বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৯ এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্যে জানানো হয়, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্যের ঘটনায় দুইজনকে আটক করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, নিয়মিত মামলায় পাঁচজন, বরিশাল মহানগর অধ্যাদেশে দুইজন এবং অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে সর্বমোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মাদকদ্রব্য সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