ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে একটি উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এবং স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, হাজ্বী বোরহান উদ্দিন প্রমুখ।

সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন আলমগীর হোসেন, ফারুক হোসেন, সাদিকুল ইসলাম আনসারি, সান্তনা পাল সিঁথি, অর্পিতা পাল, রমা রায়, পূজা রাণী সূত্রধর, সায়ন্তী সরকার, আরবি ইসলাম ও মোঘল সাইফা সারা।

নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন সায়ন্তী সরকার, অমৃতা। কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাংবাদিক, কবি ও বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, অর্পিতা পাল, শ্রুতি দেবনাথ, খুশি, নাজিফা আমিন, থারইয়ান মাশিন, ইউসা মুস্তারি সারা ও মোহন সীন।

আরও পড়ুন: টাঙ্গাইলে হরিজন সম্প্রদায়কে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু

একপর্যায়ে অনুষ্ঠানের আয়োজকবৃন্দ জানায়, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গোপালপুরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন জাসাস গোপালপুরের উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ। সহ-সঞ্চালক হিসেবে ছিলেন মো: নুরুন নবী কাঞ্চন, মো: রোকনুজ্জামান ও জাহাঙ্গীর আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটার সময় একটি ডাল পড়ে মোহাম্মদ মোস্তাফা (৪৫) নামে এক কাঠুরিয়া প্রাণ হারিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে যায়। নিহত মোহাম্মদ মোস্তাফা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত শামছুল আলমের পুত্র। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ মোস্তাফা সহ ৪-৫ জন কাঠুরিয়া সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মোঃ শাহজাহানের বাড়িতে শ্রমিক হিসেবে গাছ কাটতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে একজন শ্রমিক লম্বরি গাছের একটি বড় ডাল কাটছিলেন এবং মোহাম্মদ মোস্তাফা সহ তিনজন নিচ থেকে দড়ি টানছিলেন। হঠাৎ ডালটি নিচে পড়ার সময় অন্য দুই শ্রমিক দৌড়ে সরে যেতে সক্ষম হলেও মোহাম্মদ মোস্তাফা ডালের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ জানান, গাছ কাটার সময় অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা,

 

 

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল ও মাদক কারবার প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতকরণ, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ || ৩১ আগস্ট, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে সরকারি রাস্তা কেটে খাল ভরাটের অভিযোগ, কাটা হয়েছে গাছও

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


কালকিনিতে সরকারি রাস্তা কেটে খাল ভরাটের অভিযোগ, কাটা হয়েছে গাছও

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের লামচরীতে প্রায় ১০ বছর ধরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা কেটে খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সিদ্দিন হাওলাদার ও তাঁর ছেলে সায়েদ হাওলাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এ সময় সরকারি জমিতে থাকা ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলারও অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ৩১ আগস্ট দিনভর নাজু হাওলাদারের বাড়ি থেকে মস্তফা কমিশনারের বাড়ি পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি কেটে খাল ভরাটের কাজ করা হয়। একই সঙ্গে রাস্তার পাশে সরকারি জমিতে থাকা ফলজ ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর ধরে ওই রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করে আসছেন। প্রতিদিন কর্মজীবী, শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ এ পথ ব্যবহার করেন। রাস্তা কাটার কারণে তাঁদের চলাচলে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা রাস্তা কাটার কাজে বাধা দিলে অভিযুক্তরা সাময়িকভাবে চলাচলের পথ বন্ধ রেখে জোরপূর্বক কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় সুমন হাওলাদার, সাইফুল হাওলাদার, শহীদ মাতুব্বর, রাসেল শিকদারসহ এলাকাবাসী কাজ বন্ধের দাবি জানান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সাহাদাত হোসেন ৩১ আগস্ট কালকিনি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা কাটার কাজ বন্ধ করে দেয়।

অভিযোগকারী সাহাদাত হোসেন বলেন, ‘প্রতিদিন কর্মজীবীসহ প্রায় ৫০০ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সরকারি জমি কেটে খাল ভরাট করায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গাছও কেটে ফেলা হয়েছে। আমরা চাই, সরকারি জমি কেটে যেন খাল ভরাট করা না হয় এবং সাধারণ মানুষ যেন আগের মতো এ রাস্তা দিয়ে চলাচল করতে পারে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।’

তবে রাস্তা ও সরকারি জমি কাটার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিদ্দিন হাওলাদার ও তাঁর ছেলে সায়েদ হাওলাদার। তাঁদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমরা সরকারি জায়গা কাটিনি। রাস্তা ঠিক রেখেই কাজ করেছি।’

স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি ও দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তা কেটে ফেলার পাশাপাশি গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে রাস্তার প্রকৃত অবস্থান ও জমির মালিকানা নির্ধারণ এবং সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


গফরগাঁওয়ে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদক বিরোধী একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান। সিনিয়র শিক্ষক কবীর আহমেদের সঞ্চালনায় মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান, মোঃ মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।

সভায় মাদক বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয় এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%