মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩৫ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষার উন্নয়নে তাদের বিভিন্ন উদ্যোগ ও শিক্ষা কার্যক্রমে ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়, যা শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর উপর কেন্দ্রিত।
শিক্ষামন্ত্রী বাংলাদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ অব্যাহত থাকবে।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে হাকিমপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের হাতে মাননীয় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপির পক্ষ থেকে জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ফেরদাউস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ মোতালেব হোসেন মিঠু খান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হযরত আলী সরদারসহ টুর্নামেন্টের প্রতিনিধিরা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রীড়ার মাধ্যমে তারুণ্যের ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের ফুটবল রেফারি সংস্থার প্রধান ফেরহাত গুনদোগদু এবং তার সহযোগীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, রেফারি নিয়োগ ও মূল্যায়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
গুরলেক সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন, “রেফারিদের শ্রেণিবিন্যাস, নিয়োগ, স্কোরিং ও পরীক্ষার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করা হয়েছে।”
সন্দেহভাজনদের বাড়ি, কর্মস্থল ও অফিসে তল্লাশি পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, “ফুটবলকে কলঙ্কমুক্ত রাখার লড়াই অব্যাহত থাকবে, যাতে আস্থাকে ক্ষুণ্ন করা অভিযোগগুলো স্পষ্ট হয়, দোষীরা আইনের মুখোমুখি হয় এবং ফুটবল মাঠে প্রচেষ্টা, সংগ্রাম ও খেলাধুলার মানসিকতার জন্য স্মরণীয় হয়।”
এক বছর আগে, তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) অবৈধ জুয়া কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন রেফারিকে স্থগিত করেছিল।
তদন্তে দেখা যায়, দেশটির ৫৭১ জন পেশাদার রেফারির মধ্যে ৩৭১ জনের জুয়ার অ্যাকাউন্ট ছিল এবং তাদের মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে বাজি ধরতেন।
ওই কেলেঙ্কারিতে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে ১৪ জন ফুটবলার ছিলেন। ফেনারবাচের আন্তর্জাতিক মিডফিল্ডার মের্ত হাকান ইয়ানদাসও ছিলেন তাদের মধ্যে।
কর্তৃপক্ষ ১,০০০-এর বেশি খেলোয়াড়কে স্থগিত করেছিল, যার মধ্যে প্রথম বিভাগের ২৫ জনও ছিলেন।
তবে গুরলেক স্পষ্ট করেছেন, গত বছরের জুয়া কেলেঙ্কারির সঙ্গে চলমান তদন্তের কোনো সম্পর্ক নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইল, ২৯ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলার ২৯টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে মোট আটলাখ ২০ হাজার দুইশ’ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে নড়াইল জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, যিনি উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, স্বেচ্ছাসেবী সংস্থা মৃত্তিকা মহিলা উন্নয়ন সংস্থার সেক্রেটারি বৈশাখী আক্তার প্রমুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলায় তিনটি উপজেলার ২৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে এই আটলাখ ২০ হাজার দুইশ’ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকার অভিযোগ করেছে যে, হাউথি বিদ্রোহীরা ইরানের তৈরি প্রতিরক্ষা সরঞ্জামকে রূপান্তরিত করে নতুন প্রযুক্তির 'লোইটারিং' ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। একইসঙ্গে, সতর্ক করা হয়েছে যে, ইরানি রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সহায়তায় তৈরি এসব ক্ষেপণাস্ত্র বেসামরিক বিমান চলাচলের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি, হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের ওপর হামলা বৃদ্ধি করেছে। সৌদি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেনের কৌশলগত এলাকা এবং লোহিত সাগরের বন্দরের দিকে ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট বা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ইয়েমেনী সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আল-নাজিলি এক বিবৃতিতে উল্লেখ করেন, "এসব পরিবর্তিত ক্ষেপণাস্ত্র আকাশে প্রায় ২৫ মিনিট পর্যন্ত ঘুরতে পারে এবং হিট-ট্র্যাকিং (তাপ পর্যবেক্ষণ) সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। সামরিক ও বেসামরিক যানের মধ্যে ফারাক করার ক্ষমতা না থাকায় এগুলো যেকোনো তাপীয় উৎসকে আঘাত করতে পারে।"
তিনি আরও বলেন, এই প্রযুক্তির ফলে লোহিত সাগর ও ইয়েমেনের আকাশসীমায় অবস্থানরত জাতিসংঘের ত্রাণবাহী বিমান এবং আন্তর্জাতিক বেসামরিক যাত্রীবাহী বিমানগুলো মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এটি আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের তৈরি এই প্রযুক্তি ইয়েমেন যুদ্ধ এবং লোহিত সাগরের কৌশলগত ভূ-রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে শঙ্কায় ফেলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