১১:১৪ এম
ব্রাজিল সরকার চীনা ইস্পাত আমদানিতে কড়াকড়ি আরোপ করায় বিশ্বখ্যাত ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘আর্সেলরমিত্তাল’ ব্রাজিলের অভ্যন্তরীণ বাজারে নতুন বিনিয়োগে নামার পরিকল্পনা করছে। বিদেশি ইস্পাতের প্রবাহ কমে যাওয়ার কারণে, ভারতীয় মিত্তাল পরিবারের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানটি সেখানে ১০ বিলিয়ন রেইসেরও (প্রায় ২৩,৫৪৩ কোটি টাকা) বেশি অর্থ বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে।
ব্রাজিল চীনা ইস্পাত পণ্যের ওপর একাধিক ‘অ্যান্টি-ডাম্পিং’ শুল্ক আরোপ করেছে, যার ফলে স্থানীয় বাজারে আমদানি করা ইস্পাতের দখল ২৫% থেকে কমে ১৬%-এ নেমে এসেছে। আর্সেলরমিত্তালের মতে, বাজারে সুস্থ প্রতিযোগিতার জন্য এই হার ১০%-এর কাছাকাছি থাকা উচিত।
এএনআই সূত্রে জানা গেছে, ব্রাজিলের এসপিরিটো সান্তোর টুবারাও প্ল্যান্টে ৪ থেকে ৫ বিলিয়ন রেইস নিশ্চিত বিনিয়োগ করা হচ্ছে, যা অটোমোটিভ, নির্মাণ ও গৃহস্থালী খাতের জন্য উন্নত মানের ইস্পাত উৎপাদন করবে। সেয়ারার পেসেম প্ল্যান্টে হট-রোল্ড কয়েল উৎপাদন বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৫ বিলিয়ন রেইস বিনিয়োগের পরিকল্পনা করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’
আর্সেলরমিত্তাল ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত, যেখানে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ৩.১৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। চলতি বছরের মার্চ মাসে মিনাস গেরাইসে ২.৫ বিলিয়ন রিয়ালের একটি লৌহ আকরিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল। বাজারের পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও, উচ্চ জ্বালানি খরচ, প্রাকৃতিক গ্যাসের দাম এবং ব্রাজিলের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোগত খরচকে আর্সেলরমিত্তাল প্রতিযোগিতার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন