ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

দেশে সারের মজুদ ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে পৌঁছেছে


দেশে সারের মজুদ ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে পৌঁছেছে

দেশে রাসায়নিক সারের মজুদ বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে গেছে। আসন্ন রবি মৌসুমে সারের এই পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কৃত্রিম সংকট রোধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকদের এই নির্দেশনা প্রদান করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় মনে করে, দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা সুরক্ষিত রাখতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক ও উপপরিচালকদের সমন্বিত উদ্যোগ, সঠিক চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং মজুদ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের রাসায়নিক সারের মজুদ বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুদ ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, যা চলতি বছর ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

আরও পড়ুন: ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান ইউরিয়া মজুদ ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি সার ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি সার ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সারের চাহিদা ও মজুদ ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চলমান মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা এবং সংশ্লিষ্ট বরাদ্দ সঠিকভাবে উত্তোলন নিশ্চিত করা; আগের চাহিদা, বরাদ্দ ও মজুদের তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো দ্রুত চিহ্নিত করা; আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে অগ্রিম মজুদ ও সরবরাহ পরিকল্পনা গ্রহণ করা; উপ-পরিচালকদের মাঠপর্যায়ের সঠিক চাহিদা নিরূপণ করে যথাসময়ে তথ্য পাঠাতে হবে এবং অতিরিক্ত বা কম চাহিদা প্রেরণ সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।

সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুদের তথ্য দৃশ্যমান রাখা।

আরও পড়ুন: রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকা শক্তি: এমপি মিলন

মজুদদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহার এবং শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।

জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুদ ও বিক্রয় প্রতিবেদন জেলায় প্রেরণ করতে হবে।

সার ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপ-পরিচালকদের সমন্বিত প্রচেষ্টায় সারের অভাবে কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, "আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে।" গত বছরের তুলনায় এ বছর সারের মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে।

আরও পড়ুন: গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা পাটের দাম ভালোতে আশার আলো দেখছেন

তিনি বলেন, "কৃষকদের মনে কোনো ধরনের বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে আমাদের উপ-পরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।" কৃষকদের প্রয়োজনীয় সারের বাইরে বেশি সংগ্রহ করে ঘরে সংরক্ষণ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "সব কৃষক প্রয়োজনীয় সার পাবেন। আমরা কঠোরভাবে মনিটরিং করছি যাতে কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং প্রকৃত কৃষকরা তাদের সার সময়মতো পান।"

আবদুর রহিম বলেন, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যারা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও মাঠ প্রশাসনের কাজ সমন্বয় করবেন।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, "আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের কৃষি উৎপাদন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।" স্বস্তির বিষয় হলো, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সারের মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার আমাদের হাতে মজুদ আছে।

তিনি বলেন, "কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর মনিটরিং বজায় রাখছে।" কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডিম থেকেই শহিদুলের মাসে আয় ৯ লাখ টাকা

কৃষি সচিব বলেন, "আনন্দের বিষয় হচ্ছে কঠোর মনিটরিংয়ের কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে।" তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল হচ্ছে ফসলের হাব। দেশের খাদ্য নিরাপত্তার বড় উৎস হচ্ছে উত্তরবঙ্গ। তাই ফসলের নিবিড়তার কথা চিন্তা করে আসন্ন রবি মৌসুমে কৃষকের নিকট সার সরবরাহ যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে রাজশাহী, খুলনা ও রংপুরের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয় থেকে ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিব বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সমন্বিত পদক্ষেপের ফলে রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না এবং কৃষকরা ন্যায্যমূল্যেই সময়মতো সার পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোন ১০০ পার্সেন্ট চার্জ হওয়ার পরও চার্জে রাখলে ক্ষতির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


ফোন ১০০ পার্সেন্ট চার্জ হওয়ার পরও চার্জে রাখলে ক্ষতির সম্ভাবনা

রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে চার্জার খুলে নেওয়ার অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়। আবার কিছু ব্যবহারকারী ফোনের চার্জ ১০০ পার্সেন্ট হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় চার্জারে রেখে দেন। এই বিষয়টি ফোনের ব্যাটারির ক্ষতি করে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। এসব ফোনে যখন চার্জ ১০০ পার্সেন্ট হয়ে যায়, তখন ব্যাটারিতে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। ফলে চার্জ পূর্ণ হওয়ার পরও ফোন চার্জারে লাগানো থাকলে ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে যাবে, এমনটি ঘটে না।

তবে ফোন দীর্ঘ সময় চার্জে রাখার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে। চার্জ দেওয়ার সময় ফোন বেশি গরম হলে ব্যাটারির কার্যক্ষমতা ও আয়ু কমে যেতে পারে। তাই চার্জে থাকা অবস্থায় ফোন বালিশ, কম্বল বা এমন কোনো জায়গায় রাখা উচিত নয়, যেখানে তাপ সহজে বের হতে পারে না।

সারা রাত চার্জে রাখা কি নিরাপদ?

আধুনিক স্মার্টফোনে সাধারণত চার্জ নিয়ন্ত্রণের প্রযুক্তি বিদ্যমান। অনেক ফোনে ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ বা এ ধরনের সুবিধাও রয়েছে। এই প্রযুক্তিটি ব্যবহারকারীর চার্জ দেওয়ার অভ্যাস অনুযায়ী চার্জের গতি নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘ সময় ১০০ পার্সেন্ট চার্জে থাকার সময় কমাতে সাহায্য করে। সুতরাং ফোনে এ সুবিধা থাকলে সেটি চালু রাখা উচিত।

ব্যাটারির আয়ু ভালো রাখতে যা করবেন

ফোন অতিরিক্ত গরম হয় এমন অবস্থায় চার্জ দেবেন না।

ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও মানসম্মত চার্জার ব্যবহার করুন।

চার্জ দেওয়ার সময় ফোন বালিশ বা কম্বলের নিচে রাখবেন না।

ফোনে অপটিমাইজড চার্জিং সুবিধা থাকলে তা চালু রাখুন।

ব্যাটারির চার্জ একেবারে শূন্য হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে প্রয়োজন অনুযায়ী চার্জ দিন।

সব মিলিয়ে, ১০০ পার্সেন্ট চার্জ হওয়ার পরও ফোন চার্জারে লাগানো থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যায় না। তবে দীর্ঘ সময় অতিরিক্ত গরম অবস্থায় থাকা ব্যাটারির জন্য ক্ষতিকর। তাই ফোনের ব্যাটারি ভালো রাখতে চার্জের পরিমাণের পাশাপাশি তাপমাত্রার দিকেও নজর দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়

বিয়ের পরের জীবন শুধুমাত্র ভালোবাসা, রোমান্স এবং আনন্দের মুহূর্ত নয়। নতুন সংসারে একসঙ্গে বসবাস করতে গিয়ে প্রতিদিনের অভ্যাস ও পছন্দের মধ্যে পার্থক্য প্রকাশ পায়। কেউ টুথপেস্টের টিউব মাঝখান থেকে চাপ দেন, কেউ ভেজা তোয়ালে বিছানায় রেখে দেন, আবার কারও কাছে গভীর রাতে গল্প শুরু করাটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়।

দুই ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষ যখন একই ঘর, রান্নাঘর বা দৈনন্দিন ব্যবহারের জিনিস ভাগাভাগি করতে শুরু করেন, তখন ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হওয়া অস্বাভাবিক নয়।

তবে এসব কারণে সম্পর্কের মধ্যে বড় কোনো সমস্যা রয়েছে, এমনটি ভাবার প্রয়োজন নেই। বরং নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার অংশ হিসেবেই অনেক দম্পতিকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সময়ের সাথে সাথে পারস্পরিক বোঝাপড়া বাড়লে এসব ছোট ঝগড়াই একসময় হাসির খোরাক হয়ে যায়। নবদম্পতিদের মধ্যে সাধারণত যে বিষয়গুলো নিয়ে বেশি মনোমালিন্য ঘটে, সেগুলো হলো—

১. বাসন ধোয়া ও ঘরের কাজের দায়িত্ব

সংসারের কাজ কে কখন করবেন, তা নিয়ে নবদম্পতিদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দেয়। একজন হয়তো খাওয়ার পরপরই বাসন ধুতে চান, অন্যজন মনে করেন পরদিন সকালে করলেও সমস্যা নেই। সিঙ্কে একটি প্লেট পড়ে থাকা থেকেই কখনো কখনো শুরু হয় বড় তর্ক।

বিয়ের প্রথম দিকে ঘরের কাজের দায়িত্ব অনেক সময় নির্দিষ্ট করে ভাগ করা থাকে না। ফলে দুজনের প্রত্যাশা থাকে, অন্যজন নিজে থেকেই প্রয়োজনীয় কাজটি বুঝে নেবেন। এতে কারও মনে হতে পারে, তার পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না। তাই মনে মনে ক্ষোভ জমিয়ে না রেখে আলোচনা করে কাজ ভাগ করে নেওয়াই ভালো।

২. রাতের খাবারে কী রান্না হবে

প্রতিদিনের খাবারের মেনু ঠিক করা অনেক সময় দম্পতিদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। একজন পাস্তা খেতে চাইলে অন্যজন হয়তো ভাত বা ঘরোয়া খাবার পছন্দ করেন। আবার কারও ঝাল খাবার ভালো লাগে, অন্যজন পছন্দ করেন হালকা খাবার।

