ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

শিশিরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা


শিশিরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে শিশির নামের এক তরুণ উদ্যোক্তা হাজির হয়েছেন। তার উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী, চারটি প্রকল্পের মাধ্যমে প্রথম সাত দিনের মধ্যে সরকারি তহবিলে অন্তত ১,০০০ কোটি টাকা জমা দেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী এক বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছেন।

দীর্ঘ অনুসন্ধানের পর, ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে শিশিরের সঙ্গে যোগাযোগ করে চারটি প্রকল্পের বিস্তারিত তথ্য জানা গেছে। আমাদের অনুসন্ধানে প্রকল্পগুলোর সঙ্গে সম্পর্কিত কিছু প্রমাণও পাওয়া গেছে। জানা গেছে, রাশিয়ার দুটি প্রতিষ্ঠানও প্রকল্পগুলো মূল্যায়ন করেছে।

প্রকল্পগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে VoiceCon—৩০০ মিলিয়ন প্যারামিটারের একটি AI Voice Conversion মডেল। শিশিরের উপস্থাপনা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এর সম্ভাব্য মূল্য ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির দাবি বিটিএমএর

এছাড়াও, প্রায় ১০ লাখ অনলাইন ক্যাসিনো ব্যবহারকারীর একটি ডেটাবেস সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিশির। এর উদ্দেশ্য হল, অবৈধ অনলাইন ক্যাসিনো নেটওয়ার্ক শনাক্তে তদন্তকারী সংস্থাগুলোকে সহায়তা করা।

প্রকল্পগুলো বিক্রি করলে অর্থ নিজের জন্য রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিশির জানান, ব্যক্তিগত সুবিধা নেওয়ার পরিকল্পনা তার নেই। বরং তিনি দেশের উন্নয়নে ব্যয় করতে চান। একটি মেডিক্যাল কলেজে অনুদান দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন, যদিও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

এখন বড় প্রশ্ন, শিশির কি বাংলাদেশের জন্য অপেক্ষা করছেন, নাকি আন্তর্জাতিক বাজারে প্রকল্পগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে তার?

চারটি প্রকল্প, কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা এবং জাতীয় স্বার্থে প্রযুক্তি ও তথ্য ব্যবহারের পরিকল্পনা—পর্দার আড়ালে থাকা এই শিশির আসলে কে? বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে নতুন কোনো অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুযোগ?

আরও পড়ুন: রেমিট্যান্সে সুবাতাস, প্রথম ১০ দিনে এসেছে ১৪০ কোটি ডলার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হাজী মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বি-ক্ষোভ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


খেলাফত মজলিসের কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হাজী মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বি-ক্ষোভ অনুষ্ঠিত

সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে- এবিএম সিরাজুল মামুন

কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর হামলাকারী সন্ত্রাসী পুকনকে ৪৮ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

তিনি বলেছেন, কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল মানুষ। চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ পোকন কর্তৃক তাঁর ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, বরং এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়ে আঘাত করেছে। সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি নিজেও থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বন্দরের প্রায় এলাকাতেই মাদকের সাথে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাজত্ব করছে। এভাবে একটি এলাকা চলতে পারে না। বন্দরের মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেগে উঠতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আশা করি প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো সন্ত্রাসী যেন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য প্রশাসনকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা অবিলম্বে এ ঘটনার বিচার দেখতে চাই।

নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ, মাদককারবারী ও সন্ত্রাসী পুকন কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর-২০২৬, বুধবার আলীনগর বড় মসজিদের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি সানাউল্লাহ, কলাগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন উপাচার্য ড. গোলাম রব্বানীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন উপাচার্য ড. গোলাম রব্বানীর

নোয়াখালী, ১১ নভেম্বর, ২০২৬ : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) টেকসই ও পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ সোলার এনার্জি ব্যবস্থার উদ্বোধন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্দেশ্যে নোবিপ্রবিতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে স্থাপিতব্য বিশ্বমানের এআই ল্যাবের জন্য পরিবেশবান্ধব গ্রিন এনার্জি সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র প্রস্তুতে কাজ চলছে।

উপাচার্য জানান, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যয় তুলনামূলকভাবে খুবই সামান্য, ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে। তিনি আশা প্রকাশ করেন যে, পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সোলার প্যানেলের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, সোলার এনার্জির মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি একটি শিক্ষার্থীবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথ আরও সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. আসাদুন নবীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ সোলার প্যানেল থেকে বছরে ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং এতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে মাত্র ৪ টাকা। এআই ল্যাবের বিদ্যুৎ চাহিদা পূরণ করে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও প্রকল্প

‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ গঠিত হয়েছে প্রবহমান বঙ্গীয় বদ্বীপের গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রাকে ধারণ করে। এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হল বঙ্গীয় বদ্বীপের পলিমাটির মতো উর্বর সৃজনশীলতা, উদ্ভাবনী স্থাপত্যচর্চা, জলবায়ু-সহনশীল টেকসই নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করা।

‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ বাংলাদেশের স্থাপত্যশিল্পে এই উৎকর্ষকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প ও স্থপতিদের পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয়।

এ অ্যাওয়ার্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি ড. নবনীতা ইসলাম। বিচারকমণ্ডলী (Jury Board) হিসেবে দায়িত্ব পালন করেছেন স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের (Ar. Niklaus Graber)।

ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত প্রকল্পসমূহ হল:

• কবিতা কুঞ্জ (Kobita Kunjo): বিজয়ী - জুবায়ের হাসান আর্কিটেক্টস।

• রূপগাঁও (Rupgaon): বিজয়ী - পারসিভ (Perceive)।

• ইন্টারিম হাউস (Interim House): প্রশংসাসূচক স্বীকৃতি - রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচার।

‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত প্রকল্পসমূহ হল:

• মীর মঞ্জিল (Mir Manzil): বিজয়ী - ইন্ডিজিনিয়াস।

• চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক (Chawk Bazar Public Spaces & Park): বিজয়ী - ফর্ম.থ্রি আর্কিটেক্টস (FORM.3 Architects); স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এ প্রকল্পের স্থপতি হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।

• এআরএ’স অফিস, হাজারীবাগ (ARA’s Office, Hazaribagh): প্রশংসাসূচক স্বীকৃতি - এটেলিয়ার রবিন আর্কিটেক্টস (Atelier Robin Architects)।

• স্থা-কালপা অফিস (Stha-Kalpa Office): প্রশংসাসূচক স্বীকৃতি - স্থা-কালপা আর্কিটেক্টস (Stha-Kalpa Architects)।

• আল ফালাহ জামে মসজিদ (Al Falah Jame Mosque): প্রশংসাসূচক স্বীকৃতি – ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস (DWm4 Architects)।

• রাজউক কাঁচা বাজার (RAJUK Kancha Bazaar): প্রশংসাসূচক স্বীকৃতি - তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড (TARIQUE HASAN AND ASSOCIATES LTD)।

ডেল্টা অ্যাওয়ার্ড স্থপতিদের স্বীকৃতি দিতেও অঙ্গীকারবদ্ধ। এই পর্বে ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে প্রয়াত বরেণ্য স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।

স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ বিভাগে বিশিষ্ট স্থপতি ও গবেষকদের তিন সদস্যের একটি পৃথক জুরি বোর্ড বিচারকাজ পরিচালনা করেন। জুরি বোর্ডে অন্তর্ভুক্ত ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি ড. শেখ সেরাজুল হাকিম এবং স্থপতি আইদা হাসান।

এই বিভাগে বিজয়ী ও প্রশংসাসূচক স্বীকৃতিপ্রাপ্ত গ্রন্থসমূহ হল:

• বিজয়ী: স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ - তার রচিত ও গবেষণাকৃত গ্রন্থ ‘Shamsul Wares: An Architecture of Elemental Modernism’-এর জন্য।

• প্রশংসাসূচক স্বীকৃতি: স্থপতি ড. মাহবুবুর রহমান - তার রচিত গ্রন্থ ‘OLD BUT NEW : NEW BUT OLD’-এর জন্য।

• প্রশংসাসূচক স্বীকৃতি: স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেস - তার রচিত গ্রন্থ ‘Disaster Resilient Modular CORE Shelters of Ethnic Communities in the Chittagong Hill Tracts Area’-এর জন্য।

এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হবে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। ১২ নভেম্বর উৎসবের উদ্বোধন করা হবে।

এতে স্থপতি, ডেভেলপার, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিল্প খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী (১২ থেকে ১৪ নভেম্বর) এই উৎসবে থাকছে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ড বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত প্রকল্পের উপস্থাপনা।

মাস্টারক্লাস পর্বে দেশের বিশিষ্ট ও অভিজ্ঞ স্থপতিরা সমসাময়িক স্থাপত্যচর্চা, নকশার নতুন দৃষ্টিভঙ্গি, টেকসই স্থাপত্যের ধারণা, সৃজনশীল চিন্তাভাবনা এবং বাস্তব পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন।

• স্থপতি ড. সাজিদ বিন দোজা (সহযোগী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়) - স্কেচিং ও সৃজনশীল ভাবনার ওপর মাস্টারক্লাস।

• স্থপতি আসিফ সালমান (স্থপতি, আলোকচিত্রী) - স্থাপত্য ফটোগ্রাফিতে ফোকাল লেন্থ ও লেন্সের প্রভাববিষয়ক মাস্টারক্লাস।

• ওয়াকিলুর রহমান (কিউরেটর, শিল্পী) - শিল্প, নকশা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক বিষয়ক মাস্টারক্লাস।

‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে সমসাময়িক স্থাপত্যচর্চা, টেকসই নকশার দর্শন, উদ্ভাবনী সৃজনশীল ভাবনা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশিষ্ট স্থপতিরা।

এতে অংশ নেবেন:

• ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস (DWm4 Architects): স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী এবং স্থপতি শাওকি শামীম।

• ফ্রেমওয়ার্ক (FrameWork): স্থপতি ফয়সাল কবির (হিমুন) এবং স্থপতি অনুপ কুমার বসাক।

• এহসান খান আর্কিটেক্টস লিমিটেড (Ehsan Khan Architects Ltd): দেশের প্রখ্যাত স্থপতি এহসান খান।

• নকশাবিদ আর্কিটেক্টস (Nakshabid Architects): প্রখ্যাত স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।

পাশাপাশি স্থান পাবে বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বইয়ের প্রদর্শনী এবং আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত স্থাপত্য প্রকল্পের ডিজিটাল প্রদর্শনী।

আর্কিকানেক্ট (ARCHICONNECT) এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ‘জাপানের পথে কেটিটিআই’র সাথে’ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


নড়াইলে ‘জাপানের পথে কেটিটিআই’র সাথে’ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সেমিনার

নড়াইলের তরুণ সমাজের জন্য জাপানে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং বিশ্বমানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাওয়াই ট্রেডমিগ ট্রেনিং ইনস্টিটিউট (KTTI)-এর উদ্যোগে এবং ‘জাপানের পথে KTTI-এর সাথে’ এই স্লোগানকে সামনে রেখে সেমিনারটি আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সেমিনারে জাপানে ক্যারিয়ার গড়ার তিনটি প্রধান মাধ্যমের ওপর আলোচনা করা হয়। এই মাধ্যমগুলো হলো—শিক্ষা ভিসা (উচ্চশিক্ষা ও কর্মজীবন), এসএসডব্লিউ ভিসা (নির্দিষ্ট দক্ষ কর্মী) এবং ইএসডিপি (ESDP) ভিসা-র মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিস্তারিত পথরেখা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় তরুণদের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের Your Japan Career-এর প্রতিষ্ঠাতা হাজিমে সাইতো। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। সেমিনারের সভাপতিত্ব করেন KTTI-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউদ্দিন।

এছাড়া আলোচনায় অংশ নেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবীর, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ছায়েম আলী এবং মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ আকিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নড়াইলের সম্ভাবনাময় তরুণ সমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে জাপানে নিজেদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%