১১:৫০ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিশাল পরাজয়ের পেছনে ইরানে চলমান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সামাজিক মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে এই খোলামেলা স্বীকারোক্তি প্রদান করেন।
ভ্যান্স তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন, "আমাদের হেরে যাওয়ার মূল কারণ হলো এই যুদ্ধ। গতকাল রাতে স্বয়ং প্রেসিডেন্টও সে কথাই বলেছেন।"
তিনি আরও বলেন, "আপনি যদি যুক্তি দিতে চান যে এই যুদ্ধ যুক্তিসঙ্গত ছিল, কিংবা আগামী ৬ বছরের জন্য সিনেট হারানো একটি সঠিক সিদ্ধান্ত ছিল, তবে সেটাই বলুন।"
আরও পড়ুন: কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, মার্কিন শেয়ারবাজারে চাঙা; কমল তেলের দাম
Ad
মার্কিন ভাইস প্রেসিডেন্ট রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "মূল সমস্যাটি হলো—২০২৪ সালের নির্বাচনে যেসব ভোটার ট্রাম্প এবং আমার (ট্রাম্প/ভ্যান্স) পক্ষে ভোট দিয়েছিলেন, ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচনে তাদের একটি বড় অংশ ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন।"
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে ইরানের সঙ্গে চলমান সংঘাত বড় ধরনের ভূমিকা রেখেছে বলে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন। তিনি বলেন, "আমি মনে করি এর একটি বড় অংশ জুড়ে ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ ইরানের বিষয়ে আমার নেওয়া পদক্ষেপগুলোর গুরুত্বও বুঝতে পেরেছে। সাধারণ ভোটাররা হয়তো জ্বালানি তেলের দাম বৃদ্ধির মতো স্বল্পমেয়াদী পরিণতিগুলোকে সহজে মেনে নিতে প্রস্তুত ছিল না।"
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও সিনেটে রিপাবলিকানদের আসন হারানোর পেছনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব ও সাধারণ জনগণের অসন্তোষ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন