ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভূরুঙ্গামারীতে ক্যাসিনো ব্যবসার আড়ালে বিকাশ এজেন্ট, মোস্তাক আটক, জব্দ নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ


ভূরুঙ্গামারীতে ক্যাসিনো ব্যবসার আড়ালে বিকাশ এজেন্ট, মোস্তাক আটক, জব্দ নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন ক্যাসিনো এবং জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে কথিত ক্যাসিনো সম্রাট মোস্তাক মিয়া (৩৪)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামে অনলাইন ক্যাসিনো এবং জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেক প্রান্তিক এবং খেটে খাওয়া মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। বিশেষত তরুণ ও যুব সমাজের একটি অংশ জুয়া চক্রের প্রলোভনধর্মী কার্যক্রমের ফলে আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে, অনলাইন জুয়া সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার এসআই মোঃ সাইফুল ইসলাম এবং এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ টিম গঠন করা হয়। এর পর অনলাইন জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ

রবিবার (৭ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোস্তাক মিয়াকে তার নিজস্ব বিকাশ এজেন্ট দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, মোস্তাক মিয়া বিকাশ এবং নগদ এজেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ১০ থেকে ১১টি অনলাইন জুয়া ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব ওয়েবসাইটের নিবন্ধিত সদস্যরা তার মাধ্যমে অর্থ লেনদেন করতেন। অভিযানের সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় মাদক, জুয়া এবং চোরাকারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সমাজবিধ্বংসী এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বুড়িচংয়ে নিখোঁজ আদিল ও জিসানের সন্ধান চায় পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইচ্ছা করেই ক্যামেরাবন্দি হয়েছে বক্ষবিভাজিকা! জাহ্নবীর ক্ষোভ রাম চরণের ছবি নিয়ে, ফাঁস হল গোপন চ্যাট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫০ এম


ইচ্ছা করেই ক্যামেরাবন্দি হয়েছে বক্ষবিভাজিকা! জাহ্নবীর ক্ষোভ রাম চরণের ছবি নিয়ে, ফাঁস হল গোপন চ্যাট

জাহ্নবীর একটি ফ্যানক্লাবের সঙ্গে কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে। ক্যামেরার মাধ্যমে যেভাবে তাঁকে ছবির মধ্যে তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে সেই কথোপকথনের মধ্যে।

দক্ষিণী সিনেমা ‘পিদ্দী’তে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কপূর। এটি একটি বড় মাপের ছবি। কিন্তু সেখানে নায়িকা কেবল শরীর-কেন্দ্রিক বলেই অভিযোগ উঠছে। গ্রামের মহিলা চরিত্র হলেও তার পোশাক তেমন উপযুক্ত নয়। অতিরিক্ত শরীর প্রদর্শন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কি তবে সহমত ছবির নায়িকারও? জাহ্নবীর ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ায় সেই প্রশ্ন উঠেছে।

তিনি নিজের একটি ফ্যানক্লাবের সঙ্গে আবারও বলছেন, ক্যামেরার মাধ্যমে যেভাবে তাঁকে তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তোষ তাঁর কথোপকথনে প্রকাশ পেয়েছে। জাহ্নবীর বক্তব্য হল, তাঁর দিকে এভাবে ক্যামেরা তাক করা হয়েছে যে পর্দায় তাঁর চরিত্রের থেকে তাঁর শরীর অধিক প্রাধান্য পেয়েছে। শুটিংয়ের সময় জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। সেই কথোপকথনের স্ক্রিনশট এমন দাবি করছে। জাহ্নবীর কথায়, শুটিং সেটে ‘পিদ্দী’র নায়ক রাম চরণ তাঁকে সমর্থন করেছিলেন।

এক জায়গায় জাহ্নবী বলেছেন, “আমি বলে দিয়েছিলাম, স্তন ও কোমরের শট যেন আলাদা করে নেওয়া না হয়। রাম স্যরও আমার সমর্থন করেছিলেন এবং চিত্রগ্রাহককে কড়া ভাবে নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে তিনিও অসন্তুষ্ট হয়েছিলেন।” তবে, রাম চরণ কি সত্যিই এতে অসন্তুষ্ট? ‘গেম চেঞ্জার’ ছবিতে কিয়ারাকেও একই ধরনের ক্যামেরায় তুলে ধরা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এই প্রসঙ্গে শ্রীদেবী-কন্যা বলেন, “রাম চরণ স্যর খুবই ভাল। কিন্তু দক্ষিণের ছবিতে এটাই হয়ে আসছে।”

জাহ্নবী আক্ষেপ করে বলেন, তাঁকে অজান্তেই বক্ষবিভাজিকার শট নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, “ওরা বলবে, মুখের ‘ক্লোজ়আপ’ শট নেওয়া হচ্ছে। কিন্তু ওরা নেবে বক্ষবিভাজিকার শট। কিছু বিশ্বাস করা যায় না।” জাহ্নবী আগামীর দিনগুলোতে আর দক্ষিণের ছবিতে অভিনয় করবেন কিনা, তা নিয়েও নতুন প্রশ্ন উঠেছে।

ছবির নির্মাতাদের পক্ষ থেকে এমন দাবিও উঠেছে যে, এই কথোপকথনের স্ক্রিনশট নাকি জাহ্নবীর পক্ষ থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্রজগতে আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০০ এম


সোমবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট

প্রতিদিনের কেনাকাটার প্রয়োজনীয়তার জন্য আমাদের অবশ্যই কোথাও না কোথাও যেতে হয়। তবে, রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেয়া অত্যন্ত জরুরি। তাহলে বিড়ম্বনায় পড়তে হয় না।

এজন্য দেখে নিন সোমবার (৮ জুন) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ এম


দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত এ তথ্য জানানো হচ্ছে।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮০০ জনকে পাঠানো হয়েছে, আরও ৮৩৬ জন অপেক্ষায়: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ এম


৪৮০০ জনকে পাঠানো হয়েছে, আরও ৮৩৬ জন অপেক্ষায়: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হোল্ডিং সেন্টারগুলোতে থাকা ৪৮০০ জনকে ইতোমধ্যেই পুশব্যাক করা হয়েছে। একইসাথে, পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন আরও ৮৩৬ জন।

রোববার (৭ জুন) কলকাতায় আয়োজিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, সিএএ-এর আওতায় যারা পড়েননি এমন অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এই ইস্যুতে ভারত সরকারের একটি আইন ছিল। ওই আইনের আওতায় তাদেরকে কারাগারে না পাঠিয়ে সরাসরি বিএসএফের হাতে হস্তান্তর করতে বলা হয়েছে। কিন্তু এই রাজ্যে সেটি কার্যকর হয়নি। এবার রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮০০ নাগরিককে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে হোল্ডিং সেন্টারে অবস্থান করছেন ৮৩৬ জন। খাইয়ে ও পড়িয়ে তাদেরকেও আমরা সে দিকে পাঠানোর ব্যবস্থা করছি।

সীমান্তে কাঁটাতার নির্মাণ নিয়ে শুভেন্দু বলেন, আমরা বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশের সাথে ৫৫৬ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে। সেখানে কাঁটাতার বেড়া নির্মাণে এখন পর্যন্ত ১০০ কিলোমিটার জমি আমরা হস্তান্তর করেছি। ইতোমধ্যে চিকেন নেককে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর অভিমত, আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করছি, অন্যথায় দেশের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাছাড়া, অনেক আগেই বাংলায় জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে।

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। অনুপ্রবেশকারী সন্দেহে আটক ব্যক্তিদের প্রথমে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। এরপর বিএসএফের হাত ঘুরে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ ব্যাপারে এতদিন বিএসএফ বা বিজিবির তরফে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের বিষয়টি স্বীকার করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%