০২:০৪ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আরও একটি কল রেকর্ড উপস্থাপন করা হচ্ছে।
রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এটি শোনানো হবে। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ওবায়দুল কাদেরসহ মামলার অন্যান্য আসামিরা হলেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আরও পড়ুন: আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
উল্লেখ্য, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনালাপে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট স্লো করতে বলতে শোনা যায়।
কল রেকর্ডে পলক বলেন, ‘আসসালামু আলাইকুম ভাই পলক বলছি।’ তাকে উত্তরে ওবায়দুল কাদের বলেন: ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’ পলক জানান: ‘জ্বি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’ ওবায়দুল কাদের সাড়া দেন: ‘নিয়া নাও।’ পলক বলেন: ‘জ্বি আচ্ছা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন