ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গুড়া থেকে বুড়া সবাই আর্জেন্টিনা: কেয়া পায়েল


গুড়া থেকে বুড়া সবাই আর্জেন্টিনা: কেয়া পায়েল

নিউ-সাদা জার্সিতে পরিহিত, পেছনে উড়ছে আর্জেন্টিনার পতাকা। চারপাশে ছড়িয়ে আছে বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং ফুটবল উন্মাদনার পরিবেশ। সব মিলিয়ে যেন গড়ে উঠেছে একটি ছোট্ট ‘আর্জেন্টিনা মিউজিয়াম!’ জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এই বিষয়টি উল্লেখ করে আর্জেন্টিনা নিয়ে পোস্ট করেছেন নাটক ‘এটা আমাদেরই গল্প’ এর স্মৃতিচারণা করে।

ফুটবলের প্রতি ভালোবাসার গভীরতা কতটুকু, এই ছবিটি যেন তার জীবন্ত উদাহরণ। এমনকি দুটি ফুটবলপ্রেমী আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিতে পোজ দিয়ে দেখিয়েছেন নিজেদের উচ্ছ্বাস। তাদের হাসি এবং আনন্দের সঙ্গে তাল মিলিয়ে নেটিজেনরাও মত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে ভালোবাসা ও রসিকতার মন্তব্যে ভরে গেছে।

এদিকে দর্শকমহলে ‘সামির-মেহরীন’ জুটি এখনও প্রচুর জনপ্রিয়তা ধরে রেখেছে। তাদের যেকোনো পোস্টে ভক্তরা খুঁজে পান ‘এটা আমাদেরই গল্প’ নাটকের পুরনো স্মৃতি। এবার সেই স্মৃতিতে যুক্ত হয়েছে ফুটবল উন্মাদনা। বিশ্বকাপের আবেগ, আর্জেন্টিনার প্রতি ভক্তির প্রতিফলন এবং জনপ্রিয় নাটকের নস্টালজিয়া- সব মিলিয়ে খায়রুল বাসারের পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

অন্যদিকে, পর্দার মেহরীন অর্থাৎ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের একটি পোস্ট সকলের নজর আকৃষ্ট করেছে। আর্জেন্টিনার জার্সি পরা একটি দল শিশুর মাঝে দাঁড়িয়ে তিনি আর্জেন্টিনার সমর্থনে আওয়াজ তুলেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'গুড়া থেকে বুড়া সবাই আর্জেন্টিনা।' এই ক্যাপশনকে ঘিরেও জনপ্রিয় হয়েছে মজার মন্তব্যের ঝড়।

কিছু ঘণ্টা পরই মাঠে নামবে আর্জেন্টিনা। সারা দিন চলছে আলোচনা, আবারও কি জয় নিয়ে মাঠ ছাড়বে আকাশি-সাদা শিবির? সামাজিক মাধ্যমে জমে উঠেছে প্রি-ম্যাচ উন্মাদনা। সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন উৎসবের আমেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরুপ রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরুপ রায়

ভারতের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে যে দলের অবিসংবাদিত নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিলেন, সেই দলের শীর্ষ পদ থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।

সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পৌরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক সংকটের বিষয়টি তুলে ধরেন।

তিনি ব্যাখ্যা করেন যে, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা বাধ্যতামূলক হলেও ২০২২ সালের পর আর কোনো নতুন কমিটি গঠিত হয়নি। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

এরপর দ্রুত সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।

এই পরিবর্তনের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব কাঠামোও চূড়ান্ত করা হয়েছে।

দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে। কোশাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে।

পাশাপাশি দলের অতীতের সব আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ নিরীক্ষক বা অডিটর নিয়োগের সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার রাষ্ট্রদূত শেখ নুর মোহাম্মদ হাসান।

আজ উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমালিয়ার শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত সোমালিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, সোমালিয়ায় শান্তি রক্ষা ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমালিয়ার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বিষয়ে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি রাষ্ট্রদূতকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার (২২ ‍জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের ‍উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত থাকবেন। এর পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এই সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের সবাইকে বিরোধীদলের নেতার দেওয়া আমের উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সংসদের সবাইকে বিরোধীদলের নেতার দেওয়া আমের উপহার

জাতীয় সংসদের সকল সদস্যকে ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এই উপহারটি সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধীদলের সমস্ত সংসদ সদস্য (এমপি) এবং সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল থেকে গোটা সংসদ সচিবালয় ‘সারপ্রাইজ’ উপহার নিয়ে মুখরিত হয়ে উঠেছিল। জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সৌন্দর্যমন্ডিত প্যাকেটগুলোতে ছিল প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে সবাইকে এই উপহার পৌঁছে দেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই বিতরণ কার্যক্রমে সব স্তরের কর্মচারীভুক্ত ছিলেন। খণ্ডকালীন ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান এবং গাড়িচালকরাও এই উপহার প্রাপ্ত হন।

উপহার পাওয়ার পর সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক মন্তব্য করেন, 'আমরা ছোট চাকরি করি। বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখি। কিন্তু আজ আমাদের জন্যও এই আম এসেছে, এটি আমাদের জন্য সম্মানের বিষয়।'

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সময় তিনি ভিন্নধর্মী এবং মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। এবারের আম বিতরণকে তারা সৌজন্য এবং সামাজিক সংযোগের একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%