ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যে গ্রামের নারীরা শোনেননি স্যানিটারি ন্যাপকিনের নাম


যে গ্রামের নারীরা শোনেননি স্যানিটারি ন্যাপকিনের নাম

কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম হাওরগ্রাম গোড়াদিঘা অবস্থিত। এখানে নৌকাই যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কয়েক মাস পূর্বে, গ্রামের অনেক নারী ও কিশোরী স্যানিটারি ন্যাপকিনের নাম জানতেন না। মাসিকের সময় পুরোনো কাপড় ও তুলা ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ার ঘটনা ঘটছিল অনেকের ক্ষেত্রে।

এই অবস্থার প্রেক্ষিতে মাসিক স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে ‘নিরাপদ পিরিয়ড, সবার অধিকার’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করা হয়। সান কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনায়, ওএনজেড সলিউশনসের সহযোগিতায় এবং স্টেসেইফ স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

হাওর এলাকার বাস্তবতা বিবেচনা করে নৌকাকে ব্যবহার করে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়। গ্রামের নারীদের একত্রিত করে বিশেষ মেলার আয়োজন করা হয়। সেখানে তিনটি নৌকায় নারীদের মাসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এবং বিনামূল্যে তিন মাসের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

স্থানীয় ফার্মেসির মালিক ও কর্মীদের মাসিক স্বাস্থ্য এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। একইসাথে, স্কুলে সচেতনতামূলক ক্লাস, উঠান বৈঠক এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে কিশোরীদের বিষয়টি সম্পর্কে জানানো হয়।

উদ্যোক্তারা জানান, দীর্ঘমেয়াদি ব্যবহারের সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্থানীয়ভাবে ‘স্টেসেইফ গার্ল’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে নারীরা বিনামূল্যে ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন এবং পরবর্তীতে স্বল্পমূল্যে তা পাওয়ার সুযোগ থাকবে।

কর্মসূচির কয়েক মাস পর স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গোড়াদিঘায় মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কিশোরী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছে বলে সংশ্লিষ্টদের দাবি। স্থানীয় ফার্মেসিতেও এখন ন্যাপকিন পাওয়া যাচ্ছে।

গোড়াদিঘার এক স্কুলছাত্রী ইসমা জানায়, আগে মাসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না। সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা এখন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে।

আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

আরেক শিক্ষার্থী কাজেফা আক্তার জানায়, আগে মাসিকের সময় কাপড় ব্যবহার করলেও এখন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে ন্যাপকিন ব্যবহার করছে তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল মোতালিব বলেন, আগের তুলনায় গ্রামের নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনও জানান, মাসিক ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিষয়ে এখন অধিকাংশ নারী আগের চেয়ে বেশি সচেতন।

স্টেসেইফের হেড অব মার্কেটিং নয়ন রায় বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের কাছে শুধু পণ্য পৌঁছে দেওয়া নয়, মাসিক স্বাস্থ্য বিষয়ে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের দুর্গাপূজার মধ্যে গভীর মিলের কথা বললেন ডেপুটি হাই কমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে সৌদি তেল ট্যাংকারে নিরাপত্তা দুর্ঘটনা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


হরমুজে সৌদি তেল ট্যাংকারে নিরাপত্তা দুর্ঘটনা, নিহত ২

হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের একটি তেল ট্যাংকারে নিরাপত্তা দুর্ঘটনায় দুই নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উভয়েই ফিলিপাইনের নাগরিক বলে নিশ্চিত করেছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি।

বাহরি বুধবার এক বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪০ মিনিটে (২০৪০ জিএমটি) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের তেল ট্যাংকার এসআইডিআর একটি ‘নিরাপত্তা দুর্ঘটনার’ শিকার হয়।

কোম্পানিটি জানায়, এই দুর্ঘটনায় তাদের দুই নাবিক প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে বা এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাহরি আরও জানায়, তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক শিল্পের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কোম্পানিটি বলেছে, তাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার। এ ঘটনায় নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশ সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বাহরি। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র ভ্রমণে ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সম্প্রসারণের জন্য পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রাণ নয় যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


ত্রাণ নয় যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যাওয়া হিমালয় অঞ্চলের সংকটাপন্ন দেশ নেপাল এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয়ের ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো কূটনৈতিক অবস্থান নিয়েছে। এক সপ্তাহ আগে দেশের ভোটেকোশি নদী অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যায় তাসের ঘরের মতো ভেসে গিয়েছে অন্তত তিনটি জেলার একাধিক গ্রাম। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১১শ’র বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বরফশীতল পানি, পাথর ও পাহাড় ধসের ধ্বংসস্তূপের নিচে চার হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

হিমালয়ের হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই বিশাল জলীয় সুনামির পর নেপাল সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাদের যে আর্থিক সহায়তার প্রয়োজন, তা কোনো দান বা সহায়তা নয় বরং ক্ষতিপূরণ।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় নেপাল তার কূটনৈতিক কাঠামো পরিবর্তন করছে। দেশটি সাহায্য বা অনুদানের মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘ন্যায়বিচার ও ক্ষতিপূরণ’ ভিত্তিক কূটনৈতিক বার্তা প্রদান শুরু করেছে। কাস্তিমণ্ডপ অঞ্চলের মিডিয়া আউটলেট কান্তিপুর টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন যে, জলবায়ু সংকটের জন্য নেপাল কোনোভাবেই দায়ী নয়, অথচ এর খেসারত দিতে হচ্ছে তাদেরই।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি ফলেই হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে এবং পাহাড়ে একের পর এক ভয়াবহ জল-সুনামি আছড়ে পড়ছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী প্রধান শিল্পোন্নত দেশগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি বলেন, কার্বন নির্গমনের তালিকায় শীর্ষে থাকা চীন, দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে থাকা ভারতের একটি ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব রয়েছে নেপালের মতো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। এটি কোনো দয়ার দান নয়, এটি আইনি ও নৈতিক দায়বদ্ধতার বিষয়।

পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সতর্ক করে দিয়ে বলেন, এটি নেপালের জন্য একটি সভ্যতার অস্তিত্ব রক্ষার লড়াই। যদি হিমালয়ের হিমবাহগুলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, তবে গঙ্গা এবং ত্রিশূলির মতো প্রধান নদীগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকা দক্ষিণ এশিয়ার ২০০ কোটিরও বেশি মানুষের পানীয় জলের নিরাপত্তা চিরতরে সংকাটাপন্ন হবে। তাই নেপাল কেবল নিজের ভূখণ্ডের জন্য নয়, পুরো দক্ষিণ এশীয় সভ্যতার সুরক্ষার স্বার্থে এই বৈশ্বিক লড়াই জোরদার করছে। তিনি জানান, দেশের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই আন্তর্জাতিক অংশীদারদের কাছে আনুষ্ঠানিকভাবে জলবায়ু সংক্রান্ত ক্ষতিপূরণের দাবিপত্র পাঠিয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন, জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রুফটপ সোলার স্থাপনের সুবিধা সম্পর্কে জানিয়েছেন, বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের জন্য সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের জন্য ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে।

 

এতে গড়ে প্রতি ইউনিট ৬-৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। এই সুবিধা আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।তিনি আরও জানান, ‘বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ৮ জুন সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যসমূহ যেমন— সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর আরোপণীয় সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর হতে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে।’

রুফটপ সোলার স্থাপনে সরকারের উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই কর্মসূচি বাস্তবায়নে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাগুলোকে ইতিমধ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

 

দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতিমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।’

সৌর বিদ্যুতের পাশাপাশি পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করছি, ওই কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%