০৪:০২ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় রায়ের কপি হাতে পেলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদির বিভিন্ন অঞ্চলে অনেক বাংলাদেশি কারাবন্দি রয়েছেন। নিয়মিতভাবে তারা বাংলাদেশের কাছে তাদের তালিকা পাঠাচ্ছেন, যা মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
আরও পড়ুন: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ বিএনপির
তিনি উল্লেখ করেন, এটি ২০২৩ সালের একটি ঘটনা। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন