১০:১২ পি.এম
রংপুরের তারাগঞ্জে শ্যালকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, বয়স ২৮ বছর, এবং তার বাড়ি রংপুর মহানগরে।
শুক্রবার দুপুরে তারাগঞ্জ উপজেলার শ্যালকের বাড়িতে বেড়াতে যান তিনি। এরপর শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশগ্রহণ করেন। অসুস্থতার কথা বলে তিনি মাঝপথে মাহফিল থেকে বিদায় নেন। কিন্তু নিজের বাড়িতে ফিরে না গিয়ে শ্যালকের বাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। তিনি বলেন, ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন এবং মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান।
আরও পড়ুন: রংপুরে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, ৩০ জন আহত
জাহাঙ্গীর নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে ফিরে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন