ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লাকসামে লকডাউনের কোনো প্রভাব পড়েনি, সচল অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান


লাকসামে লকডাউনের কোনো প্রভাব পড়েনি, সচল অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান

কুমিল্লার লাকসামে আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। দোকানপাট ও বিপণিবিতানও খোলা রয়েছে।

লকডাউন কর্মসূচি ঘিরে লাকসামের কোথাও জনজীবন অচল হয়ে পড়ার কোনো চিত্র দেখা যায়নি। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও কর্মজীবীরা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি

ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, "কিসের লকডাউন। আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পলাতক দল যেভাবে গাড়িতে আগুন, ভাঙচুর করছে এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা চাই। কোনো রাজনৈতিক দলের সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া, জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।"

সহিদুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী ইনকিলাবকে বলেন, "পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি লকডাউন দিতে চায়, তাহলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।"

সকাল সাড়ে ১১টায় এ নিউজ লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে ২০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেফতার

ঝিনাইদহ, ১৯ নভেম্বর, ২০২৬ : পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলুকে। সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার অভিযোগে তার গ্রেফতারি হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনামুল হক নিলু হলিধানী ইউনিয়নের ৪ নং এলাকার শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর পুত্র। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনার পর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, "গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় অ্যাড. এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : এএফপির সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সৌদি আরব বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা চালানো হামলার মুখোমুখি রয়েছে।

এ খবর রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

বৃহস্পতিবার, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। কিছু মিনিট পর কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত, লকডাউনকে ‘থোড়াই কেয়ার’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত, লকডাউনকে ‘থোড়াই কেয়ার’

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার পরিবহন শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে, যদিও আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাবতলী এলাকা পরিদর্শন করে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

তবে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ রুটে যানবাহন চলাচল সীমিত দেখা গেছে।

বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে।

গোল্ডেন পরিবহনের কাউন্টার মাস্টার মো. বিল্লাল জানান, "আমাদের গাড়িগুলো শিডিউল মেনেই চলাচল করছে। দিন বাড়ার সঙ্গে যাত্রীও বাড়বে বলে মনে করি।" তিনি আরও বলেন, "ভোর সাড়ে ৬টা থেকে আমাদের গাড়ি চলাচল শুরু করেছে। রাস্তায় কোথাও এখনও কোনো ঝামেলায় পড়তে হয়নি। এখন পর্যন্ত ৯টা গাড়ি ঢাকা ছেড়ে গেছে।"

কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরা যাত্রী জুলহাস বলেন, "সব কিছু স্বাভাবিক। সরকারকে ধন্যবাদ জানাই মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ২৪-এর পর আমরা দেশে কোনো নাশকতা দেখতে চাইনা। এ ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।"

রংপুরের যাত্রী রেদোয়ান জানান, "ভেবেছিলাম জ্যাম কম থাকবে আজ। এসে দেখি যাত্রী ও জ্যাম দুটোই বেশি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বেসরকারি তেল শোধনাগার স্থাপনে সুপার পেট্রোকেমিক্যালের প্রাথমিক অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


চট্টগ্রামে বেসরকারি তেল শোধনাগার স্থাপনে সুপার পেট্রোকেমিক্যালের প্রাথমিক অনুমোদন

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার (রিফাইনারি) স্থাপনের জন্য প্রাথমিক অনুমোদন অর্জন করেছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি।

এ অনুমোদন প্রদান করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

১৮ নভেম্বর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পূর্বে মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩ অনুসারে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে, এই ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সকল শর্ত মেনে চলতে হবে।

অনুমোদনের শর্তাবলী অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট প্রচলিত এবং ভবিষ্যতে প্রণীত সকল আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে। তাছাড়া, সব কার্যক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪ এর বিধান মেনে চলা আবশ্যক।

রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত সকল আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। প্রাথমিক অনুমতিপত্র পাওয়ার পর, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।

এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, রিফাইনারি স্থাপনের যাবতীয় কার্যক্রম শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, রিফাইনারিতে উৎপাদিত সকল পণ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে সরবরাহ করতে হবে। এই শর্তও প্রাথমিক অনুমোদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

আদেশের অনুলিপি বিপিসির চেয়ারম্যানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%