শুধু খাবারের পছন্দ নয়, কে রান্না করবেন, কে বাজার করবেন কিংবা সপ্তাহের খাবারের তালিকা কে তৈরি করবেন—এসব বিষয় নিয়েও মতবিরোধ হতে পারে। এ ধরনের ঝামেলা কমাতে দুজনের পছন্দকে গুরুত্ব দিয়ে আগেভাগেই খাবারের পরিকল্পনা করা যেতে পারে। এতে প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার চাপও কমবে।

৩. ঘুমের সময় ও অভ্যাসের পার্থক্য

একই বিছানায় দুজনের ঘুমানোর অভ্যাস এক রকম নাও হতে পারে। কেউ অন্ধকার ও ঠান্ডা ঘরে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, অন্যজন হয়তো হালকা আলো বা ফ্যান চালু রাখতে পছন্দ করেন। আবার একজন ঘুমানোর আগে ফোন ব্যবহার করেন, যা অন্যজনের বিরক্তির কারণ হতে পারে।

এর সঙ্গে নাক ডাকা, কম্বল টানাটানি কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে সমস্যা আরও বাড়তে পারে। তবে কিছু ছোট পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। যেমন আলাদা কম্বল ব্যবহার, চোখে আই মাস্ক পরা কিংবা ঘুমানোর আগে ফোন ব্যবহারের সময় নির্ধারণ করা।

৪. ঘরের তাপমাত্রা ও এসি ব্যবহার

একই ঘরের তাপমাত্রায় একজন স্বস্তি পেলেও অন্যজনের অস্বস্তি হতে পারে। বিশেষ করে এসি ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ে প্রায়ই মতবিরোধ দেখা যায়। একজন হয়তো কম তাপমাত্রায় ঘর ঠান্ডা রাখতে চান, অন্যজনের কাছে সেটি অতিরিক্ত শীতল মনে হয়।

এ কারণে এসির রিমোট নিয়েও শুরু হতে পারে ছোটখাটো ‘শীতল যুদ্ধ’। দুজনের জন্য সহনীয় একটি তাপমাত্রা নির্ধারণ করা কিংবা প্রয়োজন অনুযায়ী বাড়তি পোশাক ও কম্বল ব্যবহার করা এ সমস্যা কমাতে পারে।

৫. অগোছালো অভ্যাস ও জিনিসপত্র রাখা

পরিচ্ছন্নতা ও গোছানোর বিষয়ে প্রত্যেকের ধারণা এক নয়। কেউ ব্যবহারের পরপরই জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করেন, আবার কেউ পরে গুছিয়ে নেওয়ার কথা ভাবেন। বিছানায় ভেজা তোয়ালে ফেলে রাখা, চেয়ারে কাপড় জমিয়ে রাখা কিংবা ঘরের মাঝখানে জুতা রেখে দেওয়ার মতো অভ্যাস সঙ্গীর বিরক্তির কারণ হতে পারে।

এ ধরনের বিষয় নিয়ে প্রতিদিন অভিযোগ না করে সংসারের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করা ভালো। যেমন জুতা রাখার নির্দিষ্ট জায়গা, ময়লা কাপড়ের জন্য লন্ড্রি বাস্কেট কিংবা ব্যবহৃত জিনিস গুছিয়ে রাখার অভ্যাস। তবে ছোটখাটো কিছু বিষয় উপেক্ষা করতেও শিখতে হবে।

৬. ফোন ব্যবহার, স্ক্রিন টাইম ও টিভির রিমোট

একসঙ্গে সময় কাটানোর সময়ও কেউ যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, তাহলে সঙ্গীর মধ্যে অবহেলিত হওয়ার অনুভূতি তৈরি হতে পারে। খাবার টেবিলে ফোন ব্যবহার, মেসেজের উত্তর দিতে দেরি করা কিংবা অবসর সময়ে কী দেখা হবে—এসব নিয়েও নবদম্পতিদের মধ্যে মনোমালিন্য দেখা যায়।

একজন হয়তো চান দুজনে মিলে গল্প করতে বা সময় কাটাতে, অন্যজন ব্যস্ত থাকেন নিজের ফোন কিংবা পছন্দের অনুষ্ঠান নিয়ে। আপাতদৃষ্টিতে রিমোট নিয়ে টানাটানি বা ফোন ব্যবহারের বিরোধ ছোট বিষয় মনে হলেও এর পেছনে থাকতে পারে সঙ্গীর কাছ থেকে মনোযোগ ও সময় পাওয়ার প্রত্যাশা।

এ সমস্যা কমাতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ফোন ও অন্যান্য পর্দা থেকে দূরে থেকে দুজনের একান্ত সময় কাটানো যেতে পারে। এতে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে সহায়তা করবে।

নতুন সংসারে মতের অমিল বা ছোটখাটো ঝগড়া হওয়া স্বাভাবিক। তবে এসব বিষয়কে বড় করে না দেখে একে অপরের অভ্যাস ও পছন্দকে বোঝার চেষ্টা করাই গুরুত্বপূর্ণ। পারস্পরিক সম্মান, খোলামেলা আলোচনা এবং ছাড় দেওয়ার মানসিকতাই দাম্পত্য জীবনের শুরুর দিনগুলোকে আরও সুন্দর করে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চটের বস্তায় শুরু, মহাপরিচালকের উদ্যোগে ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মাণ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


চটের বস্তায় শুরু, মহাপরিচালকের উদ্যোগে ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মাণ হচ্ছে

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চটের বস্তা বিছিয়ে পাঠদান করে আসা আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালকের বিশেষ উদ্যোগে তার দীর্ঘদিনের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্মিত হতে যাচ্ছে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান সরেজমিনে পরিদর্শন করেন কমলচন্দ্র সরকারের পরিচালিত পাঠশালাটি। এ সময় তিনি মহাপরিচালকের বিশেষ এই সিদ্ধান্তের কথা কমলচন্দ্র সরকারকে অবহিত করেন, যা পাঠশালাটির স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়কে কেন্দ্র করে।

জানা যায়, কমলচন্দ্র সরকার নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে দীর্ঘদিন ধরে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পাঠদান করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ স্থায়ী পাঠশালা নির্মাণের উদ্যোগ নেওয়ায় তিনি আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পাঠশালা নির্মাণের খবর শুনে উপস্থিত শিশুরাও উচ্ছ্বাস প্রকাশ করে।

শুধু পাঠশালা নির্মাণ নয়, কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনেরও উদ্যোগ নিয়েছে বাহিনী। নবনির্মিত ‘সঞ্জীবন পাঠশালা’তেও স্থাপন করা হবে একটি সোলার প্যানেল। এর মাধ্যমে পাঠদান কার্যক্রমের পরিবেশ ও সুযোগ-সুবিধা আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পাঠদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ‘সঞ্জীবন পাঠশালা’কে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, কমলচন্দ্র সরকারের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসার পর থেকেই তাঁর পাঠদান কার্যক্রমে সহযোগিতার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে পাঠশালার শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একই বছর তার মানবিক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ প্রদান করা হয়। এ ছাড়া তাঁর আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি প্রদান করা হচ্ছে।

চটের বস্তায় শুরু হওয়া একটি ছোট্ট পাঠশালা আজ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় স্থায়ী অবকাঠামো পাওয়ার পথে। ‘সঞ্জীবন পাঠশালা’ বাস্তবায়িত হলে সাঁওতালসহ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। কমলচন্দ্র সরকারের ব্যক্তিগত উদ্যোগের সঙ্গে বাহিনীর এই সহযোগিতা প্রত্যন্ত অঞ্চলে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি স্পোর্টস সিটির তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ও ক্রিকেট-ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


এবিজি স্পোর্টস সিটির তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ও ক্রিকেট-ফুটবল টুর্নামেন্ট

এবিজি স্পোর্টস সিটির লক্ষ্য শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা চায় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অবদান রাখুক। এবিজি তাদের পরিকল্পনা করছে, টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বের করে ভবিষ্যতে নিজেদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার জন্য।

এজন্য প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি বাছাই ও পরিচর্যার প্রক্রিয়া গড়ে তুলতে আগ্রহী। এবিজি স্পোর্টস সিটি তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগও গ্রহণ করছে। আজ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে উপস্থিত হয়ে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান এ তথ্য জানিয়েছেন।

সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফাইনাল চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরুল। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই দেশের তরুণ সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। এবিজি স্পোর্টস সিটিতে কর্মসংস্থানেরও অনেক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে। আমরা আশা করছি, এর মাধ্যমে এবিজি স্পোর্টস সিটিতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে।’

বিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রতিভার সন্ধান মিলবে এমন আশা ব্যক্ত করেছেন ইমরুল। তার বিশ্বাস, যথাযথ পরিচর্যা পেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। তিনি বলেন, ‘আজকের ফাইনালে আপনারা দেখেছেন, কয়েকজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করছে। তাদের যথাযথভাবে গাইড করা গেলে হয়তো শুরুতে জাতীয় দলে না হলেও অন্তত প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাদের পরিচর্যা করা গেলে ভবিষ্যতে জাতীয় দলেও সার্ভিস দিতে পারবে।’

ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার কথা জানিয়ে ইমরুল বলেন, ‘বসুন্ধরা কিংসের মাধ্যমে আমরা ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছি। এবার ক্রিকেটেও আসার পরিকল্পনা রয়েছে। আমাদের ইচ্ছে, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা।’

এছাড়া, আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান ইমরুল হাসান। তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে। পর্যায়ক্রমে এই আয়োজনের পরিসর আরও বাড়ানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%