ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু


মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস সূত্রে জানা যায়, ১৫ দিনব্যাপী এই কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৭ প্রজাতির তিন হাজারের বেশি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে মেহগনি, গামারি, জারুল, বকুল, মহুয়া, অর্জুন, সোনালু, পিতরাজ, চাপালিশ, শিশু, কৃষ্ণচূড়া, গজারী, বহেড়া, নিম ও নাগেশ্বরীসহ বিভিন্ন প্রজাতির গাছ।

উপাচার্য বলেন, গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রোপণের পাশাপাশি প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ১৫ দিন ধরে ক্যাম্পাসজুড়ে চারাগুলো রোপণ করা হবে এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ ক্যাম্পাসে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার 

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

রোববার (৩০ আগস্ট) রোববার চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা কচুয়া থানা পুলিশ। পরে তাকে কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়। 

পুলিশ জানায়, ১৫ আগস্ট পালনের লক্ষ্যে কচুয়া উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে একটি সন্ত্রাসবিরোধী ৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করেন।

ওই মামলায় হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে এবং ২৩ জন এজাহার নামীয় ও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামি। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেকের নেতৃত্বে বাজিমাত বৈভবের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


অভিষেকের নেতৃত্বে বাজিমাত বৈভবের

 

দলীপ ট্রফির অভিষেক ম্যাচে বৈভব সূর্যবংশী বড় চমক প্রদর্শন করেছিল। যদিও ব্যাটিংয়ে তার পারফরম্যান্স ছিল সন্তোষজনক নয়, কিন্তু বোলিংয়ে সে দুই উইকেট নিয়ে দাপট দেখিয়েছে।

 

এবার লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেকেই ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার নজর কেড়েছে।

 

এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলীপ ট্রফির সেমি ফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ম্যাচে ইস্ট জ়োনের স্ট্যান্ডইন অধিনায়ক হিসেবে বৈভব প্রথম রিভিউতেই সফলতা অর্জন করেছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ডিআরএসের মাধ্যমে ম্যাচের পরিস্থিতি পাল্টে দেয় এই তরুণ। বৈভবের একমাত্র সিদ্ধান্তে পূর্বাঞ্চল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

 

ম্যাচের ১৯তম ওভারে ইস্ট জোনের অধিনায়ক ঈশান কিষান আঙুলে চোট পান। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব গ্রহণ করে বৈভব। এই সুযোগ পেয়ে ১৫ বছরের ক্রিকেটার স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল। তবে অধিনায়ক হিসেবে অভিষেকেই সে মাঠের পরিস্থিতি কতটা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে পারে, তা প্রমাণ করে।

 

ঘটনাটি ঘটে সেন্ট্রাল জোনের ইনিংসের ৪০তম ওভারে। পেসার মুকেশ কুমার কট আউটের আবেদন তোলেন মধ্যাঞ্চলের ব্যাটার আরিয়ান জুয়েলের বিরুদ্ধে। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। স্লিপে ফিল্ডিং করছিল বৈভব, এবং তার মনে হয়েছিল যে মুকেশের লেংথ ডেলিভারিতে জুয়েলের ব্যাটের কানায় বল লেগেছে।

 

এ কারণে মুকেশ বৈভবকে রিভিউ নেওয়ার জন্য রাজি করায়। শেষ পর্যন্ত ১৫ বছর বয়সী অধিনায়ক বৈভব রিভিউ নেয়।

এরপরেই আসে বৈভবের অধিনায়কত্বের প্রথম বড় মুহূর্ত। রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আল্ট্রএইজে স্পষ্ট দেখা যাচ্ছিলো যে বল ব্যাটে লেগেছিল। ফলে মাঠের আম্পায়ারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বৈভবের অনুমান একেবারে সঠিক প্রমাণিত হয়। প্রথম রিভিউতেই সাফল্য পেয়ে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠে এই তরুণ তারকা ক্রিকেটার।

ঈশান কিষান মাঠের বাইরে থাকায় উইকেটকিপিংয়ের দায়িত্ব গ্রহণ করেন কুমার কুশাগ্র। রিভিউ নেওয়ার সিদ্ধান্তে বৈভবকে রাজি করাতে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে জুয়েলের আউট হওয়ার পর বৈভবের সঙ্গে কুশাগ্রও যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে পড়ে। ৪০ তম ওভারে এই উইকেট পড়ার পর সেন্ট্রাল জোনের স্কোর দাঁড়ায় ৯৯/৪। হাফ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকা জুয়েলকে আউট হয়ে ফিরতে হয়।

দলীপ ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটাই ছিল বৈভবের প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতা। ঈশান চোট পাওয়ার পর প্রায় ২০ ওভার দলের নেতৃত্ব দেয় বৈভব। পরে আঙুলে টেপ লাগিয়ে মাঠে ফেরেন ঈশান, তবে তিনি আর উইকেটকিপিংয়ের দায়িত্ব নেননি। কিন্তু মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশীর অধিনায়ক হিসেবে প্রথম রিভিউতে সাফল্য নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে চ্যাট না পড়েই জানবেন মূল কথা, এলো নতুন এআই ফিচার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


হোয়াটসঅ্যাপে চ্যাট না পড়েই জানবেন মূল কথা, এলো নতুন এআই ফিচার

হোয়াটসঅ্যাপে না পড়েই জানবেন চ্যাটের মূল কথা, এলো নতুন এআই ফিচার

 

হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য মেসেজ আসছে। বিশেষ করে গ্রুপ চ্যাটে কয়েক ঘণ্টার মধ্যে জমা হতে পারে শত শত বার্তা।

 

ব্যস্ততার কারণে অনেক সময় সব মেসেজ পড়া সম্ভব হয়ে ওঠে না। এবার সেই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে।

 

এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন সুবিধা, যার মাধ্যমে মেটা এআই ব্যবহার করে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের অপঠিত মেসেজগুলোর সংক্ষিপ্তসার তৈরি করা সম্ভব।

 

ফলে দীর্ঘ কথোপকথনের প্রতিটি মেসেজ আলাদাভাবে না পড়েও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত জানা যাবে।

কিভাবে কাজ করবে এই সুবিধা?

হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অনেক অপঠিত মেসেজ জমা হলে সেগুলোর একটি সংক্ষিপ্তসার তৈরি করা যাবে। এতে দীর্ঘ কথোপকথনের মূল বিষয়গুলো অল্প সময়ের মধ্যে জানা সম্ভব হবে।

বিশেষ করে কাজের ব্যস্ততা, ক্লাস বা অন্য কোনো কারণে দীর্ঘ সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারলে এই সুবিধা উপকারী হতে পারে।

 

হোয়াটসঅ্যাপে এআই দিয়ে মেসেজের সারাংশ দেখার প্রক্রিয়া:

১. স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. যে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অনেক অপঠিত মেসেজ রয়েছে, সেটি নির্বাচন করুন।

৩. অপঠিত মেসেজের ওপরে থাকা ‘[সংখ্যা] unread messages’ অপশনে ট্যাপ করুন।

৪. এরপর নতুন একটি স্ক্রিন দেখা যাবে। সেখানে শর্তগুলো পড়ে Continue অপশনে ট্যাপ করতে হবে।

 

৫. কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর হোয়াটসঅ্যাপ ওই চ্যাটের অপঠিত মেসেজগুলোর একটি সংক্ষিপ্তসার তৈরি করবে।

৬. সংক্ষিপ্তসারটি ঠিকঠাক মনে না হলে সেটি নিয়ে ফিডব্যাক দেওয়ার সুযোগও রয়েছে।

কী কী সুবিধা পাওয়া যাবে?

দীর্ঘ চ্যাটের মূল বিষয় দ্রুত বুঝে নেওয়াই এই সুবিধার সবচেয়ে বড় সুবিধা। কোনো গ্রুপে একসঙ্গে অনেক মানুষ মেসেজ করলে সবগুলো আলাদাভাবে পড়ার প্রয়োজন কমে যাবে।

এ ছাড়া কোন মেসেজ আগে দেখা বা উত্তর দেওয়া প্রয়োজন, সেটিও দ্রুত বোঝা যাবে। ফলে গুরুত্বপূর্ণ কথোপকথন বাছাই করতেও সময় কম লাগবে।

প্রচারমূলক বা অপ্রয়োজনীয় মেসেজও আগে থেকেই চিহ্নিত করা সহজ হতে পারে।

ব্যক্তিগত মেসেজ কতটা নিরাপদ?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এআই দিয়ে চ্যাটের সংক্ষিপ্তসার তৈরিতে প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার দাবি করেছে মেটা।

হোয়াটসঅ্যাপের দাবি অনুযায়ী, এআই-নির্ভর এই প্রক্রিয়ায় চ্যাটের সংক্ষিপ্তসার তৈরি করা হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়।

তবে এআই তৈরি করা সারাংশ সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো তথ্যের ক্ষেত্রে প্রয়োজনে মূল মেসেজ দেখে নেওয়াই ভালো।

নতুন এই সুবিধার ফলে দীর্ঘ হোয়াটসঅ্যাপ চ্যাট দ্রুত বুঝে নেওয়া এবং গুরুত্বপূর্ণ মেসেজ বাছাই করা আরো সহজ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

চলতি আগস্ট মাসের ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। আর চলতি বছরে একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%