ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রমজানকে সামনে রেখে ১০ পণ্যের আমদানিতে ৯০ দিন বাকিতে ঋণসুবিধা


রমজানকে সামনে রেখে ১০ পণ্যের আমদানিতে ৯০ দিন বাকিতে ঋণসুবিধা

পবিত্র রমজান মাসের প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ১১টি পণ্যের আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ প্রদান করেছে।

বাংলাদেশ ব্যাংক বুধবার (১১ নভেম্বর) বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এর মাধ্যমে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এই সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। ব্যবসায়ীরা সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পাবেন।

আরও পড়ুন: অর্থমন্ত্রী: দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান উল্লেখ করেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেগুলোর বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগেই পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানির বিপরীতে ৯০ দিন পর মূল্য পরিশোধ করা যাবে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই না রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্যই মূলত এই সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।’

আরিফ হোসেন খান আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে আগ্রহী আমদানিকারকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। যদি তারা পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করেন, তবে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং পণ্যমূল্য বৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন: বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির অর্থ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

এতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনার বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও পানিহীন একাধিক অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও পানিহীন একাধিক অঞ্চল

রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে সহায়তা প্রদানকারী একাধিক বিদ্যুৎ উপকেন্দ্র এবং সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবাহী জাহাজে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস (TASS) নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর রসদ সরবরাহ এবং প্রতিরক্ষা শিল্পকে সচল রাখার জন্য জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে এসব ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

হামলার মূল লক্ষ্যবস্তু ছিল দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ভোলনোগোর্স্কে ৩৩০ কেভি (kV) এবং পলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ১৫৪ কেভি ক্ষমতার দুটি প্রধান বৈদ্যুতিক উপকেন্দ্র। এছাড়া কিভ অঞ্চলের পেরিয়াসলাভ ও ইয়াগোতিনে দুটি ১১০ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

একই সঙ্গে, কৃষ্ণসাগরের ওডেসা উপকূলের উত্তর-পূর্বে ইউক্রেনীয় বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী একটি বাল্ক কার্গো জাহাজ এবং জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসার পূর্বে দ্বিমুখী ব্যবহারের (Dual-use) পণ্যবাহী আরও একটি কার্গো জাহাজ রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেনের রাজ্য জরুরি সেবা সংস্থা জানিয়েছে, কিরোভোগ্রাদ অঞ্চলের গোলোভানেভস্কি জেলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

পলতাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিটালি ডিয়াকভনিচ জানান, তাদের পলতাভস্কি জেলার একটি জ্বালানি কেন্দ্র এবং ক্রেমেনচুকের একটি শিল্প প্রতিষ্ঠানে সরাসরি আঘাত লেগেছে। এই হামলার পর পলতাভার একটি বড় অংশজুড়ে বিদ্যুৎ ও পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান অ্যালেক্সান্ডার গানঝা নিশ্চিত করেছেন যে, ক্রিভয় রগ ও ভোলনোগোর্স্ক শহরের বেশ কয়েকটি অবকাঠামো এবং শিল্পপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের পিনু রহমান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


হিপা গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের পিনু রহমান

বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মর্যাদাপূর্ণ হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছেন। প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ বা পরিবার থিমের অধীনে সেরা আলোকচিত্র হিসেবে তার তোলা ছবি ‘আন্ডার দ্য সেম স্কাই’ স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। হিপার গ্র্যান্ড পুরস্কার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার অন্যতম সর্বোচ্চ সম্মাননা হিসেবে গণ্য করা হয়।

পিনু রহমানের পুরস্কারজয়ী ছবিটি শুধুমাত্র একটি পরিবারের গল্প নয়, বরং দুর্যোগের মধ্যেও মানুষের ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের একটি অসাধারণ মানবিক দলিল।

ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। আগুনের কারণে তারা তাদের ঘরবাড়ি, সম্পদ ও নিরাপদ আশ্রয় হারিয়েছে। কিন্তু সবকিছু হারিয়েও পরিবারের বন্ধন অটুট রয়েছে।

এই দৃশ্যের মাধ্যমে আলোকচিত্রী মানুষের জীবনে পরিবারের গুরুত্ব, ভালোবাসা এবং প্রতিকূলতার মধ্যেও একসঙ্গে টিকে থাকার গল্প তুলে ধরেছেন।

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে পিনু রহমান বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

পেশাগত জীবনে ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

এবারের হিপা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ফ্যামিলি’। পরিবার বলতে কেবল মানুষের সম্পর্ক ও ভালোবাসার প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এবারের আয়োজন। বরং মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন এবং সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প তুলে ধরার সুযোগ রাখা হয়েছিল।

চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে এটি পিনু রহমানের প্রথম বড় অর্জন নয়। এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি।

পাশাপাশি ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। ছবিটিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে।

এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্ন্ড ভ্যালি’ শিরোনামের আলোকচিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।

উল্লেখ্য, হিপার ১৫তম আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি ছিল স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগ। এর আগের ১৪তম আসরে মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। সে সময় ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় শিশু শিক্ষার্থী ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


নেত্রকোণায় শিশু শিক্ষার্থী ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদনে আলোচিত শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম এই রায় প্রদান করেন।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিস্তারিত বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ের কারণে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে যুবদল নেতাকে শোকজ, সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


দৌলতপুরে যুবদল নেতাকে শোকজ, সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে

মানিকগঞ্জের দৌলতপুরে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার ইউনিয়ন পর্যায়ের নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দৌলতপুর উপজেলা যুবদলের দাপ্তরিক প্যাডে পৃথক চারটি নোটিশ জারি করা হয়। যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান এই নোটিশগুলোর স্বাক্ষর করেন। নোটিশগুলোতে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত নেতারা সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত।

শোকজপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন- খলসী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মিয়া, বাচামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা এবং চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মোল্লা।

নোটিশে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নোটিশ পাওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহ্উদ্দিন সেলিম ও সদস্য সচিব মো. আব্দুস সালামের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা দাখিল করা ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%