ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে


প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্যটি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন প্রকাশ করে।

হাইকমিশন জানায়, বৈঠকের সময় বাংলাদেশ ও ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে ৭৮ জন গ্রেফতার

দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এই দুটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে পরিত্যক্ত ব্যাগে উদ্ধার ৯২ রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


দিনাজপুরে পরিত্যক্ত ব্যাগে উদ্ধার ৯২ রাউন্ড গুলি

দিনাজপুরের পার্বতীপুর এলাকায় পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, রাত পৌনে ১২টার দিকে বদরগঞ্জ থেকে পার্বতীপুরের দিকে যাওয়া সড়কের বাসুপাড়া মোড় এলাকায় সন্দেহজনক অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এরপর ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গুলিগুলো .২২ রিমফায়ার লং রাইফেলের। কিন্তু ব্যাগ দুটির আশপাশে কোনো ব্যক্তি কিংবা গুলির দাবিদার কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া সব গোলাবারুদ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১৩ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেঞ্জার্সের সেমিফাইনালে প্রবেশ, সেল্টিককে ৩-০ গোলে পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


রেঞ্জার্সের সেমিফাইনালে প্রবেশ, সেল্টিককে ৩-০ গোলে পরাজিত

স্কটিশ লিগ কাপে সেল্টিককে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে রেঞ্জার্স এফ.সি.। রেঞ্জার্স ৩-০ গোলে সেল্টিককে পরাজিত করেছে ওল্ড ফার্ম ডার্বিতে। নতুন কোচ ডেভিস ম্যাকইনেস-এর অধীনে এটি ছিল রেঞ্জার্সের প্রথম ডার্বি জয়। পুরো ম্যাচে সেল্টিকের রক্ষণভাগ রেঞ্জার্সের আক্রমণভাগের সামনে কার্যত অসহায় হয়ে পড়েছিল।

ম্যাচের ২২ মিনিটে মিডফিল্ডার ড্যান নীল একটি অসাধারণ ফিনিশিংয়ের মাধ্যমে গোল করে রেঞ্জার্সকে লিড এনে দেন। প্রথমার্ধে রেঞ্জার্স আরও কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ডেভিস ম্যাকইনেসের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে, ৫৯ মিনিটে ভেনেজুয়েলার স্ট্রাইকার কেভিন কেলসি একটি দারুণ ভলিতে সেল্টিকের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন। ম্যাচের শেষভাগে ড্যান নীল তার দ্বিতীয় গোল এবং দলের তৃতীয় গোলটি করেন। বক্সের প্রান্ত থেকে করা তার দর্শনীয় গোলটি রেঞ্জার্সের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে।

সেল্টিক ম্যাচে বেশ কিছু আক্রমণ চালালেও রেঞ্জার্সের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষককে ফাঁকি দিতে তারা সক্ষম হয়নি।

এই হারের ফলে সেল্টিকের ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচে এই দুই দল সেল্টিক পার্কে আবারো মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের সাথে জড়িত। এর মধ্যে বিদেশে অর্থপাচারের অভিযোগ ১১ হাজার কোটি টাকার।

অন্যদিকে, সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভিন্ন পদে নিয়োগ, প্রকল্প, টেন্ডার এবং ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদক অনুসন্ধানে নেমেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, "অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।"

একইদিন বিকেলে বাংলামোটরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দুদকের অভিযোগের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।

সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "এই নাম্বারটা একটু আগে ঠিকমতো উনারা নিজেরা বসে সিদ্ধান্ত নিলে ভালো হয়। একবার শুনি, ১ লাখ ২০ হাজার কোটি টাকা, যেটা আমার দুই মন্ত্রণালয়ের বাজেটও ছিল না। এরপর একবার শুনি ১১ হাজার কোটি টাকা। কয়েকদিন আগে শুনলাম ২ কোটি ৭৬ লাখ টাকা। ২ কোটি ৭৬ লাখ থেকে ১১ হাজার কোটিতে উঠে যায়, তাহলে বিষয়টি নিয়ে সরকারের নিজেদের মধ্যে আগে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।"

এনসিপির মুখপাত্র আরও বলেন, "এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে কাউকে তারা পাকড়াও করবে, তাহলে এর অনেক পদ্ধতি আছে। আমরা দেখেছি, আগে দুদক কী কী করেছে। বিএনপির ওপরেই করেছে। আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আওয়ামী লীগের কয়জন লোকের বিরুদ্ধে মামলা হয়েছে?"

নিজের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, "প্রথম রাজনীতির যে ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলাটা করা হলো, সেটা আমার বিরুদ্ধে করা হলো। আমি আমার জায়গা থেকে অবস্থান পরিষ্কার করেছি। আমি দুই দিন আগে একটি প্রেস ব্রিফিংয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখিয়েছি যে, বিএনপির সময় হওয়া একটি পদোন্নতির জন্য আমার বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "যখন তারা দেখল যে, ওইটাতে তো কাজ হলো না, এখন আরেকটা দাও। তারপর কালকে আরেকটা দেবে। এটা দিতে থাকুক, আমরা এটার জন্য প্রস্তুত আছি।"

দুদকের সংস্কার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, "আমরা যখন দেখছি যে, দুদকের সংস্কারটা করা হয়নি, অধ্যাদেশটা যখন বাতিল করে দেওয়া হয়েছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে এই দুদক কীসের জন্য ব্যবহৃত হবে। পূর্বে যে কারণে ব্যবহৃত হয়েছিল, ভবিষ্যতে সে কারণেই ব্যবহৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফলটি প্রকাশ করা হয়।

নটর ডেম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে ফলটি দেখা যাচ্ছে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, মৌখিক পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করবে।

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যা সঙ্গে আনতে হবে তা হলো: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিনে ভর্তি আবেদনের প্রবেশপত্র; এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড; এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র; এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের প্রিন্ট কপি এবং সহশিক্ষা কার্যক্রমের সনদ থাকলে তা সঙ্গে আনতে হবে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%