০৪:৪৩ পি.এম
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি র্যালি আয়োজন করেছে। র্যালির সময় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ র্যালির নেতৃত্ব দেন।
র্যালিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর
এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর দেশকে বহুদলীয় গণতন্ত্র, বাকপ্রকাশের স্বাধীনতা ও অসংখ্য টেলিভিশন দিয়েছে। সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান এই অর্জনের পেছনে রয়েছে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলার এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করেছেন। বর্তমানে তারেক রহমানও এই কাজ করে যাচ্ছেন।
রিজভী আরও মন্তব্য করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আধুনিক সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন