০৭:৩০ পি.এম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি সোমবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত হয়।
এই সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও কথা হয়। তারা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: যুবসমাজই জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
একটি বিষয় উঠেছিল, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর হিসেবে আলোচনা করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি হাইকমিশনারকে জানান যে পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করতে না পারেন এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে যেন দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত না করা হয়, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
তিনি এ বিষয়ে উল্লেখ করেন যে, এ ধরনের কার্যক্রম যদি চলতে থাকে, তাহলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিকর প্রভাবিত করতে পারে।
ভারতের হাইকমিশনার এই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবেন বলে এবং প্রয়োজনীয় খোঁজ-খবর নেওয়ার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার
উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন এবং তারা আশাবাদী যে পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন