ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান ডিএমপির


রাজধানীতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান ডিএমপির

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ ঢাকা মহানগরী বিশেষ করে নির্ধারিত নীরব এলাকার ক্ষেত্রে স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে রোববারের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক এবং নাগরিকবান্ধব করার লক্ষ্যে ডিএমপি এই মতবিনিময় সভাটি আয়োজন করে।

আরও পড়ুন: ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড়ের দাবি জানাল শিক্ষক কল্যাণ কমিটি

এ সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, "শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা।" তিনি নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করার আহ্বান জানান।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে দূতাবাসের ভূমিকা স্পষ্ট করুক সরকার

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোলানের ‘দ্য ওডিসি’ প্রিমিয়ারে ভারতীয় কারুশিল্পের ঝলক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


নোলানের ‘দ্য ওডিসি’ প্রিমিয়ারে ভারতীয় কারুশিল্পের ঝলক

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। সিনেমাটির নিউ ইয়র্ক প্রিমিয়ারে ভারতীয় কারুশিল্পের বিশেষ ছোঁয়া ছিল।

শনিবার (১৮ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রিমিয়ারে কালো স্যুট এবং সাদা শার্ট পরেছিলেন ক্রিস্টোফার নোলান। তবে সবার নজর কাড়ে তার গলায় থাকা বিশেষ একটি আজরাখ সিল্কের টাই।

নিউইয়র্কভিত্তিক ভারতীয় ডিজাইনার আহান ট্যান্ডন টাইটি তৈরি করেছেন। তিনি নোলানের ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ছবিতে অভিনেতা ম্যাট ডেমন ও অ্যান হ্যাথাওয়েকেও দেখা যায়।

আজরাখ গুজরাটের কচ্ছ অঞ্চলের শত বছরের পুরনো একটি ব্লক প্রিন্টিং এবং রং করার পদ্ধতি। গাঢ় নীল এবং লাল রং এবং জ্যামিতিক নকশার জন্য এটি পরিচিত।

কারিগররা কাঠের নকশা করা ব্লক ব্যবহার করেন। গাছপালা ও খনিজ থেকে তৈরি প্রাকৃতিক রংও এতে ব্যবহার করা হয়। কাপড়টি কয়েক দফা ছাপা, ধোয়া এবং রং করা হয়। এতে কাপড়ে তৈরি হয় গাঢ় ও স্তরযুক্ত নকশা।

নোলানের পাশাপাশি প্রিমিয়ারে ভারতীয় গয়নার ছোঁয়াও দেখা গেছে।

সিনেমাটিতে হেলেন অব ট্রয় এবং ক্লাইটেমনেস্ট্রা—দুই চরিত্রে অভিনয় করেছেন লুপিতা নিয়ংও। নিউ ইয়র্ক প্রিমিয়ারে তিনি সোনালি গাউন পরেছিলেন।

তার সাজে ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচীর বিশেষ গয়না। গলায় ছিল পাঁচ স্তরের মুক্তার হার। মুক্তার সাথে সোনার কাজ করা ছিল এতে।

হারের মাঝখানে ছিল দুটি বড় অপরিশোধিত পোলকি হীরা। দুটির মোট ওজন ১১ দশমিক ২১ ক্যারেট। গয়নায় সব্যসাচীর পরিচিত হাতে খোদাই করা বেঙ্গল টাইগার পেনডেন্টও ছিল।

এর সঙ্গে ১৮ ক্যারেট সোনার বেঙ্গল টাইগার আংটি পরেছিলেন লুপিতা। আংটিতে ছিল পুরোনো খনি-কাটা হীরা এবং উজ্জ্বল নীলকান্তমণি।

‘দ্য ওডিসি’ সিনেমায় ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়েতে ও শার্লিজ থেরনও অভিনয় করেছেন।

সিনেমাটির গল্প ট্রয় যুদ্ধের পর ওডিসিয়াসের ১০ বছর ধরে বাড়ি ফেরার যাত্রাকে ঘিরে। প্রতিশোধপরায়ণ দেবতা, দানব এবং জাদুর কারণে তার এই যাত্রা আরো কঠিন হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট সম্পর্কে গাড়িবহরে হামলার ঘটনার কারণে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় আরো দুজন ব্যক্তি আদালতে সাক্ষ্য দিয়েছেন। রবিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন।

এখনো পর্যন্ত মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ আদালতে সাক্ষ্য দেওয়া দুজন সাক্ষী হচ্ছেন সহকারী উপপরিদর্শক গ্রীশ চন্দ্র বর্মণ এবং এএসআই আজমল হোসেন। জানা গেছে, আজ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির হয়েছেন।

তাদের উপস্থিতিতে দুই সাক্ষী আদালতে তাদের জবানবন্দি প্রদান করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাদের জেরা করেন। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন।

মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম এবং অলি আহমেদ।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন মার্সা বার্নিকাট। নৈশভোজ শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল। এই হামলার পর ১০ আগস্ট ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৮ মার্চ এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তবে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের নাম আসায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠান।

২০২৩ সালের ১ জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। অধিকতর তদন্তের পর ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৩ সালের ১৯ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলীর কাছে ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুমানের ফেসবুকে খোলা চিঠি রাস্তার জন্য সহযোগিতা চাইলেন।

