ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন


শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ভিক্ষু ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তা, ব্যক্তিগত আক্রমণ ও বিহার থেকে জোরপূর্বক উচ্ছেদের হুমকির বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেছেন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকাবৃন্দ এবং রাজধানীতে বসবাসরত সচেতন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। তাদের মধ্যে অন্যতম দাবি হলো, সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তা এবং বিহার কমপ্লেক্স দখলের অপচেষ্টায় জড়িত তুষার কান্তি চাকমা ও তার সহযোগীদের শাক্যমুনি বৌদ্ধ বিহারে অবাঞ্ছিত ঘোষণা করা এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা।

আরও পড়ুন: টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

সমাবেশ থেকে প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত তুষার কান্তি চাকমাকে ভিক্ষুসংঘ ও সংঘরাজের কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে; ২০ নভেম্বর কঠিন চীবর দান অনুষ্ঠানে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে; ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠানে ব্যক্তিগত আক্রমণ ও বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; প্রজ্ঞানন্দ মহাথেরোর সঙ্গে সংঘটিত ঘটনার যথাযথ ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে; কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ধর্মীয় অনুষ্ঠান ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, গত ২০ নভেম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৮তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে তুষার কান্তি চাকমা নামের এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে নিজেকে পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক পরিচয় দেন। তবে বক্তারা দাবি করেন যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের একটি পত্রের মাধ্যমে ওই সংঘের কমিটি স্থগিত রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, ওই সময় তুষার কান্তি চাকমা বিহারের প্রবীণ অধ্যক্ষ ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং তাকে বিহার থেকে জোরপূর্বক বের করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষু, দায়ক-দায়িকা ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা হতভম্ব হয়ে পড়েন।

বৌদ্ধ ভিক্ষুরা অভিযোগ করেন, তুষার কান্তি চাকমার নেতৃত্বে একটি চক্র কয়েক বছর ধরে শাক্যমুনি বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও এর ভেতরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ জোরপূর্বক দখলের চেষ্টা করছে। কঠিন চীবর দানানুষ্ঠানে বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তা ও উচ্ছেদের হুমকির ঘটনা সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা বলে দাবি করেন তারা।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে টিসিবি পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত নেই

রাজধানীর মালিবাগের আবুজর গিফারী কলেজের পাশে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের অভ্যন্তরে জোড়া ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে।

এটি ঘটে রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার সময়। তবে এই বিস্ফোরণে কোনো ব্যক্তি আহত হননি।

শাহজাহানপুর থানার (ওসি) আমিরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভিতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের ঘর ভাড়া বৃদ্ধি না করার নির্দেশ মীর শাহে আলমের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শ্রমিকদের ঘর ভাড়া বৃদ্ধি না করার নির্দেশ মীর শাহে আলমের

শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি কোন বাড়িওয়ালা যেন ঘরভাড়া বাড়ানোর চেষ্টা না করে, সেই উদ্দেশ্যে সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি কেউ বাড়িভাড়া বাড়ানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই সতর্কতা প্রদান করেন।

তিনি আরও উল্লেখ করেন, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে সমঝোতা হচ্ছে, তাই কোন বাড়িওয়ালা ঘরভাড়া বাড়াতে পারবেন না। এ সময় তিনি গোপালগঞ্জে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকায় আন্দোলন সৃষ্টির জন্য তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের হতাশা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।

রোববার নির্ধারিত সময়ের পরও আলোচনা চলার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় যে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ প্রয়োজন, তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে হতাশ।

আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের রাওটিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব রয়েছে।

অনেক পরিবার অস্থায়ী শৌচাগার তৈরি করলেও সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর। ফলে, বাসিন্দাদের খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সাড়তে বাধ্য হতে হচ্ছে।

এর ফলে পরিবেশ দূষণ এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। জেলা প্রশাসক নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার জন্য নানা উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন।

ভোরের আলো ফুটতেই দেখা যায়, কেউ গরুর পাল নিয়ে পাহাড়ে যাচ্ছেন, আবার কেউ প্রাকৃতিক কাজ সারতে পানির পাত্র হাতে জঙ্গলে ছুটছেন। দরিদ্রসীমার নিচে বসবাসকারী এসব পরিবারে তিনবেলার খাবার জোটানো যেখানে কঠিন, সেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ তাদের কাছে বিলাসিতার মতো মনে হচ্ছে।

অর্থনৈতিক সংকটের কারণে তাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। আশপাশেও প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

তাই অনেকটা বাধ্য হয়ে তাদের পাহাড়-টিলায় যেতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%