ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসি প্রশাসকের ফগার মেশিন বিতরণ


ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসি প্রশাসকের ফগার মেশিন বিতরণ

রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে (এডাল্টিসাইডিং) ব্যবহার করার জন্য ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলातুন্নেছা মুজিব হল’ এর প্রশাসনের নিকট ১টি করে ফগার মেশিন হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে ডিএসসিসি প্রশাসক দুইটি হল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হলে বিদ্যমান জলাবদ্ধতা পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, 'আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। আজ প্রদত্ত ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।'

বিশেষভাবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা রাখবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি প্রশাসকের পক্ষ থেকে ঢাবি ছাত্রদলকে ৫০০টি চারাগাছ উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ফগার মেশিন হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

এছাড়াও, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।'

এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে, তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই আশীর্বাদ, অভাবনীয় সাফল্য পেল চীনা চিপ জায়ান্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই আশীর্বাদ, অভাবনীয় সাফল্য পেল চীনা চিপ জায়ান্ট

চীনের সিএক্সএমটি শেয়ার বাজারে প্রবেশ করে এশিয়ার চলতি বছরের বৃহত্তম আইপিও হিসেবে ৫৭.৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮.৬ বিলিয়ন ডলার) তহবিল সংগ্রহ করেছে।সাংহাই শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর কোম্পানিটির শেয়ারের দর ৪৬৬ শতাংশ বৃদ্ধি পায়। এই অভাবনীয় লাফের ফলে কোম্পানিটির মোট বাজার মূলধন প্রায় ৩.৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌছেছে। ফলে এটি এখন চীন মূল ভূখণ্ডের সবচেয়ে মূল্যবান শেয়ারবাজারভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত সিএক্সএমটি বর্তমানে চীনের শীর্ষ ডাইনামিক র‍্যান্ডম-অ্যাক্সেস মেমোরি (ডি-র‍্যাম) চিপ উৎপাদক। স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার, সার্ভার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম এবং সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এই চিপের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক ডি-র‍্যাম বাজারের প্রায় ৮ শতাংশ বর্তমানে চীনা কোম্পানির হাতে রয়েছে, যা তাদের স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স এবং মাইক্রনের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম উৎপাদক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উন্নত চিপ উৎপাদনের ক্ষেত্রে চীনের সক্ষমতা রোধ করতে ২০২২ সাল থেকে ওয়াশিংটন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক খাতে ব্যবহৃত কাটিং-এজ সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের এসব বাধা সত্ত্বেও সিএক্সএমটি উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। যদিও তাদের চিপগুলো বাজারের শীর্ষ বৈশ্বিক প্রতিদ্বন্দীদের তুলনায় প্রায় এক প্রজন্ম পিছিয়ে রয়েছে, তবুও এআই-চালিত মেমোরি চিপের আকাশচুম্বী চাহিদার কারণে কোম্পানিটির দ্রুত বিস্তার ঘটছে। আইপিও থেকে প্রাপ্ত এই বিশাল অর্থ কোম্পানিটি তাদের মেমোরি প্রযুক্তি আধুনিকায়ন, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করবে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টা

চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি কক্ষে একটি নারীর প্রতি শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উত্থাপিত হয়েছে অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে শুক্রবার (১২জুন) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে, এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে বলা হয়েছে যে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, অভিযুক্ত হানিফ এবং ভুক্তভোগী দুইজনের বাসা চরফ্যাশন পৌর এলাকায় অবস্থিত। ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার দিন অভিযুক্ত হানিফ তাকে মুঠোফোনের মাধ্যমে অফিসের একটি কক্ষ পরিষ্কার করার জন্য ডেকে নেন। যখন ভুক্তভোগী সেখানে পৌঁছান, তখন অভিযুক্ত ভেতর থেকে দরজা বন্ধ করে তার শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে। তবে ভুক্তভোগী তার জোরালো প্রতিরোধের মাধ্যমে হানিফের প্রচেষ্টা ব্যর্থ করেন।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, তার চিৎকার শুনে আশপাশে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দরজা খুলে দেন। পরে ভুক্তভোগী কক্ষে থেকে বের হয়ে আসেন। সে সময় স্থানীয় কয়েকজন অভিযুক্তকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান বলে অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী বলেন, “আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পাশে আমাদের বাসা ছিল। এ কারণে মাঝে-মধ্যে লাকড়ি-পাতা সংগ্রহ করতে গিয়ে অফিসের কক্ষ ঝাড়ু দিতাম। সেই সূত্রে হানিফের সঙ্গে পরিচয় হয়। ঘটনার দিন সে আমাকে ফোন করে কক্ষ পরিষ্কার করতে বলে। আমি সেখানে গেলে দরজা আটকে দিয়ে আমার শ্লীলতাহানির চেষ্টা করে। আমি বাধা দিলে সে সফল হতে পারেনি। আমরা গরিব মানুষ হওয়ায় বিষয়টি নিয়ে আর এগোতে চাই না।”

তিনি আরও অভিযোগ করেছেন, ঘটনার পর একটি স্থানীয় প্রভাবশালী মহল অভিযুক্তের পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে এবং তার পরিবার নানা ধরনের চাপের মধ্যে রয়েছে। ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত হানিফের কর্মস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, “ঘটনাটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদকের প্রতি অনুরোধও জানান।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান তরফদার বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এর ফলে চরফ্যাশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবী, অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হলেঅভিযুক্তকে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের স্তরে পৌঁছেছে বলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ অনুমান অনুযায়ী, ২৮ জুলাইয়ের পর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন ডলারে দাঁড়িয়ে। উপরন্তু, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ রয়েছে ৩১ হাজার ৭৪৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের।

পূর্বে, গত ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। আবার বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পরিমাপের ভিত্তিতে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার পর নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%