ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য


প্রধানমন্ত্রী: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। তিনি বলেন, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম মূল শিক্ষা। ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ স্থাপন ও রক্ষা করা সবার জন্য জরুরি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তারেক রহমান উল্লেখ করেন, হিন্দু ধর্মমতে দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন জগতের মঙ্গল কামনায় এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা প্রদান করেছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করছে এবং করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রস্ফুটিত হয়ে ওঠে একজন বাংলাদেশি হিসেবে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।

সবশেষে বাণীতে সরকার প্রধান বলেন, ধর্ম যার যার-রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা।

আরও পড়ুন: একা জবাই করলে কি প্রাণীর মাংস হালাল হবে? শায়খ আহমাদুল্লাহর মন্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার নিরাপত্তায় সুযোগসন্ধানী মহলের বিরুদ্ধে কড়া নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


দুর্গাপূজার নিরাপত্তায় সুযোগসন্ধানী মহলের বিরুদ্ধে কড়া নজরদারি

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, "সুযোগসন্ধানী মহলের বিরুদ্ধে কড়া নজরদারি রয়েছে।" তিনি উল্লেখ করেন, পূজা উৎসবকে নির্বিঘ্ন রাখতে পুলিশ সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। পূজার নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোথাও কোনো রকম বিশৃঙ্খলা বা বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। মহাষষ্ঠীর দিন দুর্গাপূজার নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, "পুলিশের লক্ষ্য হচ্ছে দুর্গাপূজাকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ করা। আমরা সর্বদা সতর্ক আছি।" তিনি আরও জানান, সুযোগসন্ধানী মহলের বিরুদ্ধে পুলিশের রয়েছে কড়া নজরদারি।

ডিআইজি প্রথমে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি প্রাচীনতম কালভৈরব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি পূজা আয়োজনকারী কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

ব্রাহ্মণবাড়িয়ায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় বেশি।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সঞ্জিব চন্দ্র সাহা বাপ্পী, জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জীবন ভট্টাচার্য প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.)-এর শেখানো দোয়া দিয়ে ঋণ পরিশোধের প্রেরণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


মহানবী (সা.)-এর শেখানো দোয়া দিয়ে ঋণ পরিশোধের প্রেরণা

ঋণ মানুষের জীবনে একটি কঠিন বাস্তবতা হিসেবে উপস্থিত থাকে। কখনো অভাব ও অনটনের কারণে, কখনো পারিবারিক প্রয়োজনের জন্য, আবার কখনো ব্যবসায়িক ক্ষতির ফলস্বরূপ মানুষ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে। এক সময় এই ঋণ তার মানসিক প্রশান্তি কেড়ে নেয়, দুশ্চিন্তায় আচ্ছন্ন করে রাখে এবং স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তোলে। ঋণগ্রস্ত ব্যক্তি প্রতিনিয়ত চিন্তা করেন—কীভাবে ঋণ পরিশোধ করবেন, কীভাবে পাওনাদারের অধিকার আদায় করবেন এবং কীভাবে এই অসহনীয় বোঝা থেকে মুক্তি পাবেন।

ইসলাম ঋণ পরিশোধের বিষয়ে অত্যন্ত গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে ঋণের বোঝায় বিপর্যস্ত মানুষকে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে এবং তাঁর ওপর ভরসা রাখতে শিখিয়েছে। এ ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া মুমিনদের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। হাদিসে উল্লেখ করা হয়েছে, তিনি সাহাবি মুয়াজ (রা.)-কে এমন একটি দোয়া শিখিয়েছেন, যার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে উহুদ পাহাড়সম ঋণ পরিশোধের জন্যও আল্লাহ সাহায্য করতে পারেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَحْمَنَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرَحِيمَهُمَا، تُعْطِيهِمَا مَنْ تَشَاءُ وَتَمْنَعُ مِنْهُمَا مَنْ تَشَاءُ، ارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লাহুম্মা মালিকাল মুলকি, তু’তিল মুলকা মান তাশা-উ, ওয়া তানযি‘উল মুলকা মিম্মান তাশা-উ, ওয়া তু‘ইয্জু মান তাশা-উ, ওয়া তুযিল্লু মান তাশা-উ। বি ইয়াদিকাল খাইরু, ইন্নাকা ‘আলা কুল্লি শাই’ইন কাদীর। রাহমানাদ দুনইয়া ওয়াল আখিরাতি ওয়া রাহীমাহুমা, তু‘তীহিমা মান তাশা-উ, ওয়া তামনা‘উ মিনহুমা মান তাশা-উ। ইরহামনী রাহমাতান তুগনীনি বিহা ‘আন রাহমাতি মান সিওয়াক।

