১২:১১ এম
আবেগ, বিবেক, ভালোবাসা—সবকিছু উজাড় করে দেওয়ার পরও যখন সম্পর্কের মূল্য নির্ধারণ হয় অর্থের মাপকাঠিতে, তখন অনেকের মনেই জন্ম নেয় এক গভীর প্রশ্ন— "টাকা দিয়ে যদি সব হয়, তাইলে ভালোবাসা কই?"
বর্তমান সময়ে অর্থ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেকেই মনে করেন, অর্থের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের আন্তরিকতা, বিশ্বাস ও মানবিক মূল্যবোধ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফলে ভালোবাসার চেয়ে আর্থিক সক্ষমতাই অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব পাচ্ছে।
সমাজ বিশ্লেষকদের মতে, অর্থ জীবনকে সহজ করতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে না। প্রকৃত ভালোবাসা গড়ে ওঠে ত্যাগ, শ্রদ্ধা, বিশ্বাস এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে।
সচেতন মহলের অভিমত, আবেগ, বিবেক ও ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। অর্থ প্রয়োজনীয় হলেও তা কখনোই মানুষের অনুভূতি ও আন্তরিকতার বিকল্প হতে পারে না।
আরও পড়ুন: সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেবে স্বপ্নবুনন
তাই প্রশ্নটি আজও রয়ে যায়— আবেগ, বিবেক, ভালোবাসা সব দিয়ে যদি মানুষের মন জয় করা না যায়, তবে শুধু টাকা দিয়ে সবকিছু কীভাবে সম্ভব?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন