ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ডিপ্লোমা ও সমমানের কোর্সের ভর্তি ফিতে নতুন নির্দেশনা


ডিপ্লোমা ও সমমানের কোর্সের ভর্তি ফিতে নতুন নির্দেশনা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন মেয়াদি ডিপ্লোমা ও সমমানের কোর্সের প্রথম পর্বের ভর্তি ফি গ্রহণের জন্য নতুন নির্দেশনা প্রদান করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ না নিয়ে অনলাইন বা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ভর্তি ফি আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালা ও পরিপত্রের অনুসরণে করা হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্দেশনাটি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল, অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের পাশাপাশি দুই বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সের সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি ও পুনঃভর্তি ফিসহ সরকারি প্রাপ্য অর্থ এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হবে। শিক্ষার্থীদের সব ধরনের ফি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণ করা যাবে না।

নীতিমালায় অনুমোদিত খাতের বাইরে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি বা পুনঃভর্তি ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রতি সেমিস্টারের ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি বা পুনঃভর্তি ফি ২০ টাকা এবং প্রতি সেমিস্টারের টিউশন ফি ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ভর্তি ফি ২০ টাকা এবং ছেলেদের জন্য বার্ষিক বেতন ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যের একটি অভ্যন্তরীণ অডিট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি প্রতিবছর প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিরীক্ষা করে প্রতিবেদন দেবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে ‘একাডেমিক কাম-প্রশাসনিক কাউন্সিল’ গঠন করতে হবে। এই কাউন্সিলকে প্রতি তিন মাসে অন্তত একবার সভা করতে হবে।

আরও পড়ুন: মাদ্রাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

নির্দেশনায় বলা হয়েছে, ফি আদায় বা অর্থ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান সরাসরি দায়ী থাকবেন। একই সঙ্গে অব্যয়িত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলবোর্নের মঞ্চে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


মেলবোর্নের মঞ্চে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গান, কবিতা, নৃত্য ও নাটকের মাধ্যমে বিদ্রোহী কবির সৃষ্টিশীলতা এবং মানবিক দর্শন তুলে ধরা হয়েছে। রোববার ড্যানডেনংয়ের ড্রাম থিয়েটারে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’ শীর্ষক এ স্মরণানুষ্ঠানে প্রায় ৩৬০ জন দর্শক উপস্থিত ছিলেন।

মেলবোর্নে বসবাসকারী নজরুলসংগীতশিল্পী ও সাংস্কৃতিক কিউরেটর আদিলা নূরের পরিকল্পনা ও সৃজনশীল নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নজরুলের নাটক ‘ঝিলিমিলি’ এবং গীতিনাট্য ‘কাবেরী তীরে’-এর মঞ্চায়ন। এই আয়োজনে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নাটক দুটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় ‘সুর ও বাণীর অর্ঘ্য’ দিয়ে। এতে নজরুলের নির্বাচিত গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়। স্থানীয় নৃত্যশিল্পী ক্রিস ও অনিলের দ্বৈত নৃত্যের মাধ্যমে পর্বটি শুরু হয়। কবিতা ‘অভিশাপ’ এবং গান ‘শূন্য এ বুকে’-এর সমন্বয়ে বিশেষ পরিবেশনায় আবৃত্তি করেন তন্বীপ্রিয়া এবং গান পরিবেশন করেন আদিলা নূর। ‘ফুলের জলসায় নীরব কেন কবি’ গান দিয়ে এ পর্বের সমাপ্তি ঘটে।

২০২৩ সালের নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শনের ওপর বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, "নজরুল শুধু বিদ্রোহের কবি ছিলেন না, মানবতা, সাম্য ও সামাজিক সম্প্রীতিরও শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন।" বাংলাদেশের বাইরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তাঁর দর্শন পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নজরুলের গীতিনাট্য ‘ঝিলিমিলি’। বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব বৃন্দাবন দাসের নির্দেশনায় এতে অভিনয় করেন বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, দিব্য জ্যোতি ও সৌতি মালবিকা। সংগীত পরিবেশন করেন মেলবোর্নপ্রবাসী শিল্পী অর্পণ ও আদিলা নূর।

শেষ পর্বে মঞ্চস্থ হয় নজরুলের গীতিনাট্য ‘কাবেরী তীরে’। কাবেরী নদীর তীরে গড়ে ওঠা প্রেমের গল্পকে কেন্দ্র করে রচিত এ গীতিনাট্য পূরবী চৌধুরীর নির্দেশনা ও কোরিওগ্রাফিতে পরিবেশিত হয়। এতে একদল নৃত্যশিল্পীর পাশাপাশি সংগীত পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী অজয় রায় ও আদিলা নূর।

অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় একটি স্মারক সংকলন। এতে খায়রুল আনাম শাকিল, ড. প্রিয়াঙ্কা গোপ, ড. লীনা তাপসী খান, অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন, ড. চঞ্চল খান ও শারমিন সাথী ময়নাসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের লেখা স্থান পায়।

অনুষ্ঠানটি দর্শকদের করতালি ও স্ট্যান্ডিং ওভেশনে প্রশংসিত হয়। আয়োজকদের মতে, নজরুলের সৃষ্টির চিরকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাঙালিদের সঙ্গে সাংস্কৃতিক শেকড়ের সংযোগ আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ভাঙারির দোকানে ড্রাম ট্রাক কাটার সময় দুই যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ময়মনসিংহে ভাঙারির দোকানে ড্রাম ট্রাক কাটার সময় দুই যুবক আটক

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে টিনের বেড়া দিয়ে ঘেরা একটি ভাঙারির দোকানে আস্ত বড় ড্রাম ট্রাক কেটে বিক্রির চেষ্টা চলাকালে দুই যুবককে স্থানীয়রা হাতেনাতে আটক করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং আটকদের থানায় নিয়ে যায়।

জব্দ করা ট্রাকের নথিপত্র যাচাই করার সময় দেখা যায়, বড় ড্রাম ট্রাকটি বৈধ দেখানোর জন্য যে কাগজপত্র দাখিল করা হয়েছে, তা মূলত একটি ছোট পিকআপ ভ্যানের। এই অভিনব জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার সিংরুইল বাজারে শাহিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়েছিলেন আনোয়ার হোসেন রুমালী ও সাদ্দাম হোসেন। তারা ওই প্রতিষ্ঠানের চারপাশ উঁচু টিন দিয়ে ঘেরাও করে ভেতরে ভাঙারির ব্যবসা করে আসছিলেন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঘেরাও করা সীমানার ভেতর একটি বড় হলুদ রঙের ড্রাম ট্রাক প্রবেশ করতে দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহ জাগে। কৌতূহবশত তারা ভেতরে গিয়ে দেখতে পান, পুরো একটি ড্রাম ট্রাক আধুনিক গ্যাস সিলিন্ডার ও কাটিং মেশিন দিয়ে কাটার চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি দেখে চুরির আশঙ্কায় স্থানীয়রা উপস্থিত সাদ্দাম ও নজরুল নামে দুজনকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। তবে এ সময় পালিয়ে যান মূল হোতা রুমালীসহ আরো তিনজন। পরে নান্দাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাকটি জব্দ করে এবং দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে নান্দাইল থানায় গিয়ে দেখা যায়, জব্দ করা বড় ড্রাম ট্রাকটি থানার সামনেই রাখা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ড্রাম ট্রাকটির মূল রহস্য বেরিয়ে আসে এর কাগজপত্র পরীক্ষা করার পর। আটক সাদ্দামের দাবি অনুযায়ী সরবরাহ করা নোটারি পাবলিকের ‘পুরাতন ট্রাক বিক্রয় সংক্রান্ত চুক্তিপত্র’ ও এফিডেভিট ঘেঁটে দেখা যায়, সাদ্দাম হোসেন খাঁন নামে এক ব্যক্তি ২৩ আগস্ট ময়মনসিংহের চরকালিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফারুক নামে এক বিক্রেতার কাছ থেকে ৮ লাখ টাকায় গাড়িটি কিনেছেন। কাগজে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং তৈরির সাল ২০১১ উল্লেখ করা হয়েছে।

বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, এই নম্বর ও বিবরণটি আদতে একটি ছোট পিকআপ ভ্যানের, যা জালিয়াতি করে এই বড় ড্রাম ট্রাকের নামে চালানো হচ্ছিল।

নান্দাইল থানার এসআই খাইরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধার ট্রাকের কাগজপত্র চাওয়া হয়েছিল। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, সরবরাহ করা নথিপত্রটি জব্দ করা বড় ড্রাম ট্রাকের নয়। মূলত জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ছোট পিকআপের কাগজপত্র এখানে ব্যবহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বগুড়ার ফুলতলা-জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের সংলগ্ন সড়কে জাতীয় শিক্ষক পরিবার, বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকরা ‘এক দফা, এক দাবি—জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কর্মসূচির স্থান প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা মানববন্ধনে বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা অপরিহার্য। তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, যাতে শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়।

জাতীয় শিক্ষক পরিবার, বাংলাদেশের নেতা মো. মিজানুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ড. আবু সালেহ মামুন (বগুড়া), মুনির উদ্দিন (নরসিংদী), রবিউল ইসলাম (দিনাজপুর), আবু বকর সিদ্দিক (বগুড়া), মো. আবুল কালাম আজাদ (কুমিল্লা) এবং মো. জাকির হোসেন (চাঁদপুর) প্রমুখ।

বক্তারা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ২০% ম্যাচ ফি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ২০% ম্যাচ ফি জরিমানা

অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ শাস্তির মুখোমুখি হয়েছে। যদিও দুদলই শাস্তি পেয়েছে, তবে ভারতের শাস্তির মাত্রা বেশি। শুবমান গিল এবং লোকেশ রাহুলদের অপরাধের পরিমাণও বেশি।

নিউ চণ্ডিগড়ে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় ক্যারিবিয়ানদের ১০ শতাংশের বিপরীতে ভারতের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি।

ভারত নির্ধারিত সময়ের থেকে ৪ ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ২ ওভার পিছিয়ে ছিল। মাঠের আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট এই শাস্তির কথা ঘোষণা করেন। দুই দলের অধিনায়ক গিল ও শাই হোপ নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে ৩৫২ রানের লক্ষ্য দিয়েও ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে। তবে শেষ ওয়ানডেতে হারার আগে প্রথম দুটিতে জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%