০৩:২৪ পি.এম
সুনির্দিষ্ট মামলা না থাকলে কোন আসামীকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট), গ্রেফতার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ, যাদের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আজ এই আদেশ দেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও এডভোকেট মোতাহার হোসেন সাজু।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, এক শিশু আইসিইউতে ভর্তি
সুনির্দিষ্ট মামলা না থাকলে কোন আসামীকে গ্রেফতার দেখানো, গ্রেফতার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে আদেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে উচ্চ আদালত রুলও জারি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন