ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি


ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ অনুষ্ঠানে অংশ নেন।পরে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আরও পড়ুন: এমপি নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শনিবারে বিএনপির বিক্ষোভ মিছিল

র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহা নূর আলম খান বাপ্পিসহ ইউনিয়ন যুবদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: সুলাইমান খান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ এম


পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: সুলাইমান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে সুলাইমান খান। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম দি ইনডিপেন্ডেন্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুলাইমান খান একটি জরুরি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘ক্রমাগত কারাবাস ও দুর্ব্যবহারের কারণে আমার বাবার জীবন বিপন্ন।’ তাঁর পরিবারের দাবি, আগস্ট মাস থেকে ইমরান খান চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন। অন্যদিকে, পাকিস্তান সরকার জানাচ্ছে, ইমরান আদালতের আদেশে সাজাপ্রাপ্ত একজন কয়েদি। সুলাইমান অভিযোগ করেছেন, আগস্ট মাস থেকে তাঁর বাবার কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং তাঁকে নির্যাতন করা হচ্ছে।

সুলাইমান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে তাঁর বাবার জীবন বিপন্ন হওয়ার জন্য দায়ী করেছেন। ৭৪ বছর বয়সী ইমরান খান দুর্নীতি ও ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কারাবন্দি রয়েছেন। কারাগারে তাঁর প্রতি ‘দুর্ব্যবহার’ এবং ক্রমাবনতিশীল স্বাস্থ্য নিয়ে স্বজনরা উদ্বেগ প্রকাশ করেছেন। ইমরানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে এবং অভিযোগ উঠেছে যে তাঁকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

সুলাইমান বলেন, ‘আগস্ট মাস থেকে আমার বাবাকে কেউ দেখেনি বা তাঁর কোনো খবর পায়নি। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাঁকে নির্যাতন করা হচ্ছে এবং মিসরীয় সরকার যেভাবে মুরসিকে হত্যা করেছিল, ঠিক সেভাবেই শাসকগোষ্ঠী তাঁকে হত্যা করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘তিনি (জেনারেল মুনির) আগস্ট মাসের সুপ্রিম কোর্টের একটি আদেশ ক্রমাগত উপেক্ষা করে চলেছেন। ওই আদেশে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করা এবং তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত দেখা করার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এটা স্পষ্ট যে তারা তাঁকে হত্যা করার চেষ্টা করছে।’ সূত্র : দি ইনডিপেন্ডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের মুখে ইলন মাস্কের ‘রিয়েল জিনিয়াস’ প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ এম


পুতিনের মুখে ইলন মাস্কের ‘রিয়েল জিনিয়াস’ প্রশংসা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, ইলন মাস্ক একজন ‘রিয়েল জিনিয়াস’ (প্রকৃত প্রতিভাবান)। এই মন্তব্যটি গত বুধবার মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় প্রকাশিত হয়, যেখানে স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে দুজনের মধ্যে যোগাযোগের বিষয়টি উঠে আসে।

সম্মেলনে রুশ প্রেসিডেন্ট রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেট’ সম্পর্কে আলোচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে মানুষের জন্য ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। পুতিন ইলন মাস্ক সম্পর্কে বলেন, ‘তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান। মাস্কসহ আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে।’

স্টারলিংক, যা মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি অংশ, এ বিষয়ে মন্তব্যের জন্য কোম্পানিটি কোনো সাড়া দেয়নি। সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ এম


ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তিনি উল্লেখ করেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য তেহরানই দায়ী। আগের একটি যুদ্ধবিরতিকে তিনি ‘সময়ের অপচয়’ হিসেবে অভিহিত করেছেন।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বক্তব্য রাখেন। তিনি সেখানে বলেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় তা অনেক কমে গেছে। ট্রাম্প দাবি করেন, ইরানের ড্রোন তৈরির কারখানাগুলো বিদ্যুৎ না পাওয়ার কারণে সমস্যায় পড়েছে।

তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি।’ ট্রাম্পের ভাষ্যমতে, তিনি ক্ষমতায় আসার অনেক আগে থেকেই এই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।

তবে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সে সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। এর আগে, গত বছরও আলোচনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল দেশ দুটি।

অন্যদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের যুদ্ধ শুরুর যুক্তির সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তিনি উল্লেখ করেন, তাঁর প্রশাসনের সঙ্গে তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রেখেছিল। সূত্র : আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ এম


চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

গত ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

জাপান সফরের সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিভিন্ন ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে চার দিনের জাপান সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%