ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিক কারণে স্থগিত


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিক কারণে স্থগিত

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তার ঢাকা সফর আগামী ৭-৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেছে। ওই কর্মকর্তা আরও জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।

আরও পড়ুন: মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো. মিজানুর রহমান

আনোয়ার ইব্রাহিমের ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১-২২ জুন মালয়েশিয়া সফর করেছিলেন।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে চাঁদনী মার্কেটের সামনে ফটকা ফাটিয়ে আতঙ্ক, ৪ নেতা-কর্মী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা রেজাউল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা রেজাউল করিম

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির একটি আলোচনা সভায় বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারে থানার এসআই রেজাউল করিমকে বসে থাকতে দেখা গেছে। বিএনপির সভায় একজন পুলিশ কর্মকর্তার অতিথির চেয়ারে বসা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পানানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।

অনুষ্ঠানে প্রধান নির্বাচনি সমন্বয়ক হিসেবে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক হিসেবে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডল উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে এসআই রেজাউল করিমকে মঞ্চে বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত সারিতে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডলের পাশে বসে থাকতে দেখা যায়। মঞ্চের সামনের সারিতে তখন বিএনপির নেতাকর্মীরাও অবস্থান করছিলেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা আমন্ত্রিত অতিথি ছিলেন না। ওই কর্মকর্তা বিশেষ অতিথির চেয়ারে বসেছিলেন কি না, তা তার জানা নেই। বিষয়টি তিনি খেয়াল করেননি।

জানতে চাইলে এসআই রেজাউল করিম বলেন, সেখানে তিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিশেষ অতিথির চেয়ারটি ফাঁকা থাকায় অল্প সময়ের জন্য সেখানে বসেছিলেন।

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, এসআই রেজাউল করিম ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা বিশেষ অতিথির আসনে বসতে পারেন কি না, সে বিষয়ে তার জানা নেই।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, পুলিশ সদস্যরা সংসদ সদস্যের প্রটোকলের দায়িত্ব পালন করতে পারেন। তবে কোনো রাজনৈতিক দলের মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসার সুযোগ নেই। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল মশাল মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে এবং লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। দেবোত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোরুড়ী বাজারে এই মশাল মিছিল করে।

মিছিলটি পাবনা জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হাজী আরিফ হোসেনের নেতৃত্বে গোরুড়ী বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে হাজী আরিফ হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিরূপে আটঘরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং গোরুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মিছিলে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উদ্দিন। এ সময় দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু, বিএনপি নেতা আমির হোসেন, জামাল উদ্দিন, ফারুক হোসেন, গাজী, আনিস ও রহমতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জালে জড়িয়ে ডুবল নৌকা, স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হলেও প্রাণ গেল আব্দুল আজিজের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


জালে জড়িয়ে ডুবল নৌকা, স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হলেও প্রাণ গেল আব্দুল আজিজের

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা জড়িয়ে ডুবে মারা যান আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবক। এই ঘটনায় তার স্ত্রী কাজল বেগম (৩০) এবং তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করেছেন জেলেরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাকশিয়ালী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল আজিজ স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে নৌকায় কাঠ বহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তারা তিনজনই নদীতে পড়ে যান। দ্রুত জেলেরা তাদের উদ্ধারে নদীতে ঝাপ দেন। তবে আব্দুল আজিজের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা সম্ভব হলেও স্রোতের টানে আজিজ তলিয়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। এ সময় নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি তার স্ত্রী কাজল বেগম ও শিশু সন্তান আবিরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে সাতক্ষীরায় প্রতারক আমির হামজা ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে সাতক্ষীরায় প্রতারক আমির হামজা ধরা

সাতক্ষীরায় সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে আমির হামজা নামের একজন ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে সেনাবাহিনীর নকল পরিচয়পত্র এবং ইউনিফর্ম পরা ছবি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।

অভিযোগ রয়েছে যে, আমির হামজা নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে কালিগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন এবং তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে জেলা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে আটক ব্যক্তির বিরুদ্ধে তরুণীর বাবা মিজানুর রহমান প্রতারণার মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%