অর্থ : ‘হে আল্লাহ! রাজত্বের মালিক! আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সমস্ত কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।

হে দুনিয়া ও আখিরাতের পরম করুণাময়, উভয় জগতের অসীম দয়ালু! আপনি যাকে ইচ্ছা এ দুই জগতের কল্যাণ দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা বঞ্চিত রাখেন। আপনি আমার প্রতি এমন রহমত বর্ষণ করুন, যার মাধ্যমে আমি আপনি ছাড়া অন্য কারও রহমতের মুখাপেক্ষী না থাকি।’ (তবরানি, হাদিস : ৫৫৮, আত-তারুগিব ওয়াত তারহিব, ৩/৫৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে

স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক অঙ্গনে এবার ফুটবল মাঠের লড়াই ছড়িয়ে পড়েছে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের একটি মন্তব্য নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি রিয়াল মাদ্রিদের পরিচালনা এবং ক্লাবের নিজস্ব টেলিভিশন চ্যানেলের কার্যক্রমকে নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচার কৌশলের সঙ্গে তুলনা করেছেন।

এই মন্তব্যের পর রিয়াল মাদ্রিদ ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা তেবাসের বক্তব্যকে ‘গভীর অপমানজনক’ ও ‘নৈতিকভাবে ঘৃণ্য’ আখ্যা দিয়ে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। শুধু লা লিগার সভাপতির পদ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহসভাপতির পদ থেকেও তেবাসকে সরে দাঁড়ানোর দাবি করেছে ক্লাবটি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্টে তেবাস অভিযোগ করেন যে, রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের বক্তব্য প্রচারের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। তিনি উল্লেখ করেন, ক্লাবটির টেলিভিশন চ্যানেল সেই প্রচারের নেতৃত্ব দেয়। তেবাস বলেন, ‘একই অভিযোগ বারবার তুলে ধরা, সন্দেহ ছড়ানো এবং প্রতিপক্ষকে শত্রু হিসেবে উপস্থাপনের এই কৌশল গোয়েবলসের প্রচারপদ্ধতির কথা মনে করিয়ে দেয়।’

পরে তেবাস স্পষ্ট করেন যে, তিনি নাৎসি মতাদর্শের সঙ্গে নয়, বরং প্রচারের কৌশলের সঙ্গে তুলনা করেছেন। তবে রিয়াল তার এই ব্যাখ্যাও গ্রহণ করেনি। লস ব্ল্যাংকোসরা তার মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ তেবাসের পদত্যাগ দাবি করে লিখেছে, ‘আমাদের ক্লাব, এর পরিচালনা পর্ষদ এবং ক্লাবের টিভিকে হেয় করার জন্য নাৎসি শাসনের প্রচার পদ্ধতির সঙ্গে তুলনা টেনেছেন তেবাস, যা অত্যন্ত অমার্জনীয় এবং গুরুতর অপরাধ। তেবাসের এই ধরনের বারংবার আচরণ তার নিরপেক্ষতা, সম্মান ও পেশাদারিত্বের অভাবকে স্পষ্ট করে—যা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের একদম পরিপন্থী। তাই লা লিগার সভাপতি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে তেবাসের অবিলম্বে পদত্যাগ দাবি করছে রিয়াল মাদ্রিদ।’

এর আগে রেফারিং নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলায় তেবাস রিয়ালের সমালোচনা করেছিলেন। ২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। এবার গোয়েবলস-তুলনাকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও তীব্র হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ব্যাংক লেনদেন চলবে, ছুটি শুরু ৫ দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ এম


আজ ব্যাংক লেনদেন চলবে, ছুটি শুরু ৫ দিন পর

শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে দেশের ব্যাংকগুলো টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। আজ শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ব্যাংকগুলো খোলা রয়েছে। অন্যান্য কার্যদিবসের মতো আজও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, আগামী ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার জন্য ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ফলে, টানা পাঁচ দিন ব্যাংকিং সেবা প্রদান করা হবে না।

তবে, ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান করবে।

এ বিষয়ে উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে আজ শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%