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া উপজেলা

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলীর কাছে ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুমানের ফেসবুকে খোলা চিঠি রাস্তার জন্য সহযোগিতা চাইলেন।

মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি হাজী আব্বাস আলীকে উদ্দেশ্য করে টিলাগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি সুরমানের ফেসবুক আইডিতে একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে।

১৯ জুলাই রাত ৭ ঘটিকায় তিনি হাজী আব্বাস আলীর কাছে সহযোগিতা চাইলেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সুরমানের লেখা এই চিঠিটি হুবহু উল্লেখ করা হলো।

সম্মানিত জনাব আব্বাস আলী চাচা,

সভাপতি, টিলাগাঁও ইউনিয়ন বিএনপি।

আসসালামু আলাইকুম।

আপনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একজন সচেতন নাগরিক ও মিয়ারপাড়া গ্রামের সন্তান হিসেবে, আপনার কাছে আমাদের একটি বিনীত আবেদন রয়েছে।

মিয়ারপাড়া শাহজাদাপুর বলাকান্দি সন্দ্রাবাজ গ্রামের মানুষের বহু বছরের স্বপ্ন একটি টেকসই পাকা রাস্তা। বর্ষা এলেই এই রাস্তা কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, রোগী, শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

আমরা বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় তাঁর কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তাই আমরা আশা করছি, আপনি যদি আমাদের গ্রামটি সরেজমিনে পরিদর্শন করেন এবং এই রাস্তাটিকে আপনার অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনায় স্থান দেন, তাহলে মিয়ারপাড়া শাহজাদাপুর বলাকান্দি সন্দ্রাবাজ গ্রামের হাজারো মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করবেন।

আমাদের কোনো ব্যক্তিগত দাবি নেই, কোনো রাজনৈতিক বিরোধও নেই। আমাদের একটাই দাবি—মিয়ারপাড়া শাহজাদাপুর বলাকান্দি সন্দ্রাবাজ গ্রামের মানুষের জন্য একটি নিরাপদ ও টেকসই পাকা রাস্তা।

আশা করি, ইনশাআল্লাহ আপনি জনগণের এই ন্যায্য দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং মানুষের আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেবেন।

বিনীত,

মিয়ারপাড়া গ্রামের সাধারণ মানুষ

সুরমান আহমদ

সভাপতি ৭ নং ওয়ার্ড ছাত্রদল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের কট্টর সমর্থক রাজ বিশ্বকাপের ট্রফি কার হাতে দেখতে চান?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ব্রাজিলের কট্টর সমর্থক রাজ বিশ্বকাপের ট্রফি কার হাতে দেখতে চান?

প্রিয় দল ব্রাজিল বিশ্বের ফুটবল বিশ্বকাপ থেকে অনেক আগেই ছিটকে পড়ে গিয়েছে। তবে এখনো বিশ্বজুড়ে চলা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ঢালিউড পাড়াকেও ছুঁয়ে গেছে। বিশেষ করে মহোৎসবের ফাইনাল ম্যাচটি নিয়ে চিন্তিত থাকার পাশাপাশি উচ্ছ্বসিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি বিশ্বাস করেন, আজ রাতে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হতে যাচ্ছেন।

দুই দলই তাদের খেলা নিয়ে খুবই এক্সসাইটেড। বর্তমানে উভয়ই সেরা পর্যায়ে রয়েছে। এই ম্যাচে কী ঘটবে তা বলা অত্যন্ত কঠিন। এই লড়াইটি দেখার জন্য অস্থির হয়ে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি মনে করেন, এমনকি এমন হতে পারে যে, অনেকেই এই ম্যাচ দেখে স্ট্রোক করে ফেলতে পারেন! তবে তার ইচ্ছা, একটি ভালো ম্যাচ হোক এবং সারা বিশ্বে এটি সেরা হয়ে থাকুক।

ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি, আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, এবং কার হাতে উঠবে সোনালী ট্রফি? এই প্রশ্নের উত্তরে রাজ কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। বরং দুই দলের প্রতি সমান শ্রদ্ধা দেখিয়েছেন।

রাজ একজন ব্রাজিলের কট্টর সমর্থক। খেলা শুরুর আগেই সেলেসাওদের জার্সি পরে তিনি ভক্তদের কাছে তা প্রকাশ করেছেন। প্রিয় দল বাদ পড়ার কারণে তার মন কিছুটা খারাপ হয়েছে, তবে তিনি আশা করেন, ভবিষ্যতে ব্রাজিল রাজকীয়ভাবে ফিরে আসবে অনেক বেশি শক্তিশালী হয়ে। তবে আপাতত তিনি মেসি ও ইয়ামালের জাদুর প্রতি মনোনিবেশ করেছেন। ফুটবল বিশ্বের এই দুই সেনসেশনের হাতে তিনি দেখতে চান কাঙ্খিত কাপটি।

হার বা জিত যাই হোক না কেন, কোটি ফুটবল ভক্তের মতো শরীফুল রাজও এখন ফাইনালের রোমাঞ্চে বুঁদ হয়ে রয়েছেন। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ে শেষ বাঁশি বাজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%