০৮:৫৯ পি.এম
দক্ষিণাঞ্চল উপযোগী বিনার উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ও প্রযুক্তির সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে তা অন্তর্ভুক্তিতে করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে নিজস্ব হলরুমে এ কর্মশালা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া। বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্লা, বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।
প্রধান অতিথির বক্তব্যে ড. শরিফুল হক ভূঁইয়া বলেন, “বিনা এ পর্যন্ত ১৩৯টি উন্নত জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের জন্য উপযোগী বেশ কয়েকটি জাত রয়েছে। এসব স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জাত মাঠপর্যায়ে স¤প্রসারণ করা গেলে দক্ষিণাঞ্চলের শস্য নিবিড়তা বাড়বে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।”
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অঞ্চলভিত্তিক উপযোগী জাত ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক (বীজ বিপণন) মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলা জেলার উপপরিচালক মো. খায়রুল আলম মল্লিক, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. আলিউল রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহবুব আলম, মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন এবং ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।
আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন