইতির মুখোমুখি হয় ব্রাজিল। আমন্ত্রিত দলে হিসেবে হাইতি সেবার ৭-১ গোলে পরাজিত হয়েছিল। সেই ম্যাচে সেলেসাওদের হয়ে ফিলিপ কৌতিনহো হ্যাটট্রিক করেন এবং রেনাটো আগুস্তো করেন জোড়া গোল।
সাম্প্রতিক ফর্ম, তারকাখচিত দল এবং মুখোমুখি লড়াইয়ের রাজকীয় ইতিহাস বিবেচনায় দেখা যাচ্ছে, ব্রাজিল এই ম্যাচে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে। তবে 'গ্রেটেস্ট শো অন আর্থ' বিশ্বকাপ হিসাবে অঘটনের এই মঞ্চে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর, এখন বড় পর্দায় ফিরছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ককটেল’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ককটেল’-এর সিক্যুয়াল ‘ককটেল ২’ নিয়ে দর্শকদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান সেই উন্মাদনারই প্রমাণ দিচ্ছে।
নতুন কিস্তিতে, আগের তারকাদের জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানাকে। প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন গল্প নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার ও গান ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, মুক্তির আগেই ভারতে ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ রুপিরও বেশি।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লকড সিটের হিসাব যোগ করলে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। ইতোমধ্যে দেশজুড়ে ৭০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১ হাজার ৪৯১টি শোর জন্য টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬২ লাখ ১৫ হাজার রুপি।
ব্লকড সিটসহ সেই পরিমাণ প্রায় ৯৭ লাখ ২৪ হাজার রুপিতে পৌঁছেছে।
অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি ৪ কোটির বেশি আয় করতে পারে। অন্যদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরো বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রথম দিনে ‘ককটেল ২’-এর আয় ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
যদিও অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই একটি ছবির চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না, তবে মুক্তির আগে দর্শকদের আগ্রহের মাত্রা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