০৫:১৮ পি.এম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতিকে লুট করে নিয়ে গেছে। ব্যাংক বীমা থেকে শুরু করে সব কিছু তলানিতে রেখে গেছে। এমন মন্তব্য করেন তিনি।
তিনি শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে বক্তৃতা করার সময় এ কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর অর্থনীতি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। দেশ এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: আমজনতার তারেককে নিয়ে প্রধানমন্ত্রী করলেন কড়া জবাব
এ সময় অনুষ্ঠানে টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়। ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মৌসুমের সরকারি কৃষি সহায়তার অংশ হিসেবে এই সুবিধা পেয়েছেন এলাকার ছোট ও মাঝারি কৃষকেরা।
এছাড়া, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকী, টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরসহ অন্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন