০৮:৪৭ পি.এম
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটের তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড স্থাপন করেছে।
বর্তমান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা মোট ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন। এই মাধ্যমে ইংল্যান্ডের পূর্ববর্তী রেকর্ড ভেঙে গেছে।
২০২১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে ইংলিশ ব্যাটাররা ৩৭টি ওভার বাউন্ডারি মেরেছিল। পাঁচ বছর পর, ভারত এই রেকর্ড নিজেদের দখলে নিয়েছে।
আরও পড়ুন: হালান্ডের জোড়া গোলে সিটির ৩-২ জয়, মারেস্কার নতুন রেকর্ড
থিরুভানান্থাপুরামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতীয় ব্যাটাররা ১৩টি, দ্বিতীয় ম্যাচে ১৫টি এবং আজ তৃতীয় ম্যাচে ১৭টি ছক্কা মারেন।
তবে, এক সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড যৌথভাবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দখলে রয়েছে। দুই দলই এক সিরিজে ৬৬টি করে ছক্কা হাঁকিয়েছে।
২০১৩ সালে ভারতের মাটিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৬৬টি ছক্কা মেরেছিল।
দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ৫৫টি ছক্কা রয়েছে। ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রোটিয়া ব্যাটাররা ৫৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে কিমো পলের পরিবর্তে শামার স্প্রিঙ্গার
এরপর সমান ৪৫টি ছক্কা রয়েছে ইংল্যান্ড ও ভারতের। ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের ৪৫টি ছক্কা ছিল। বর্তমানে ভারতের ৪৫টি ছক্কা চলমান তিন ম্যাচের সিরিজে।
ভারত ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচে লোকেশ রাহুলের ১২৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন